1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় জমি সংক্রান্ত বিরোধে রক্তাক্ত হামলা রামদা ও লাঠির আঘাতে আহত ৪ জন, স্বর্ণের চেইন ছিনতাই - দৈনিক ময়মনসিংহের খবর
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় জমি সংক্রান্ত বিরোধে রক্তাক্ত হামলা রামদা ও লাঠির আঘাতে আহত ৪ জন, স্বর্ণের চেইন ছিনতাই ভালুকায় ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ নিয়ে দিনভর উত্তেজনা, এলাকায় আতংক হাওরের জলাশয় সব মৎস্যজীবীর জন্য উন্মুক্ত, প্রতিবন্ধকতা দূর করা হচ্ছে: প্রতিমন্ত্রী টুকু ময়মনসিংহে আলোরপথে হিজড়া সংগঠনের নামে বরাদ্দ সরকারি চাউল পাছার আটক ১ ভালুকায় চাঁদা তুলার সহযোগিতা না করায় বাপ্পীর নামে মাদক মামলা! ময়মনসিংহে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে প্রধান শিক্ষকদের সঙ্গে মতবিনিময় ও ক্রীড়া সামগ্রী বিতরণ ময়মনসিংহ সদর ভূমি অফিসের রাজস্ব আদায় ১৫ কোটি ৮০ লাখ টাকা গৌরীপুরে শ্রমিক ইউনিয়নের সহসভাপতি মানিককে পিটিয়ে হত্যা অভিযোগ ময়মনসিংহে সরকারের অগ্রাধিকার কর্মসূচি নিয়ে জেলা তথ্য অফিসের প্রেস ব্রিফিং তারাকান্দায় ছেলে না থাকায় ভাই জামাল উদ্দিনের সম্পত্তি গ্রাসের চেষ্টা

ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় জমি সংক্রান্ত বিরোধে রক্তাক্ত হামলা রামদা ও লাঠির আঘাতে আহত ৪ জন, স্বর্ণের চেইন ছিনতাই

স্টাফ রিপোটারঃ
  • প্রকাশের সময় : শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ১৭৫ বার পড়া হয়েছে

ফুলবাড়ীয়া (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার আছিম চক পাটুলী এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে রাতের আঁধারে একটি বাড়িতে ঢুকে দরজায় তালা দিয়ে বেড়া নির্মাণের ঘটনাকে কেন্দ্র করে সকালে রক্তাক্ত হামলার ঘটনা ঘটেছে। হামলায় চারজন গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের মাথায় রামদার কোপ, হাত-পায়ে কাটা ও জখমের চিহ্ন রয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, আছিম চক পাটুলী এলাকার আঃ মালেক গংয়ের সঙ্গে প্রতিবেশী নাজমুল ও হাসানুল ইসলাম (পিতা: রফিকুল ইসলাম) গংয়ের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। অভিযোগকারীর দাবি, গত ২৫ জুন ২০২৬ সকাল অনুমান ৬টার দিকে বিবাদীরা পূর্বপরিকল্পিতভাবে দা, লাঠি, লেহার রড, শাবল ও রামদা সহ দেশীয় অস্ত্র নিয়ে আঃ মালেকের বসতবাড়িতে অনধিকার প্রবেশ করে।

প্রথমে তারা গোয়ালঘর ভাঙচুর শুরু করে। আঃ মালেক ও তার চাচা মোঃ আঃ রহমান (৬০) বাধা দিতে গেলে বিবাদীরা তাদের উপর ঝাঁপিয়ে পড়ে। অভিযোগে বলা হয়েছে, ১নং বিবাদী নাজমুল রামদা দিয়ে আঃ মালেকের মাথা লক্ষ্য করে কোপ মারলে তিনি হাত দিয়ে ঠেকাতে গিয়ে কনুইয়ে গুরুতর কাটা জখম হয়। একইভাবে তার বাম পায়ের হাঁটুর নিচেও রামদার কোপ খেয়েছেন।

চাচা আঃ রহমানের মাথা ও হাতেও রামদার আঘাত লাগে। বিবাদীরা লাঠি দিয়ে তাদের ডান পায়ে আঘাত করে আঙ্গুল ভেঙে দেয়। আঃ মালেকের স্ত্রী মোছাঃ নাছিমা আক্তার (৪০) ও বোন মোছাঃ সাজেদা খাতুন (৩৫) তাদের বাঁচাতে এলে তাদেরকেও লাঠি ও রড দিয়ে নির্মমভাবে মারধর করা হয়। এ সময় সাজেদা খাতুনের গলায় থাকা প্রায় দেড় লাখ টাকা মূল্যের স্বর্ণের চেইন ছিনিয়ে নেয় অভিযুক্তরা।

আহতদের উদ্ধার করে স্থানীয় লোকজন ফুলবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আহত আঃ মালেক থানায় লিখিত মামলা দায়ের করেছেন। মামলা নং ২ তারিখ ১/০৭/২০২৬ ইং।

অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে, বিবাদীরা হামলার সময় হুমকি দিয়েছে যে, “শালার বেওয়ারিশের জীবনের তরে শেষ করিয়া দে”। এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD