1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহ ডিবি'র অভিযানে ৫ কেজি গাজা ও ইয়াবাসহ গ্রেফতার ৪ - দৈনিক ময়মনসিংহের খবর
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
আয়াসই সেই ভুয়া চিকিৎসক খুনের মামলার আসামী উজ্জল! হালুয়াঘটে নুরুল ইসলামের জালিয়াতি ক্ষুদ্ধ এলাকাবাসী সাইবার সুরক্ষা আইন সংশোধনে কাজ করছে সরকার: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ময়মনসিংহে পাসপোর্ট অফিসের পাশে যুবককে কুপিয়ে হত্যা:- ময়মনসিংহে বিভাগীয় পাঠক সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান মিরান হত্যা মামলার মূলহোতা হাবিজুর গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি ত্রিশাল ক্লুলেস আব্দুল হাই হত্যার রহস্য উন্মোচন করে পুরস্কৃত হন ওসি তদন্ত মোস্তফা রুবেল গফরগাঁও-মাওনা সড়ক অধিগ্রহণের ভূমি ও স্থাপনায় বন্টন বাণিজ্য ; দালাল ছাড়া দুর্ভোগে মালিকগণ পুলিশের ভালো কাজের গল্পও ছড়িয়ে পড়ুক প্রাণিসম্পদ খাতকে এগিয়ে নিতে সর্বোচ্চ গুরুত্ব দেবে সরকার: প্রতিমন্ত্রী

ময়মনসিংহ ডিবি’র অভিযানে ৫ কেজি গাজা ও ইয়াবাসহ গ্রেফতার ৪

স্টাফ রিপোটার ::
  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ মে, ২০২৬
  • ৩১০ বার পড়া হয়েছে

ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ কেজি গাঁজা ও ১৯০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে।

মপুলিশ সুপার ময়মনসিংহের সার্বিক তত্ত্বাবধানে এবং জেলা গোয়েন্দা শাখা (ডিবি), ময়মনসিংহের ওসি (দ‌ক্ষিণ) ও ওসি (উত্তর) এর নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের সফল অভিযানে ময়মনসিংহ জেলার কোতোয়ালী মডেল থানাধীন নিউ কলোনী এলাকা হইতে ২১ মে ২০২৬ খ্রিঃ তারিখ ২১:০০ ঘটিকায় ১৯০ পিস ইয়াবা ট্যাবলেট, মূল্য অনুমান ৯৫,০০০/- টাকার আলামতসহ মাদক ব্যবসায়ী মোঃ আবু সাঈদ খান ওরফে রানা (৩৩), পিতা-আব্দুল লতিফ খান, মাতা-সালেহা বেগম, সাং-বাদেপুটিকা, থানা-পূর্বধলা, জেলা-নেত্রকোনা, ও মোঃ রনি খান (৩২), পিতা-মৃত আব্দুর রশিদ খান, মাতা-রোকেয়া, সাং-বাদেপুটিকা, থানা-পূর্বধলা, জেলা-নেত্রকোনা, হালসাং- বাসা-(১৪/১/বি), পাদ্রী মিশন মেইন রোড, ভাটিকাশর, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহদ্বয়কে গ্রেফতার করা হয়।

অপর একটি সফল অভিযানে *ময়মনসিংহ জেলার কোতোয়ালী মডেল থানাধীন খাগডহর ঘুন্টি এলাকা হইতে ২১ মে ২০২৬ খ্রিঃ তারিখ ০২:০৫ ঘটিকায় ০৫ কেজি গাঁজা, মূল্য অনুমান ১,০০,০০০/- টাকার আলামতসহ মাদক ব্যবসায়ী মোঃ শাওন মিয়া (২১), পিতা-মৃত শহিদুল ইসলাম, মাতা-ফিরোজা বেগম, সাং-গলগন্ডা শিক্ষা বোর্ড, ও মোঃ জুলহাস (২২), পিতা-মৃত মজিবুর রহমান, মাতা-ফেরদৌসী বেগম, সাং-চর সিরতা, উভয় থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহদ্বয়কে গ্রেফতার করা হয়।

উদ্ধারকৃত ০৫ কেজি গাঁজা ও ১৯০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারের বিষয়ে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের শে‌ষে বিজ্ঞ আদাল‌তে‌ সোপর্দ করা হ‌য়ে‌ছে। গ্রেফতারকৃত আসামীরা দীর্ঘদিন মাদক কারবারির সাথে জড়িত ছিল এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত আছে।

ডিবি পুলিশের এই সফল অভিযানে জনমনে স্বস্তি ফিরে এসেছে এবং আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের প্রতি সাধারণ মানুষের আস্থা আরও সুদৃঢ় হয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD