1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহ জেলা পুলিশের কল্যাণ সভাঃ ৬ক্যাটাগরি পুরুস্কারের ৩টি পেয়েছে কোতোয়ালী পুলিশ - দৈনিক ময়মনসিংহের খবর
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
মুক্তাগাছা থানার ওসি’র টাকা লেনদেন নিয়ে ফেসবুকে চলছে সাফাই গাওয়া! বিমানমন্ত্রী মিল্লাতের নির্দেশেক্রমে আওয়ামী লীগে যোগদান করেন যুবদল নেতা নজরুল- বিএনপি সভাপতি মানিক ময়মনসিংহ অঞ্চলে তিন মাসে ৫ ট্রেন লাইনচ্যুত। জনদুর্ভোগ চরমে জনকল্যাণে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের ত্যাগ স্বীকার করতে হবে: বিমানমন্ত্রী মহাসড়কে চোরাচালান ও অবৈধ যানবাহন নিয়ন্ত্রণে দৃশ্যমান পদক্ষেপ নিয়েছে শ্যামগঞ্জ হাইওয়ে থানা ময়মনসিংহের মুক্তাগাছায় শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন ময়মনসিংহে স্বাস্থ্যসেবার গুরুত্ব শীর্ষক সেমিনার অনুষ্ঠিত অনলাইনের মাধ্যমে মিন্টু কলেজ শিক্ষার্থীদের ফি আদায়ে সোনালী ব্যাংকের সাথে চুক্তিপত্র স্বাক্ষর ময়মনসিংহে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে ৮৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ  গ্রেফতার ২ ময়মনসিংহে মহানবী (সা.)-এর জীবন ও আদর্শ নিয়ে আলোচনা

ময়মনসিংহ জেলা পুলিশের কল্যাণ সভাঃ ৬ক্যাটাগরি পুরুস্কারের ৩টি পেয়েছে কোতোয়ালী পুলিশ

স্টাফ রিপোটারঃ
  • প্রকাশের সময় : বুধবার, ২০ মে, ২০২৬
  • ২৪৩ বার পড়া হয়েছে

আজ ২০ মে ২০২৬ (বুধবার) সকাল ১০:০০ ঘটিকায় ময়মনসিংহ জেলার পুলিশ লাইন্সের শহীদ বীর মুক্তিযোদ্ধা পুলিশ সুপার মুন্সী কবির উদ্দিন আহমেদ মাল্টিপারপাস শেড (কল্যাণ শেড) এ মে/২০২৬ মাসের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।

জেলা পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান এর সভাপতিত্বে কল্যাণ সভার শুরুতে পবিত্র কোরআন ও অন্যান্য পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ করা হয় এবং কল্যাণ সভায় এপ্রিল/২০২৬ মাসের কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ পুরস্কার প্রদান করা হয়।

পুরস্কার প্রাপ্তরা হলেন-শ্রেষ্ঠ সার্কেল অফিসার: মোঃ মিজানুর রহমান, সহকারী পুলিশ সুপার (হালুয়াঘাট সার্কেল), ময়মনসিংহ, শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ: জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম, অফিসার ইনচার্জ, ভালুকা মডেল থানা, ময়মনসিংহ, শ্রেষ্ঠ এসআই ও শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার: এসআই(নিরস্ত্র)/ মোঃ আসাদুজ্জামান, কোতোয়ালী মডেল থানা, ময়মনসিংহ, শ্রেষ্ঠ এএসআই: এএসআই (নিরস্ত্র)/ মোঃ রাকিব খান, কোতোয়ালী মডেল থানা, ময়মনসিংহ, শ্রেষ্ঠ মাদকদ্রব্য উদ্ধারকারী অফিসার: এসআই(নিরস্ত্র)/ মোঃ সাফায়েত হোসেন, কোতোয়ালী মডেল থানা, ময়মনসিংহ ও সর্বোচ্চ প্রসিকিউশন দাখিলকারী অফিসার: টিএসআই/ মোঃ নুরুজ্জামান, সদর ট্রাফিক, ময়মনসিংহ।

কল্যাণ সভায় পিআরএল গমনকারী ০৩ জন পুলিশ সদস্যের হাতে ক্রেস্ট এবং সম্মাননা স্মারক তুলে দেন সম্মানিত পুলিশ সুপার মহোদয়। উক্ত সভায় জেলার সকল পুলিশ সদস্যদের কল্যাণ সাধনে বিগত সভায় প্রস্তাবিত বিভিন্ন অসুবিধা ও আবেদনের প্রেক্ষিতে গৃহীত সিদ্ধান্তের বাস্তবায়ন পর্যালোচনা করা হয়। পরে চলতি মাসে আবেদনের প্রেক্ষিতে পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যার কল্যাণমূলক সিদ্ধান্ত গ্রহণ করা হয়। পুলিশ সুপার, ফোর্সের কথা মনযোগ সহকারে শোনেন এবং সমস্যা সমাধানে তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণের পাশাপাশি গঠনমূলক আলোচনা করে সমস্যা সমাধানের লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন। তিনি বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা প্রদানসহ সকলকে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের আহবান জানান।

উক্ত কল্যাণ সভায় জেলা পুলিশ ময়মনসিংহ এর উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD