1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহ সদরে ৩হাজার ৩শ জন প্রান্তিক কৃষককে রোপা আমন বীজ ও সার বিতরণ - দৈনিক ময়মনসিংহের খবর
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
শিরোনাম :
বিমানমন্ত্রী মিল্লাতের নির্দেশেক্রমে আওয়ামী লীগে যোগদান করেন যুবদল নেতা নজরুল- বিএনপি সভাপতি মানিক ময়মনসিংহ অঞ্চলে তিন মাসে ৫ ট্রেন লাইনচ্যুত। জনদুর্ভোগ চরমে জনকল্যাণে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের ত্যাগ স্বীকার করতে হবে: বিমানমন্ত্রী মহাসড়কে চোরাচালান ও অবৈধ যানবাহন নিয়ন্ত্রণে দৃশ্যমান পদক্ষেপ নিয়েছে শ্যামগঞ্জ হাইওয়ে থানা ময়মনসিংহের মুক্তাগাছায় শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন ময়মনসিংহে স্বাস্থ্যসেবার গুরুত্ব শীর্ষক সেমিনার অনুষ্ঠিত অনলাইনের মাধ্যমে মিন্টু কলেজ শিক্ষার্থীদের ফি আদায়ে সোনালী ব্যাংকের সাথে চুক্তিপত্র স্বাক্ষর ময়মনসিংহে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে ৮৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ  গ্রেফতার ২ ময়মনসিংহে মহানবী (সা.)-এর জীবন ও আদর্শ নিয়ে আলোচনা ময়মনসিংহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

ময়মনসিংহ সদরে ৩হাজার ৩শ জন প্রান্তিক কৃষককে রোপা আমন বীজ ও সার বিতরণ

স্টাফ রিপোটার ::
  • প্রকাশের সময় : রবিবার, ২১ জুন, ২০২৬
  • ১১৬ বার পড়া হয়েছে

ময়মনসিংহ সদরে ২০২৫-২৬অর্থ বছরে কৃষি পুনর্বাসন সহায়তা খাত থেকে উপজেলার ৩হাজার ৩শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রোপা আমন ধানের বীজ এবং সার বিতরণ করা হয়েছ।

শনিবার (২০জুন) দুপুরে উপজেলা প্রশাসনের ব্রহ্মপুত্র হল রুমে আমন ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে আমন ধান বীজ বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন ময়মনসিংহ-৪ (সদর) আসনের জাতীয় সংসদ সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ।

উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির সভাপতি আরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ময়মনসিংহ খামারবাড়ির উপপরিচালক এনামুল হক।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা জুবায়রা বেগম সাথী। অনুষ্ঠানে সদর উপজেলার ১১টি ইউনিয়নের ৩৩০০জন কৃষকের মধ্যে জনপ্রতি ৫কেজি রোপা আমন ধানের বীজ বিতরণ করা হয়। একই সাথে কৃষকদের ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার দেওয়া হয়েছে।

অতিরিক্ত কৃষি কর্মকর্তা তারিক আজিজ এর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে-উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইঞ্জিঃ মনিরুল হক ফারুক রেজা, সমাজসেবা অফিসার আসাদুজ্জামান, পরিসংখ্যান কর্মকর্তা মেহেদী হাসান,মৎস ও প্রাণী সম্পদ কর্মকর্তা লাইলা ইয়াসমিনসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি কর্মকর্তা ও উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির সদস্য সচিব কৃষিবিদ জুবায়রা বেগম সাথী বলেন, ২০২৫-২৬ অর্থ বছরের খরিপ-২ এর আওতায় রোপা আমন মৌসুমে আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলার ১১টি ইউনিয়নের
তিন হাজার ৩শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। সুবিধাভোগী প্রত্যেক ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক এক বিঘা জমির জন্য ৫ কেজি রোপা আমন ধানের বীজ এবং ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়েছে। এতে করে তিন হাজার ৩শ বিঘা জমিতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা রোপা আমন চাষের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি করবেন। কৃষকদের মাঝে ব্রিধান-৮৭, ব্রিধান-৪৯, ব্রিধান-৭৫, ব্রিধান-১০৩, বিনা-৭, বিনা-১৭ জাতের রোপান আমন ধানের বীজ বিতরণ করা

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD