1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
নেত্রকোনায় বাসায় ঢুকে ৩ জনকে কুপিয়ে গুরুতর আহতঃ ঘাতক আটক. - দৈনিক ময়মনসিংহের খবর
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
বিমানমন্ত্রী মিল্লাতের নির্দেশেক্রমে আওয়ামী লীগে যোগদান করেন যুবদল নেতা নজরুল- বিএনপি সভাপতি মানিক ময়মনসিংহ অঞ্চলে তিন মাসে ৫ ট্রেন লাইনচ্যুত। জনদুর্ভোগ চরমে জনকল্যাণে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের ত্যাগ স্বীকার করতে হবে: বিমানমন্ত্রী মহাসড়কে চোরাচালান ও অবৈধ যানবাহন নিয়ন্ত্রণে দৃশ্যমান পদক্ষেপ নিয়েছে শ্যামগঞ্জ হাইওয়ে থানা ময়মনসিংহের মুক্তাগাছায় শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন ময়মনসিংহে স্বাস্থ্যসেবার গুরুত্ব শীর্ষক সেমিনার অনুষ্ঠিত অনলাইনের মাধ্যমে মিন্টু কলেজ শিক্ষার্থীদের ফি আদায়ে সোনালী ব্যাংকের সাথে চুক্তিপত্র স্বাক্ষর ময়মনসিংহে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে ৮৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ  গ্রেফতার ২ ময়মনসিংহে মহানবী (সা.)-এর জীবন ও আদর্শ নিয়ে আলোচনা ময়মনসিংহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

নেত্রকোনায় বাসায় ঢুকে ৩ জনকে কুপিয়ে গুরুতর আহতঃ ঘাতক আটক.

স্টাফ রিপোটারঃ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ জুন, ২০২৬
  • ১৪০ বার পড়া হয়েছে
নেত্রকোনা শহরে কাটলী এলাকায় বাসায় ঢুকে মনোয়ারা বেগম (৫৫) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করেছে এক যুবক। এ সময় তাকে রক্ষা করতে গিয়ে গুরুতর আহত হয়েছেন তার স্বামী ও ছেলে। পরে স্থানীয় লোকজন হামলাকারীকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। সোমবার (১ জুন) রাত ৯টার দিকে শহরের কাটলী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মনোয়ারা বেগম ওই এলাকার আবু চান মিয়ার স্ত্রী।আহতরা হলেন তার স্বামী আবু চান মিয়া (৬০) এবং ছেলে মুন্না মিয়া (২৫)। আটক ব্যক্তি একই এলাকার আব্দুর রশিদ (২৮), যিনি পেশায় রিকশাচালক। নিহতের মেয়ে লিজা মণি জানান, রাতে বাসায় এসে তিনি দেখতে পান আব্দুর রশিদ তার বাবা ও ভাইকে কুপিয়ে আহত করেছেন। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে আহতদের উদ্ধার করেন। পরে ঘরের খাটের নিচ থেকে তার মায়ের মরদেহ পাওয়া যায়। তিনি জানান, রশিদ পরিবারের পরিচিত ছিলেন এবং বিভিন্ন সময় তাদের কাছ থেকে টাকা ধার নিতেন। নেত্রকোনা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সজল কুমার সরকার আজ মঙ্গলবার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় এলাকায় বিদ্যুৎ ছিল না। ওই সুযোগে আব্দুর রশিদ প্রথমে মনোয়ারা বেগমকে কুপিয়ে হত্যা করেন। পরে ছেলে মুন্না মিয়া বাধা দিতে গেলে তাকেও কুপিয়ে গুরুতর আহত করা হয়। একপর্যায়ে স্ত্রী ও ছেলেকে বাঁচাতে এগিয়ে এলে আবু চান মিয়াকেও কুপিয়ে জখম করা হয়। স্থানীয়রা বিষয়টি টের পেয়ে ঘটনাস্থল থেকেই আব্দুর রশিদকে আটক করেন। আহত বাবা-ছেলেকে প্রথমে নেত্রকোনা সদর হাসপাতাল-এ নেওয়া হয়। সেখানে মুন্না মিয়ার অবস্থার অবনতি হলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল-এ পাঠানো হয়। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। একই সঙ্গে ঘটনাস্থল থেকে আটক আব্দুর রশিদকে হেফাজতে নেওয়া হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার সজল কুমার সরকার জানান, ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে পুলিশ। পাশাপাশি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ছায়া তদন্ত শুরু করেছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং ঘটনাস্থলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা কাজ করছেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD