1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
গৌরীপুরে শ্রমিক ইউনিয়নের সহসভাপতি মানিককে পিটিয়ে হত্যা অভিযোগ - দৈনিক ময়মনসিংহের খবর
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
শিরোনাম :
বিমানমন্ত্রী মিল্লাতের নির্দেশেক্রমে আওয়ামী লীগে যোগদান করেন যুবদল নেতা নজরুল- বিএনপি সভাপতি মানিক ময়মনসিংহ অঞ্চলে তিন মাসে ৫ ট্রেন লাইনচ্যুত। জনদুর্ভোগ চরমে জনকল্যাণে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের ত্যাগ স্বীকার করতে হবে: বিমানমন্ত্রী মহাসড়কে চোরাচালান ও অবৈধ যানবাহন নিয়ন্ত্রণে দৃশ্যমান পদক্ষেপ নিয়েছে শ্যামগঞ্জ হাইওয়ে থানা ময়মনসিংহের মুক্তাগাছায় শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন ময়মনসিংহে স্বাস্থ্যসেবার গুরুত্ব শীর্ষক সেমিনার অনুষ্ঠিত অনলাইনের মাধ্যমে মিন্টু কলেজ শিক্ষার্থীদের ফি আদায়ে সোনালী ব্যাংকের সাথে চুক্তিপত্র স্বাক্ষর ময়মনসিংহে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে ৮৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ  গ্রেফতার ২ ময়মনসিংহে মহানবী (সা.)-এর জীবন ও আদর্শ নিয়ে আলোচনা ময়মনসিংহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

গৌরীপুরে শ্রমিক ইউনিয়নের সহসভাপতি মানিককে পিটিয়ে হত্যা অভিযোগ

স্টাফ রিপোটারঃ
  • প্রকাশের সময় : বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ১৩৪ বার পড়া হয়েছে

ময়মনসিংহের গৌরীপুরে শ্রমিক ইউনিয়ের সাবেক সহসভাপতি মানিক মিয়া (৪০) নামে এক পিকআপ চালকের চিকিৎসাধিন  মৃত্যু হয়েছে| আহত মানিককে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর সড়ক দুর্ঘটনা বলে ভর্তি করালেও মারা যাওয়ার পর নিহতের পরিবার বলছে স্থানীয় এক যুবদল নেতার কর্মীরা পিটিয়ে হত্যা করেছে|

গতকাল মঙ্গলবার (৩০ জুন) রাত ১১ টার দিকে গৌরীপুর পৌর শহরের বাসস্টেন্ডে এই ঘটনা ঘটে| পরে রাত সাড়ে ৩ টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
স্থানীয় সুত্র জানায়, নিহত মানিক মিয়া গৌরীপুর পৌর শহরের বাসস্টেন্ড এলাকার আজিবুল ইসলামের ছেলে| সে গৌরীপুর উপজেলা শ্রমিক ইউনিয়নের সাবেক সহ-সভাপতি| পেশায় মানিক পালকি নামে একটি পিকআপ গাড়ির চালক| ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জবায়দুল হক মানিক মিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন|

তিনি বলেন, নিহতের স্বজনদের কাছে শুনেছি মানিক মিয়াকে পিটিয়ে আহত করে| তবে, কি কারণে ভর্তি কাগজে সড়ক দুর্ঘটনা উল্লরখ্য করা হয়েছে তা বোধগম্য নয়| কেবা কারা সড়ক দূর্ঘটনা লিখিয়েছেন তা কারো জানা নেই। তবে এটি খুনি চক্রের কাজ বলে নিহতের পরিবার জানিয়েছে।

এলাকাবাসী ও তার পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ১১ টার দিকে মানিক গৌরীপুর বাসস্টেন্ডে বসে ছিলেন| এসময় ১০/১৫ জন সন্ত্রাসী তাকে ধরে নিয়ে যায়। ওরা পিটিয়ে গুরুতর আহত করে| পরে বাসস্টেন্ড থেকে সতিশা রোড এলাকায় নিয়ে মানিক মিয়ার স্ত্রী সেলিনাকে ডেকে এনে আহত অবস্থায় মানিককে দিয়ে চলে যায়| পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে কর্তব্যরত চিকিৎসক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন| সেখানেই চিকিৎসাধিন অবস্থায় ভোররাত সাড়ে ৩ টার দিকে মানিক মারা যায়|
এবিষয়ে গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান জানান, নিহতদের মা ও ভাইয়ের সাথে কথা হয়েছে। অভিযোগ পাওয়ার পর আইনগত ব‍্যবস্থা নেয়া হবে। লাশের ময়নাতদন্তের পরে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD