1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ধোবাউড়া সীমান্তে রকমারি পন্যের চোরাচালানের আড়ালে মাদকের বিস্তার - দৈনিক ময়মনসিংহের খবর
রবিবার, ২৪ মে ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ভুয়া ফেসবুক আইডি বানিয়ে দাবীদার সাংবাদিক নেতার প্ররোচনায় সাংবাদিকেরা নামে মামলা! ময়মনসিংহে পতিতা নেত্রী সর্দানী লাভলীর অপরাধ সাম্রাজ্যে গড়েছেন অঢেল অর্থ সম্পদের পাহাড়! ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার ধোবাউড়া সীমান্তে রকমারি পন্যের চোরাচালানের আড়ালে মাদকের বিস্তার ময়মনসিংহ ডিবি’র অভিযানে ৫ কেজি গাজা ও ইয়াবাসহ গ্রেফতার ৪ গফরগাঁওয়ে গাছে বাঁধা যুবকের দ্বিখণ্ডিত মরদেহের পরিচয় শনাক্ত এপ্রিলে জামালপুর জেলার পুলিশ সুপার শ্রেষ্ঠ ময়মনসিংহ ডিবি’র অভিযানে বিপুল পরিমান মাদকসহ গ্রেফতার ৫ ময়মনসিংহে আলোচিত আজাদ শেখ হত্যা মামলার আসামি নূরুল গ্রেফতার ময়মনসিংহ জেলা পুলিশের কল্যাণ সভাঃ ৬ক্যাটাগরি পুরুস্কারের ৩টি পেয়েছে কোতোয়ালী পুলিশ

ধোবাউড়া সীমান্তে রকমারি পন্যের চোরাচালানের আড়ালে মাদকের বিস্তার

স্টাফ রিপোটারঃ
  • প্রকাশের সময় : শনিবার, ২৩ মে, ২০২৬
  • ৮৪ বার পড়া হয়েছে
,
ময়মনসিংহের ধোবাউড়া ও হালুয়াঘাট উপজেলা সীমান্ত এলাকায় দিন দিন বেড়েই চলেছে ভারতীয় পণ্যের চোরাচালান। সীমান্ত রক্ষি ও স্থানীয় প্রশাসনের সাথে আতাত করে এসব পন্য আনা হয় বলে সীমান্তের কাছে থাকা স্থানীয়রা জানিয়েছে।
অভিযোগ রয়েছে, সীমান্তের বিভিন্ন অরক্ষিত পথ ব্যবহার করে অবৈধভাবে দেশে প্রবেশ করছে ভারতীয় কসমেটিকস, খাদ্যপণ্য, পোশাকসহ নানা সামগ্রী। আর এসব পণ্যের আড়ালেই দেশে ঢুকছে ভয়ংকর মাদকদ্রব্য। যার মধ্যে রয়েছে মদ,গাজা, ফেন্সিডিলসহ নানা ধরনের মাদক।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্র সীমান্তপথ ব্যবহার করে চোরাই পণ্য দেশের অভ্যন্তরে প্রবেশ করাচ্ছে। পরে এসব পণ্য ময়মনসিংহ নগরীসহ জেলার বিভিন্ন এলাকায় সরবরাহ করা হচ্ছে। সীমান্তঘেঁষা কয়েকটি এলাকায় রাতের বেলায় চোরাকারবারিদের তৎপরতা বেশি দেখা যায় বলে অভিযোগ স্থানীয়দের।
এদিকে সচেতন মহলের দাবি, চোরাচালানের এই রুট ব্যবহার করে ভারতীয় মদ, ইয়াবা ও অন্যান্য নিষিদ্ধ মাদকও দেশে প্রবেশ করছে। ফলে সীমান্তবর্তী এলাকায় মাদকাসক্তি বৃদ্ধি পাচ্ছে এবং তরুণ সমাজ ধ্বংসের মুখে পড়ছে।
স্থানীয় বাসিন্দারা জানান, মাঝে মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান পরিচালিত হলেও চোরাকারবারিদের দৌরাত্ম্য পুরোপুরি বন্ধ হচ্ছে না। সীমান্ত এলাকায় আরও কঠোর নজরদারি ও নিয়মিত অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন তারা।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD