1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ফুলপুরে রাস্তার কাজে নিন্মমানের খোয়া ব্যবহারের অভিযোগ - দৈনিক ময়মনসিংহের খবর
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মিঠামইনের হাওরে নৌ-ডাকাতির ঘটনায় আন্তজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার, নৌকা ও দেশীঅস্ত্র উদ্ধার ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালার তৃতীয় দিনের সমাপনী দিবস অনুষ্ঠিত ডিবি পুলিশের পৃথক অভিযানে ২০৫ পিস ইয়াবা ট‌্যাবলেটসহ ০৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার ধোবাউড়ায় ৫ বছরের শিশুকে ধর্ষণের পর খুন ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক কর্মশালার দ্বিতীয় দিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত ডিবি পুলিশের অভিযানে ৭০০ পিস ইয়াবা ট‌্যাবলেটসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার। বিজিবির সহকারী পরিচালক পদে পদোন্নতি পেলেন ভাবখালীর কৃতি সন্তান মোঃ লুৎফর রহমান ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবা ট‌্যা‌ব‌লেট ও ১২ গ্রাম হে‌রোইনসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন ময়মনসিংহে এক সপ্তাহে ছাত্রলীগ ও আওয়ামী লীগের ৪০ নেতাকর্মী গ্রেপ্তার

ফুলপুরে রাস্তার কাজে নিন্মমানের খোয়া ব্যবহারের অভিযোগ

স্টাফ রিপোর্ট ::
  • প্রকাশের সময় : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ৮৫৭ বার পড়া হয়েছে

ময়মনসিংহের ফুলপুরে নিন্মমানের সামগ্রি ব্যবহার করে রাস্তা পাকা করার কাজ চলছে। এই অনিয়মের কারণে ক্ষোভে ফুসে উঠেছে এলাকাবাসী। অভিযোগের প্রেক্ষিতে উপজেলা প্রকৌশল অফিস থেকে নিন্মমানের খোঁয়া অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে।

জানা যায়, এমআরআইডিপি’র আওতায় ফুলপুর উপজেলার রহিমগঞ্জ ইউনিয়নের সুতিয়া পয়ারী হতে তিতপুরগামী ৫শ’ মিটার রাস্তা পাকা করার জন্য ৬৮ লাখ ৭২ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। কাজটি বাস্তবায়নের জন্য মেসার্স রাফসান এন্টারপ্রাইজ নামক ঠিকাদারী প্রতিষ্ঠান কার্যাদেশ পেয়ে কাজ শুরু করে। সরেজমিনে দেখা যায়, রাস্তা পাকা করার কাজে ব্যবহার করা হচ্ছে মাটিমিশ্রিত খুবই নিন্মমানের খোঁয়া। এতে রাস্তাটি কোনো কাজেই আসবে না বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। এ ব্যাপারে ফুলপুর উপজেলা প্রকৌশলী জাহাঙ্গীর হোসাইন জানান, অভিযোগ পাওয়ার পর রাস্তাটি পরিদর্শন করে সত্যতা প্রমাণিত হওয়ায় নিন্মমানের খোঁয়া অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD