1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে অসহায়দের পাশে থাকার অঙ্গীকার জেলা পরিষদ প্রশাসকের - দৈনিক ময়মনসিংহের খবর
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
বিমানমন্ত্রী মিল্লাতের নির্দেশেক্রমে আওয়ামী লীগে যোগদান করেন যুবদল নেতা নজরুল- বিএনপি সভাপতি মানিক ময়মনসিংহ অঞ্চলে তিন মাসে ৫ ট্রেন লাইনচ্যুত। জনদুর্ভোগ চরমে জনকল্যাণে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের ত্যাগ স্বীকার করতে হবে: বিমানমন্ত্রী মহাসড়কে চোরাচালান ও অবৈধ যানবাহন নিয়ন্ত্রণে দৃশ্যমান পদক্ষেপ নিয়েছে শ্যামগঞ্জ হাইওয়ে থানা ময়মনসিংহের মুক্তাগাছায় শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন ময়মনসিংহে স্বাস্থ্যসেবার গুরুত্ব শীর্ষক সেমিনার অনুষ্ঠিত অনলাইনের মাধ্যমে মিন্টু কলেজ শিক্ষার্থীদের ফি আদায়ে সোনালী ব্যাংকের সাথে চুক্তিপত্র স্বাক্ষর ময়মনসিংহে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে ৮৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ  গ্রেফতার ২ ময়মনসিংহে মহানবী (সা.)-এর জীবন ও আদর্শ নিয়ে আলোচনা ময়মনসিংহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে অসহায়দের পাশে থাকার অঙ্গীকার জেলা পরিষদ প্রশাসকের

সুমন ভট্টাচার্য ::
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
  • ৯২ বার পড়া হয়েছে

ময়মনসিংহ জেলা পরিষদের অর্থায়নে ২০২৪-২৫ অর্থবছরে সদর উপজেলায় বাস্তবায়িত প্রকল্পের আওতায় বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ব্যক্তি এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে হুইলচেয়ার ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে জেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স উপকারভোগীদের হাতে হুইলচেয়ার ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের কাছে ক্রীড়া সামগ্রী তুলে দেন।
অনুষ্ঠানে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ মো. কামরুল হুদা, সচিব স্নিগ্ধা দাস, উপসহকারী প্রকৌশলী মো. আব্দুর রউফ, প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ মজিবুর রহমানসহ জেলা পরিষদের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, “অসহায়, দুঃস্থ ও শারীরিকভাবে চলাচলে অক্ষম মানুষের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। হুইলচেয়ার বিতরণের মাধ্যমে তাদের চলাচল সহজ করার পাশাপাশি যুবসমাজকে ক্রীড়ামুখী করতে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হচ্ছে। জুলাইয়ের আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দিতে আমরা কাজ করে যাচ্ছি।”
তিনি আরও বলেন, সদর উপজেলার উপকারভোগীদের মধ্যে আজ এসব সামগ্রী বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে জেলার অন্যান্য উপজেলাতেও অসহায় মানুষের মাঝে বিভিন্ন সহায়তা সামগ্রী বিতরণের উদ্যোগ নেওয়া হবে। তিনি উপকারভোগীদের আশ্বস্ত করে বলেন, “আমরা সবসময় আপনাদের পাশে আছি।”
তিনি আরও উল্লেখ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে আগামী দিনে উন্নয়নকে আরও টেকসই, স্থায়িত্বশীল, দৃশ্যমান ও গণমুখী করতে নতুন নতুন পদক্ষেপ গ্রহণ করা হবে।
অনুষ্ঠানে মোট ৮ জন বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিকে হুইলচেয়ার এবং চারটি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD