1. admin@mymensingherkhobor.com : admin :
  2. amin@mymensingherkhobor.com : Amin :
  3. info@mymensingherkhobor.com : Aziz :
  4. editor@mymensingherkhobor.com : Editor :
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মিঠামইনে জবাই করে হত্যার ঘটনায় ১জন গ্রেফতার - দৈনিক ময়মনসিংহের খবর
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
নদীতে ব্যাগ ও জুতা মিললেও এখনো খুঁজে পাওয়া যায়নি শাওনকে মিঠামইনে জবাই করে হত্যার ঘটনায় ১জন গ্রেফতার ফুলপুরের রহিমগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হত্যা মামলার-৬ আসামি গ্রেফতার, তদন্ত অব্যাহত উন্নয়ন প্রকল্পে অনিয়ম ও সম্পদ গঠনের অভিযোগ: তদন্তের দাবি জোরালো ময়মনসিংহে সাংবাদিকের নামে ফেইক ফেসবুক আইডি খুলে অপপ্রচার চাঁদাবাজি থেকে সশস্ত্র তাণ্ডব—একই চক্রের বিরুদ্ধে অভিযোগের পাহাড়, মুক্তিযুদ্ধের পক্ষে ফজলুর রহমানের বিশাল জয় ত্রিশালে ডাকাতি ব্যবসায়ীকে খুন করে ১৫ লাখ টাকা লুট ময়মনসিংহ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রকল্প বাস্তবায়ন নিয়ে সাবেক নির্বাহী প্রকৌশলীর ব্যাখ্যা ময়মনসিংহ সদর-৪ আসনে ‘নীরব ভোট বিপ্লবের’অপেক্ষায় জামায়াত

মিঠামইনে জবাই করে হত্যার ঘটনায় ১জন গ্রেফতার

মোক্তার হোসেন গোলাপ
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫১ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলার সিহাড়া গ্রামের মতি মিয়া (৬৫) কে জবাই করে হত্যার ঘটনায় ইব্রাহিম নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

গত ৩১ জানুয়ারি মিঠামইন উপজেলার সিহাড়াগ্রামের মতি মিয়াকে নির্মমভাবে জবাই করে হত্যা করা হয় । হত্যার ঘটনায় পুলিশের ভয়ে সিহাড়া গ্রামের অনেকেই গ্রাম ছাড়া হয়ে পড়ে।

পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, আধিপত্য বিস্তার, সমাজপতিদের দলাদলিতে এই গ্রামে মারামারি ও খুন খারাপি লেগেই আছে। গত ৩১ জানুয়ারি ভোরে ঢাকী ইউনিয়নের দুর্গাপুর গ্রামের চরের কান্দা নামক স্থান থেকে সিহাড়া গ্রামের মৃত তুতা মিয়ার ছেলে মতি মিয়ার জবাই করা লাশ উদ্ধার করা হয়। নিহত মতি মিয়ার স্ত্রী গুলবাহারের দাবী তাদের গ্রামের প্রতিবেশী প্রতিপক্ষরা জবাই করে হত্যা করেছে। ৩০ জানুয়ারির রাতে প্রতিবেশী ইসমাইল শরিফ গং আমাদের বাড়িতে এসে ইয়াকুব মিয়ার ভেকুর পাহারাদারের কাজ দেওয়ার কথা বলে ঘর থেকে ডেকে নিয়ে যায়। মতি মিয়া সারারাত ঘরে ফিরে না আসায় তখন সকাল আনুমানিক পাঁচ টার দিকে যেখানে ভেকু রাখা হয়েছে সেখানে গিয়ে মৃত লাশ দেখতে পান। বাদীর দায়ের করা এজাহারে উল্লেখ করা হয়েছে প্রতিপক্ষ শাহ আলম সহ বেশকয়েকজন মতি মিয়াকে নির্মমভাবে জবাই করছেন এবং পাশের সেচের নালাতে পুতে রেখেছেন মতি মিয়ার লাশ। খবর পেয়ে মিঠামইন থানার পুলিশ এসে নিহত মতি মিয়ার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠান। মতি মিয়ার স্ত্রী গুলবাহার জানান ঘটনার পরদিন মতি মিয়ার লাশের দাফন কাজ সেরে স্ত্রী গুলবাহার বাদী হয়ে কিশোরগঞ্জ আমল গ্রহণকারী আদালতে ১৭জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন। নিহত মতির স্ত্রী স্বামীর হত্যাকাণ্ডের দ্রুত বিচার চেয়ে দ্বারে দ্বারে ঘুরছেন। এই ঘটনার পর পুলিশের ভয়ে গ্রামের অর্ধেক পরিবার পুরুষ শূন্য হয়ে পড়েছে । নারীরা ও অন্য গ্রামের আত্মীয়স্বজনদের বাড়িতে নিরাপদে চলে যাচ্ছেন। পুলিশ এ এই ঘটনার অভিযোগে ইব্রাহিম নামের এক ব্যক্তিকে গাজীপুর থেকে ১৮ ফেব্রুয়ারি রাতে গ্রেপ্তার করে মিঠামই থানায় নিয়ে আসে এবং জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD