1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে র‍্যাব-১৪ এর অভিযানে দালাল চক্রের ১৪ সদস্য আটক - দৈনিক ময়মনসিংহের খবর
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
শিরোনাম :
বিমানমন্ত্রী মিল্লাতের নির্দেশেক্রমে আওয়ামী লীগে যোগদান করেন যুবদল নেতা নজরুল- বিএনপি সভাপতি মানিক ময়মনসিংহ অঞ্চলে তিন মাসে ৫ ট্রেন লাইনচ্যুত। জনদুর্ভোগ চরমে জনকল্যাণে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের ত্যাগ স্বীকার করতে হবে: বিমানমন্ত্রী মহাসড়কে চোরাচালান ও অবৈধ যানবাহন নিয়ন্ত্রণে দৃশ্যমান পদক্ষেপ নিয়েছে শ্যামগঞ্জ হাইওয়ে থানা ময়মনসিংহের মুক্তাগাছায় শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন ময়মনসিংহে স্বাস্থ্যসেবার গুরুত্ব শীর্ষক সেমিনার অনুষ্ঠিত অনলাইনের মাধ্যমে মিন্টু কলেজ শিক্ষার্থীদের ফি আদায়ে সোনালী ব্যাংকের সাথে চুক্তিপত্র স্বাক্ষর ময়মনসিংহে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে ৮৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ  গ্রেফতার ২ ময়মনসিংহে মহানবী (সা.)-এর জীবন ও আদর্শ নিয়ে আলোচনা ময়মনসিংহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে র‍্যাব-১৪ এর অভিযানে দালাল চক্রের ১৪ সদস্য আটক

স্টাফ রিপোটারঃ
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ৮৭ বার পড়া হয়েছে
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালিয়ে কথিত দালাল চক্রের ১৪ সদস্যকে আটক করেছে র্যাব-১৪। অভিযানে হাসপাতাল চত্বরে রোগী ও স্বজনদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে প্রতারণা এবং দালালির সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাদের আটক করা হয়।
্যাব জানায়, দীর্ঘদিন ধরে একটি চক্র হাসপাতালের অসহায় ও দরিদ্র রোগীদের টার্গেট করে বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। এসব অভিযোগের ভিত্তিতেই এ অভিযান পরিচালনা করা হয়।
প্রাথমিক তথ্যে জানা গেছে, আটক ১৪ জনের মধ্যে চারজন এর আগেও একই অভিযোগে দুইবার করে আটক হয়েছিল। আইনগত প্রক্রিয়া শেষে তারা আবারও একই কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে বলে অভিযোগ রয়েছে।
্যাব জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে হাসপাতাল এলাকায় দালালমুক্ত পরিবেশ নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য, সামাজিক যোগাযোগমাধ্যমে আটক ব্যক্তিদের ছবি ছড়িয়ে দিয়ে তাদের সম্পর্কে বিভিন্ন দাবি করা হলেও, কোনো ব্যক্তি আদালতে দোষী সাব্যস্ত হওয়ার আগে তাকে আইনগতভাবে অভিযুক্ত বা সন্দেহভাজন হিসেবে বিবেচনা করা হয়। তাই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আদালতের ওপর নির্ভরশীল।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD