1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহের ডিবি পুলিশ কর্তৃক ৮ কেজি গাজাসহ গ্রেফতার ২ - দৈনিক ময়মনসিংহের খবর
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
শিরোনাম :
জনকল্যাণে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের ত্যাগ স্বীকার করতে হবে: বিমানমন্ত্রী মহাসড়কে চোরাচালান ও অবৈধ যানবাহন নিয়ন্ত্রণে দৃশ্যমান পদক্ষেপ নিয়েছে শ্যামগঞ্জ হাইওয়ে থানা ময়মনসিংহের মুক্তাগাছায় শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন ময়মনসিংহে স্বাস্থ্যসেবার গুরুত্ব শীর্ষক সেমিনার অনুষ্ঠিত অনলাইনের মাধ্যমে মিন্টু কলেজ শিক্ষার্থীদের ফি আদায়ে সোনালী ব্যাংকের সাথে চুক্তিপত্র স্বাক্ষর ময়মনসিংহে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে ৮৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ  গ্রেফতার ২ ময়মনসিংহে মহানবী (সা.)-এর জীবন ও আদর্শ নিয়ে আলোচনা ময়মনসিংহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন প্রতি মাসে গড়ে ৩০০টি দৈনিক খুন হয়েছেন ১০ জন যুবলীগের ঝটিকা মিছিলে ১নং ফাঁড়ির ২৭ পুলিশকে সদস্যক প্রত্যাহার

ময়মনসিংহের ডিবি পুলিশ কর্তৃক ৮ কেজি গাজাসহ গ্রেফতার ২

স্টাফ রিপোটার ::
  • প্রকাশের সময় : বুধবার, ১৩ মে, ২০২৬
  • ৪৩০ বার পড়া হয়েছে

*প্রেস নোট*
জেলা গোয়েন্দা শাখা, ময়মনসিংহ পুলিশের অভিযানে *৮ কেজি গাঁজা* সহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে।

*পুলিশ সুপার, মোহাম্মদ কামরুল হাসান*, ময়মনসিংহ এর সার্বিক তত্ত্বাবধানে এবং *অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), আব্দুল্লাহ আল মামুন* মহোদয়ের নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখা (ডিবি), ময়মনসিংহের *ওসি (উত্তর) মোঃ সাজ্জাদ রোমন* ও *ওসি (দক্ষিণ) মুহাম্মদ মাহবুবুল হক* এর নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের সফল বিশেষ অভিযানে ময়মনসিংহ জেলার কোতোয়ালী মডেল থানাধীন শম্ভুগঞ্জ এলাকা হইতে ১৩ মে ২০২৬ খ্রিঃ তারিখ ০৭.৫৫ ঘটিকায় *৮ কেজি গাঁজা, মূল্য অনুমান ১,৬০,০০০/*- টাকার আলামতসহ মাদক ব্যবসায়ী *মাসুম মিয়া (২২)*, পিতা-খোরশেদ মিয়া, মাতা-আমিনা বেগম, সাং-ইকরতলী (হাফটা বাড়ী), * পাভেল মিয়া (২৩)*, পিতা-ইয়াকুব মিয়া, মাতা-বকুল আক্তার, সাং-ইকরতলী, উভয় থানা-চুনারুঘাট, জেলা-হবিগঞ্জদ্বয়কে গ্রেফতার করা হয়। ধৃত আসামী *১। মাসুম মিয়া (২২)* এর বিরু‌দ্ধে পূ‌র্বের ২‌টি এবং ধৃত আসামী *২। পাভেল মিয়া (২৩)* এর বিরু‌দ্ধে পূ‌র্বের ১‌টি মাদক মামলা র‌য়ে‌ছে।

গ্রেফতারকৃত আসামীদ্বয় দীর্ঘদিন যাবৎ মাদক কারবারী চক্র গঠন করে দেশের বিভিন্ন স্থানে ক্রয়-বিক্রয় করিয়া আসিতেছিল। উদ্ধারকৃত মাদকদ্রব্য ৮ কেজি কথিত গাঁজা উদ্ধারের বিষয়ে গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত আছে।

ডিবি পুলিশের এই সফল অভিযানে জনমনে স্বস্তি ফিরে এসেছে এবং আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের প্রতি সাধারণ মানুষের আস্থা আরও সুদৃঢ় হয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD