1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহ সিটি করপোরেশনের ৪৫২ কোটি টাকার বাজেট অনুমোদন - দৈনিক ময়মনসিংহের খবর
বুধবার, ২৪ জুন ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
ধর্মীয় উগ্রবাদ মোকাবেলায় তওহীদের ভিত্তিতে ঐক্যের আহ্বান ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে দালালচক্রের দৌরাত্ম্য ময়মনসিংহ সদরে ৩হাজার ৩শ জন প্রান্তিক কৃষককে রোপা আমন বীজ ও সার বিতরণ ময়মনসিংহ সদরে পার্টনার কংগ্রেসে কৃষি উন্নয়ন ও জলবায়ু সহনশীলতা নিয়ে আলোচনা ধর্ষণ ধামাচাপায় মধ্যরাতের সালিশ: জড়িতদের গ্রেপ্তারে কঠোর হুঁশিয়ারি এসপির ময়মনসিংহে গ্রাম আদালত বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন নিজের অর্থায়নে সড়ক সংস্কার করে স্থানীয় মানুষের প্রশংসায় ভাসছেন প্রচারবিমুখ আলতাব হোসেন আকন্দ প্রধানমন্ত্রীর অগ্রাধিকার কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহে বৃক্ষরোপণ করেন প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী ধোবাউড়ার আলোচিত ধর্ষণ ও হত্যা মামলার তদন্তে পুলিশ সুপারের সক্রিয় ভূমিকার জন্য প্রশংসিত ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন -তথ্য প্রতিমন্ত্রী

ময়মনসিংহ সিটি করপোরেশনের ৪৫২ কোটি টাকার বাজেট অনুমোদন

Reporter Name
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২
  • ৩২২ বার পড়া হয়েছে

 

স্টাফ রিপোর্টার, ময়ৃনসিংহ। ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ২০২২-২০২৩ অর্থবছরে ৪৫২ কোটি টাকার বাজেট অনুমোদন করা হয়েছে। বাজেটে রাজস্ব বাজেট নির্ধারণ করা হয়েছে ৯০ কোটি টাকা এবং উন্নয়ন বাজেট ৩৬২ কোটি টাকা। একই সাথে এ সভায় ২০২১-২০২২ অর্থবছরের ২৩৫ কোটি ২৪ লক্ষ টাকার সংশোধিত বাজেট অনুমোদন করা হয়।
বৃহস্পতিবার দুপুরে সিটি কর্পোরেশনের শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে মেয়র ইকরামুল হক টিটুর সভাপতিত্বে এবং কাউন্সিলর ও কর্মকর্তাগণের উপস্থিতিতে সভায় এ বাজেট অনুমোদন করা হয়। বাজেট সভার আগে সকালে মেয়রের সভাপতিত্বে মসিকের ১৮ তম কর্পোরেশন সভা অনুষ্ঠিত হয়।
সভায় মেয়র বলেন, কোভিড-১৯ ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলে সৃষ্ট পরিস্থিতিতে উন্নয়ন কার্যক্রম ব্যাহত হয়েছে। এ সংকটকে মোকাবেলা করেই আমরা সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। সিটির প্রাপ্তবয়স্ক প্রায় ৮৫ ভাগ মানুষকে কোভিড-১৯ টিকা দেওয়া হয়েছে। অঞ্চল প্রতিষ্ঠার মাধ্যমে সিটির সেবাকে নাগরিকদের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার চেষ্টা করা হয়েছে।

বাজেট বাস্তবায়ন সম্পর্কে মেয়র বলেন, বাজেট বাস্তবায়নে দক্ষতার পরিচয় দিতে হবে যেন সর্বোচ্চ নাগরিকসেবা নিশ্চিত করা যায়। এছাড়া, বিভিন্ন আয়বর্ধক উদ্যোগগুলোকে বাস্তবায়নে অধিক মনোযোগ দিতে হবে যেন সিটি কর্পোরেশনের সক্ষমতা বৃদ্ধি পায়। এ অর্থবছরে সাধারণ সংস্থাপন ব্যয় ২৪ কোটি টাকা, শিক্ষা-সংস্কৃতি, খেলাধুলা ও সমাজকল্যাণ খাতে ৪ কোটি ২৬ লক্ষ টাকা, স্বাস্থ্য খাতে ২ কোটি ৯৫ লক্ষ টাকা, বর্জ্য ব্যবস্থাপনা খাতে ১৪ কোটি ৪০ লক্ষ টাকা, উন্নয়ন খাতে ২১ কোটি টাকা, পরিবহন খাতে ৭ কোটি ৮০ লক্ষ টাকা, নগর পরিকল্পনা খাতে ২ কোটি টাকা এবং বিবিধ খাতে ৫ কোটি ৪৫ লক্ষ টাকার প্রস্তাবিত বাজেট অনুমোদন করা হয়েছে।

সভায় প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্ন সচিব) মোঃ ইউসুফ আলী, বাজেট প্রণয়ন কমিটির আহবায়ক ৭নং ওয়ার্ডের কাউন্সিলর আসিফ হোসেন ডন সহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ, কাউন্সিলরবৃন্দ এবং সিটি কর্পোরেশনের অন্যান্য বিভাগ ও শাখা প্রধানগণ উপস্থিত ছিলেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD