1. admin@mymensingherkhobor.com : admin :
  2. amin@mymensingherkhobor.com : Amin :
  3. info@mymensingherkhobor.com : Aziz :
  4. editor@mymensingherkhobor.com : Editor :
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহে কোতোয়ালির অভিযানে সাজাপ্রাপ্তসহ গ্রেফতার ১০ - দৈনিক ময়মনসিংহের খবর
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
মধুপুর গড়ে গুলির ভয় দেখিয়ে গারো পরিবারের ঘরবাড়ি ভাঙার অভিযোগ আশুলিয়ায় মাদক, কিশোর গ্যাং ও সন্ত্রাসের অভিযোগে বিতর্কিত ‘ইয়াবা সজীব’, ছাত্রদল থেকে বহিষ্কারের দাবি এলাকাবাসীর মিঠামইনে নারী নির্যাতন মামলার আসামি সাইফুল প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে ময়মনসিংহের পরানগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষে, নারীসহ আহত অন্তত ৪ ফুলপুরকে সকল পেশাশ্রেণীর মানুষের বাসযোগ্য উপজেলা হিসাবে গড়তে চান সিরাজুম মুনীর রিফাত ময়মনসিংহে ভয় ও অপরাধ: চাঁদাবাজি–লুটপাট –সশস্ত্র হামলার বিরুদ্ধে কার্যকর প্রশাসনিক পদক্ষেপের দাবি দৈনিক প্রতিদিনের কাগজ’ পত্রিকার প্রকাশনা বন্ধে হাইকোর্টের রুল শাওন হত্যায় অধিকতর তদন্তেও ফাসাতে পারেনি আমিনুল হক শামীম ও সাফাকে ময়মনসিংহ মহানগর প্রেসক্লাবে আন্তরিক ইফতার মাহফিল অনুষ্ঠিত ঈদের আগে যানজটের চিন্তা, সমাধানে জেলা প্রশাসকের টেবিলে দীর্ঘ বৈঠক

ময়মনসিংহে কোতোয়ালির অভিযানে সাজাপ্রাপ্তসহ গ্রেফতার ১০

স্টাফ রিপোর্টার ::
  • প্রকাশের সময় : শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০২২
  • ৪০১ বার পড়া হয়েছে

ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত সহ বিভিন্ন অপরাধের দায়ে ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় পৃথক এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।

কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, নবাগত পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এর নির্দেশে বিভাগীয় নগরীসহ সদর এলাকার আইন শৃংখলা নিয়ন্ত্রণ ও অপরাধীদের আইনের আওতায় আনতে কোতোয়ালী পুলিশ নিয়মিত অভিযান চালিয়ে আসছে। এরই অংশ হিসেবে গত ২৪ ঘন্টায় ১০ জনকে গ্রেফতার করা হয়েছে ।

এর মাঝে এসআই নিরুপম নাগ, এসআই শাহ মিনহাজ উদ্দিনের নেতৃত্বে একটি টিম গাজীপুর সহ ময়মনসিংহের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে মবিল চুরির মূল হোতাকেওয়াটখালী মরাখোলা পাওয়ার হাউজ রোডের আসাদুল ইসলামকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে চোরাই হওয়া আলামতের মধ্যে ২৫৭.৮ লিটার মবিল উদ্ধার করা হয়।এ মামলায় আরো ২জনকে এর আগে গ্রেফতার করা হয়। যার কোতোয়ালী মডেল থানার মামলা নং-৮৩, তারিখ-২১/০৮/২০২২ ইং, ধারা-৪৫৭/৩৮০ পেনাল কোড। অপর অভিযানে ভাবখালী এলাকা থেকে বিষ্ফোরক মামলার আসামী শহিদুল ইসলামকে গ্রেফতার করে।এসআই রাশেদুল ইসলামের নেতৃত্বে একটি টীম কেওয়াটখালী কাশবন আবাসিক এলাকা থেকে ডাকাতির চেষ্টা মামলা আসামী দেলোয়ার হোসেন ও আতিক মিয়াকে দেশীশ অস্ত্র সহ গ্রেফতার করে।
এসআই হারুনুর রশিদের নেতৃত্বে একটি টীম তারাপুর সেনের চর অষ্টধার থেকে নিয়মিত মামলার আসামী মোঃ আঃ সালাম ও আজিজুলকে গ্রেফতার করে।

এছাড়া এসআই টিটু সরকার, দিদার আলম, ১নং ফাড়ির ইনচার্জ এসআই আনোয়ার হোসেন, এএসআই রুহুল আমিন সাজাপ্রাপ্ত পলাতক আসামি সহ চারজনকে গ্রেফতার করে। তারা হলো, মোঃ দেলোয়ার হোসেন, মোঃ রফিকুল ইসলাম, মোঃ নয়ন ও মোঃ আব্দুল করিম। এদের মধ্যে একই ব্যক্তির নামে একাধিক গ্রেফতারী পরোয়ানা রয়েছে বলে পুলিশ জানায়। শুক্রবার তাদেরকে আদালতে পাঠিয়েছে পুলিশ।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD