1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ডেঙ্গু নিয়ন্ত্রণই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার — মসিক প্রশাসক - দৈনিক ময়মনসিংহের খবর
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
শিরোনাম :
বিমানমন্ত্রী মিল্লাতের নির্দেশেক্রমে আওয়ামী লীগে যোগদান করেন যুবদল নেতা নজরুল- বিএনপি সভাপতি মানিক ময়মনসিংহ অঞ্চলে তিন মাসে ৫ ট্রেন লাইনচ্যুত। জনদুর্ভোগ চরমে জনকল্যাণে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের ত্যাগ স্বীকার করতে হবে: বিমানমন্ত্রী মহাসড়কে চোরাচালান ও অবৈধ যানবাহন নিয়ন্ত্রণে দৃশ্যমান পদক্ষেপ নিয়েছে শ্যামগঞ্জ হাইওয়ে থানা ময়মনসিংহের মুক্তাগাছায় শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন ময়মনসিংহে স্বাস্থ্যসেবার গুরুত্ব শীর্ষক সেমিনার অনুষ্ঠিত অনলাইনের মাধ্যমে মিন্টু কলেজ শিক্ষার্থীদের ফি আদায়ে সোনালী ব্যাংকের সাথে চুক্তিপত্র স্বাক্ষর ময়মনসিংহে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে ৮৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ  গ্রেফতার ২ ময়মনসিংহে মহানবী (সা.)-এর জীবন ও আদর্শ নিয়ে আলোচনা ময়মনসিংহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

ডেঙ্গু নিয়ন্ত্রণই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার — মসিক প্রশাসক

সুমন ভট্টাচার্য ::
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ১০৬ বার পড়া হয়েছে

ময়মনসিংহ, ১৬ জুলাই: “যেকোনো উপায়ে ডেঙ্গু নিয়ন্ত্রণই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। এ লক্ষ্যেই সিটি কর্পোরেশনের ৩৩টি ওয়ার্ডে নিয়মিত মশক নিধন কার্যক্রম পরিচালনার পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধিতে নানা উদ্যোগ নেওয়া হয়েছে।”

বৃহস্পতিবার ডেঙ্গু প্রতিরোধে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের (মসিক) উদ্যোগে নগরীর বিভিন্ন এলাকায় ফগিং কার্যক্রম ও সচেতনতামূলক লিফলেট বিতরণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন মসিক প্রশাসক মো. রুকুনোজ্জামান রোকন।
তিনি জানান, নগরীর ৩৩টি ওয়ার্ডেই নিয়মিত মশক নিধন কার্যক্রম চলছে। তবে গত বছর যেসব এলাকায় ডেঙ্গুর প্রকোপ বেশি ছিল, যেমন বাউন্ডারী রোড, চরপাড়াসহ অন্যান্য ঘনবসতিপূর্ণ এলাকা এবং শিক্ষা প্রতিষ্ঠান ও জনসমাগম বেশি হয়—এসব স্থানে বিশেষ গুরুত্ব দিয়ে ফগিং ও পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
মসিক প্রশাসক আরও বলেন, সিটি কর্পোরেশন নিয়মিত ড্রেন, খাল ও অপরিচ্ছন্ন এলাকা পরিষ্কার করছে। বর্তমানে ৫০ জন স্থায়ী মশক নিধন কর্মীর পাশাপাশি দৈনিক মজুরির ভিত্তিতে আরও ২৫ জন কর্মী নিয়োগ দেওয়া হয়েছে, যাতে কার্যক্রম আরও জোরদার করা যায়।
এ সময় প্রশাসকের নেতৃত্বে নগরবাসীর মাঝে ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয় এবং বিভিন্ন এলাকায় মশক নিধনের লক্ষ্যে ফগিং কার্যক্রম পরিচালিত হয়।
কর্মসূচিতে মসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা সুমনা আল মজিদ, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এইচ. কে. দেবনাথসহ সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থেকে কার্যক্রম তদারকি করেন।
মসিক প্রশাসক নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু সিটি কর্পোরেশনের উদ্যোগই যথেষ্ট নয়। সবাইকে নিজ নিজ বাসাবাড়ি ও আশপাশে জমে থাকা পানি অপসারণ করে এডিস মশার প্রজননস্থল ধ্বংসে সচেতন ও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD