1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
গফরগাঁওয়ে গাছে বাঁধা যুবকের দ্বিখণ্ডিত মরদেহের পরিচয় শনাক্ত - দৈনিক ময়মনসিংহের খবর
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
শিরোনাম :
বিমানমন্ত্রী মিল্লাতের নির্দেশেক্রমে আওয়ামী লীগে যোগদান করেন যুবদল নেতা নজরুল- বিএনপি সভাপতি মানিক ময়মনসিংহ অঞ্চলে তিন মাসে ৫ ট্রেন লাইনচ্যুত। জনদুর্ভোগ চরমে জনকল্যাণে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের ত্যাগ স্বীকার করতে হবে: বিমানমন্ত্রী মহাসড়কে চোরাচালান ও অবৈধ যানবাহন নিয়ন্ত্রণে দৃশ্যমান পদক্ষেপ নিয়েছে শ্যামগঞ্জ হাইওয়ে থানা ময়মনসিংহের মুক্তাগাছায় শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন ময়মনসিংহে স্বাস্থ্যসেবার গুরুত্ব শীর্ষক সেমিনার অনুষ্ঠিত অনলাইনের মাধ্যমে মিন্টু কলেজ শিক্ষার্থীদের ফি আদায়ে সোনালী ব্যাংকের সাথে চুক্তিপত্র স্বাক্ষর ময়মনসিংহে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে ৮৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ  গ্রেফতার ২ ময়মনসিংহে মহানবী (সা.)-এর জীবন ও আদর্শ নিয়ে আলোচনা ময়মনসিংহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

গফরগাঁওয়ে গাছে বাঁধা যুবকের দ্বিখণ্ডিত মরদেহের পরিচয় শনাক্ত

স্টাফ রিপোটারঃ
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ৫৬১ বার পড়া হয়েছে
ময়মনসিংহের গফরগাঁওয়ে অজ্ঞাত এক যুবককে গাছে দুই হাত বাধা অবস্থায় দ্বিখণ্ডিত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। দ্বিখন্ডিত মরদেহের পাশেই পড়ে ছিল মাথা। পরে মরদেহের ফিঙ্গারপ্রিন্ট নিয়ে পরিচয় শনাক্ত করেন পিবিআই।
নিহত যুবক মোঃ কাওছার আলম (৪৪) দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার বাসিন্দা।
বৃহস্পতিবার (২১ মে) সকালে গফরগাঁও উপজেলার পাগলা থানা এলাকার মশাখালি ইউনিয়নের দরিচাইরবাড়িয়া গ্রাম থেকে এ মরদেহ উদ্ধার করে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, সকালে মশাখালি ইউনিয়নের দরিচাইরবাড়িয়া গ্রামের একটি জঙ্গলে স্থানীয়রা মরদেহটি গাছে বাধা অবস্থায় দেখতে পারেন। মরদেহ গাছে বাধা অবস্থায় থাকলেও মাথাটি পাশেই পড়ে ছিল। পরে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
তবে, স্থানীয়রা কেউ মরদেহ শনাক্ত করতে না পারায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) খবর দেয়া হয়। পিবিআই গিয়ে লাশের ফিঙ্গারপ্রিন্ট নিয়ে মরদেহের পরিচয় শনাক্ত করেন। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।
এ বিষয়ে পাগলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আমিনুল ইসলাম বলেন, পিবিআই পুলিশের মাধ্যমে পরিচয় জানতে পেরেছি। নিহত যুবকের বাড়ি দিনাজপুর জেলার বিরামপুর উপজেলায়। তার বাবার নাম জামেদ আলী। মাতার নাম লাইলী বেগম।
তবে কি ভাবে কি ঘটেছে, এখনো জানা যায়নি। পুলিশের একাধিক টিম ঘটনার রহস্য উধঘাটনে কাজ করছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD