1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহে কোতোয়ালীর অভিযানে পরোয়ানাভুক্তসহ গ্রেফতার ৭ - দৈনিক ময়মনসিংহের খবর
বুধবার, ২৪ জুন ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
শিরোনাম :
ধর্মীয় উগ্রবাদ মোকাবেলায় তওহীদের ভিত্তিতে ঐক্যের আহ্বান ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে দালালচক্রের দৌরাত্ম্য ময়মনসিংহ সদরে ৩হাজার ৩শ জন প্রান্তিক কৃষককে রোপা আমন বীজ ও সার বিতরণ ময়মনসিংহ সদরে পার্টনার কংগ্রেসে কৃষি উন্নয়ন ও জলবায়ু সহনশীলতা নিয়ে আলোচনা ধর্ষণ ধামাচাপায় মধ্যরাতের সালিশ: জড়িতদের গ্রেপ্তারে কঠোর হুঁশিয়ারি এসপির ময়মনসিংহে গ্রাম আদালত বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন নিজের অর্থায়নে সড়ক সংস্কার করে স্থানীয় মানুষের প্রশংসায় ভাসছেন প্রচারবিমুখ আলতাব হোসেন আকন্দ প্রধানমন্ত্রীর অগ্রাধিকার কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহে বৃক্ষরোপণ করেন প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী ধোবাউড়ার আলোচিত ধর্ষণ ও হত্যা মামলার তদন্তে পুলিশ সুপারের সক্রিয় ভূমিকার জন্য প্রশংসিত ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন -তথ্য প্রতিমন্ত্রী

ময়মনসিংহে কোতোয়ালীর অভিযানে পরোয়ানাভুক্তসহ গ্রেফতার ৭

Reporter Name
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২
  • ২৮৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥ ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে পরোয়ানাভুক্তসহ বিভিন্ন অপরাধের দায়ে ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় পৃথক এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।
কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, নবাগত পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এর নির্দেশে বিভাগীয় নগরীসহ সদও এলাকার আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ মাদক, চুরি, ছিনতাইমুক্ত রাখতে কোতোয়ালী পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই অংশ হিসেবে গত ২৪ ঘন্টায় পুলিশ সাতজনকে গ্রেফতার করে।
এর মাঝে এসআই উজ্জল সাহার নেতৃত্বে একটি টীম নগরীর বাঘমারা মেডিকেল কলেজ হোস্টেল গেইটের সামনে থেকে মাদক মামলার আসামী সেহড়া মুন্সিবাড়ির আমিনুল ইসলামকে ১৮ পিস নেশা জাতীয় ইনজেকশনসহ গ্রেফতার করে। এসআই অসীম কুমার দাসের নেতৃত্বে একটি টীম ঢাকা-ময়মনসিংহ রোডের বাইপাস মোড় দস্যুতার চেষ্টা মামলার আসামী ইটাখোলা রোডের মোঃ সাজ্জাদকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করে। এছাড়া এসআই মাহফুজুর রহমান, কামরুল ইসলাম, আনিছুর রহমান এবং এএসআই আল আমিন, সাইফুল ইসলাম পৃথক অভিযান পরিচালনা পরোয়ানাভুক্ত পলাতক ৫ আসামীকে গ্রেফতার করে। তারা হলো, নোমান, রফিকুল ইসলাম মিন্টু, মনির হোসেন, ফোরকান আলী ও মোঃ মানিক মিয়া। তাদেরকে বৃহস্পতিবার আদালতে পাঠিয়েছে পুলিশ।

 

 

 

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD