1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ঘুমন্ত স্বামীর লিঙ্গ কর্তন, জেল হাজতে বউ শাশুড়ি - দৈনিক ময়মনসিংহের খবর
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে একই পরিবারের ৮প্রতিবন্ধীর পাশে দাঁড়ালেন ইউএনও’ ডিসির পক্ষ থেকে দিলেন সহায়তা গণভোটের রায় বাস্তবায়ন ও জনদুর্ভোগ লাঘবের দাবিতে ময়মনসিংহে বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত বালিখাঁ ইউনিয়নের ঢাকিরকান্দা ছাতিয়নতলা ঐতিহাসিক মাদ্রাসার পরিচালনা কমিটি বিলুপ্ত ঘোষণা ডিবি পুলিশের অভিযানে ১০ কে‌জি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার ভালুকায় মোর্শেদের ঝুট ব্যবসায় বাধা অস্ত্রের মহড়া: আতঙ্কে শ্রমিক ও স্থানীয়রা মাদকমুক্ত সমাজ গঠনে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সচেতনতার বিকল্প নেই” – বিভাগীয় কমিশনার ময়মনসিংহে মোটরযান কর্মচারীদের কল্যাণে ভিশন সেন্টারের উদ্বোধন জেলখানার চরে বাড়িতে হামলাঃ মালামাল লুট কৃতি সাংবাদিক তাসলিমা রত্নার বিরুদ্ধে অপপ্রচার : ভুয়া আইডির মাধ্যমে মানহানির প্রতিবাদ ময়মনসিংহে বাসে অভিযান, ১ হাজার ৩৯৪ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

ঘুমন্ত স্বামীর লিঙ্গ কর্তন, জেল হাজতে বউ শাশুড়ি

 কুড়িগ্রাম প্রতিনিধি :
  • প্রকাশের সময় : রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০২২
  • ২৯২ বার পড়া হয়েছে

 কুড়িগ্রামের নাগেশ্বরীতে ঘুমন্ত স্বামীর লিঙ্গ কেটে জেল হাজতে বউ ও শাশুড়ি।চাঞ্চল্যকর এ ঘটনাটি শনিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের হাপাটারী গ্রামে ঘটে। স্থানীয় ও মামলা সুত্রে জানা গেছে, উপজেলার কচাকাটা ইউনিয়নের ঝিনঝিরা বালার চর গ্রামের মৃত্যু জোসেন আলীর ছেলে আলমগীর হোসেন (২৫) এর সাথে কেদার ইউনিয়নের হাপাটারী গ্রামের রফিকুল ইসলামের মেয়ে সাহিনা বেগমের (১৮) একবছর আগে বিয়ে হয়। বিয়ের পর হতে তাদের মাঝে পারিবারিক কলহ চলে আসছিলো। শুক্রবার উভয় পরিবারের মধ্যস্থায় কলহের নিরসন হয়। পরে ওইদিন সন্ধ্যায় স্ত্রী সহ শশুর বাড়িতে বেড়াতে যায় আলমগীর। ঘটনার দিন শশুরবাড়িতে দুপুরে খাওয়া-দাওয়া শেষে আলমগীর ঘুমিয়ে পড়ে। বিকাল সাড়ে চারটার দিকে অভিযুক্ত স্ত্রী ধারালো ব্লেড দিয়ে ঘুমিয়ে থাকা আলমগীরের লিঙ্গ কর্তন করে। এসময় আলমগীরের চিৎকারে গ্রামবাসী এগিয়ে এসে মারাত্মক আহত অবস্থায় তাকে উদ্ধার করে ভূরুঙ্গামারী মাদার ক্লিনিকে ভর্তি করা হয়। ঐ দিন রাতে আলমগীরের বড় ভাই জাহাঙ্গীর আলম বাদি হয়ে দুইজনকে আসামী করে কচাকাটা থানায় একটি মামলা দায়ের করেন। এ মামলায় রাতেই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত স্ত্রী সাহিনা বেগম ও শাশুড়ি সেফালী বেগমকে গ্রেপ্তার করে। কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মর্তুজা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃতদের রোববার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD