1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহে কোতোয়ালীর অভিযানে পরোয়ানাভুক্তসহ গ্রেফতার চার - দৈনিক ময়মনসিংহের খবর
শনিবার, ৩০ মে ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
শিরোনাম :
পাঁচ হাজার অসচ্ছল পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করেছেন ময়মনসিংহ সিটি কর্পোরেশন মুছে ফেলা যায়না সাবেক মেয়র টিটু’র অবদান ! হালুয়াঘাটে বিপুল সংখক ভারতীয় শাড়ি থ্রীপিসসহ আটক ২ জন ফুলবাড়ীয়া বিশিষ্ট ব্যবসায়ী আনিছুর রহমানের জানাযা নামাজ সম্পন্ন বেগুনবাড়ি এলাকায় নিখোঁজের তিনদিন পর বিজয়ের লাশ উদ্ধার প্রস্তুতি শেষ, রাত থেকে শুরু হজের আনুষ্ঠানিকতা আদালত প্রাঙ্গণে রণক্ষেত্র: কক্সবাজারে প্রকাশ্যে গুলি, আহত ৫ ময়মনসিংহে ভুয়া ফেসবুক আইডি বানিয়ে দাবীদার সাংবাদিক নেতার প্ররোচনায় সাংবাদিকেরা নামে মামলা! ময়মনসিংহে পতিতা নেত্রী সর্দানী লাভলীর অপরাধ সাম্রাজ্যে গড়েছেন অঢেল অর্থ সম্পদের পাহাড়! ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

ময়মনসিংহে কোতোয়ালীর অভিযানে পরোয়ানাভুক্তসহ গ্রেফতার চার

Reporter Name
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ আগস্ট, ২০২২
  • ২৫৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥ ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী, দস্যুতা ও পরোয়ানাভুক্তসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় পৃথক এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।
কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, নবাগত পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এর নির্দেশে আইন শৃংখলা নিয়ন্ত্রণ ও অপরাধীদের আইনের আওতায় আনতে কোতোয়ালী পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই অংশ হিসেবে শনিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় চার অপরাধীকে গ্রেফতার করা হয়। এর মাঝে এসআই শাহ মিনহাজ উদ্দিনের নেতৃত্বে একটি টীম রেলওয়ে স্টেশন রোড তাজমহল মোড় সংলগ্ন হাফিজিয়া আবাসিক হোটেলের সামনে থেকে মাদক ব্যবসায়ী মাফি উদ্দিন ৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করে। এসআই কামরুল হাসানের নেতৃত্বে একটি টীম ঢাকা-ময়মনসিংহ রোডের দিঘারকান্দা ব্ইাপাস মোড় থেকে দস্যুতার চেষ্টা মামলার আসামী মোঃ সিফাত এবং এসআই দেবাশীষ সাহা ও এসআই মেহেদী হাসান পৃথকভাবে আদালতের পরোয়ানাভুক্ত আরো দুইজনকে গ্রেফতার করে। তারা হলো, মোঃ হাসেম, ও রবিউল। তাদেরকে শনিবার আদালতে পাঠিয়েছে পুলিশ। এ অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশ জানায়।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD