1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেফতার - দৈনিক ময়মনসিংহের খবর
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
বিমানমন্ত্রী মিল্লাতের নির্দেশেক্রমে আওয়ামী লীগে যোগদান করেন যুবদল নেতা নজরুল- বিএনপি সভাপতি মানিক ময়মনসিংহ অঞ্চলে তিন মাসে ৫ ট্রেন লাইনচ্যুত। জনদুর্ভোগ চরমে জনকল্যাণে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের ত্যাগ স্বীকার করতে হবে: বিমানমন্ত্রী মহাসড়কে চোরাচালান ও অবৈধ যানবাহন নিয়ন্ত্রণে দৃশ্যমান পদক্ষেপ নিয়েছে শ্যামগঞ্জ হাইওয়ে থানা ময়মনসিংহের মুক্তাগাছায় শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন ময়মনসিংহে স্বাস্থ্যসেবার গুরুত্ব শীর্ষক সেমিনার অনুষ্ঠিত অনলাইনের মাধ্যমে মিন্টু কলেজ শিক্ষার্থীদের ফি আদায়ে সোনালী ব্যাংকের সাথে চুক্তিপত্র স্বাক্ষর ময়মনসিংহে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে ৮৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ  গ্রেফতার ২ ময়মনসিংহে মহানবী (সা.)-এর জীবন ও আদর্শ নিয়ে আলোচনা ময়মনসিংহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেফতার

স্টাফ রিপোটারঃ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ জুন, ২০২৬
  • ১৫০ বার পড়া হয়েছে
ময়মনসিংহের তারাকান্দায় ১০ বছর বয়সী এক শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে আবু রাহাত (২৪) নামে এক মাদরাসা শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত আবু রাহাত একটি স্থানীয় মাদরাসার শিক্ষক।তিনি একই প্রতিষ্ঠানের ১০ বছর বয়সী এক শিক্ষার্থীকে কৌশলে ডেকে নিয়ে বলাৎকার করেন বলে অভিযোগ উঠেছে।পরে শিশুটি অসুস্থ হয়ে পড়লে বিষয়টি পরিবারের নজরে আসে।
ঘটনা জানাজানি হওয়ার পর স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।এ নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয় এবং অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ওঠে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে এবং অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার পর অভিযুক্ত আবু রাহাতকে গ্রেফতার করে।
এদিকে,এমন ন্যাক্কারজনক ঘটনার সুষ্ঠু তদন্ত ও অপরাধীর সর্বোচ্চ শাস্তির দাবিতে স্থানীয় সচেতন মহল জোর দাবি জানিয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD