1. admin@mymensingherkhobor.com : admin :
  2. amin@mymensingherkhobor.com : Amin :
  3. info@mymensingherkhobor.com : Aziz :
  4. editor@mymensingherkhobor.com : Editor :
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহে কোতোয়ালির অভিযানে পরোয়ানাভুক্তসহ গ্রেফতার ৯ - দৈনিক ময়মনসিংহের খবর
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহের পরানগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষে, নারীসহ আহত অন্তত ৪ ফুলপুরকে সকল পেশাশ্রেণীর মানুষের বাসযোগ্য উপজেলা হিসাবে গড়তে চান সিরাজুম মুনীর রিফাত ময়মনসিংহে ভয় ও অপরাধ: চাঁদাবাজি–লুটপাট –সশস্ত্র হামলার বিরুদ্ধে কার্যকর প্রশাসনিক পদক্ষেপের দাবি দৈনিক প্রতিদিনের কাগজ’ পত্রিকার প্রকাশনা বন্ধে হাইকোর্টের রুল শাওন হত্যায় অধিকতর তদন্তেও ফাসাতে পারেনি আমিনুল হক শামীম ও সাফাকে ময়মনসিংহ মহানগর প্রেসক্লাবে আন্তরিক ইফতার মাহফিল অনুষ্ঠিত ঈদের আগে যানজটের চিন্তা, সমাধানে জেলা প্রশাসকের টেবিলে দীর্ঘ বৈঠক মমেক হাসপাতালে রোগীদের সেবার মানউন্নয়ন নিশ্চিত করার আহবান -ওয়াহাব আকন্দ এমপি মিঠামইনে উপজেলা চত্বরে বৃক্ষরোপণ ও বিতরণ করলেন এমপি ফজলুর রহমান ময়মনসিংহে ক্লুলেস হত্যা মামলা ৪৮ ঘন্টার মধ্যে ৩ জন গ্রেফতারঃ আলামত উদ্ধার

ময়মনসিংহে কোতোয়ালির অভিযানে পরোয়ানাভুক্তসহ গ্রেফতার ৯

স্টাফ রিপোটার ::
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২
  • ২৪৭ বার পড়া হয়েছে
 ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে পরোয়ানাভুক্তসহ বিভিন্ন অপরাধের দায়ে ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার সকাল পর্যন্ত গত ২৪ পৃথক এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে পুলিশ। কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এর নির্দেশে বিভাগীয় নগরীসহ সদর এলাকার আইন শৃংখলা নিয়ন্ত্রণ, চুরি-ডাকাতি, ছিনতাইরোধ, মাদক ব্যবসা বন্ধকরণ এবং মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় আনতে কোতোয়ালী পুলিশ নিয়মিত অভিযান চালিয়ে আসছে।
এরই অংশ হিসেবে কোতোয়ালি পুলিশ গত ২৪ ঘন্টায় ৯ জনকে গ্রেফতার করে। এর মাঝে এসআই কামরুল হাসানের নেতৃত্বে একটি টীম চর কালীবাড়ী থেকে দস্যুতার চেষ্টা মামলার আসামী মোঃ আকাশ মিয়া, এসআই শাহজালালের নেতৃত্বে একটি টীম চরপাড়া মোড় এলাকা থেকে দস্যুতার চেষ্টা মামলার আসামী সুমন সরকার, এসআই আল মামুনের নেতৃত্বে একটি টীম নওমহল সরকারবাড়ী থেকে অপহরন সহ ধর্ষনের চেষ্টা মামলার আসামী তানভীর আহমেদ শিহাবকে গ্রেফতার করে। এছাড়া এসআই রাশেদুল ইসলাম, শাহ মিনহাজ উদ্দিন, নিরুপম নাগ, এএসআই সুজন চন্দ্র সাহা, হযরত আলী এবং এএসআই ইকবাল পৃথকভাবে অভিযান চালিয়ে গ্রেফতারী পরোয়ানা আরো ৬ জনকে গ্রেফতার করে। তারা হলো, মোঃ আশরাফ হোসেন, মোঃ আনোয়ার হোসেন, খোকন মিয়া, টুটুল, মোঃ সেতু মিয়া ও মোছাঃ নুরুন্নাহার। গ্রেফতারকৃতকে বৃহস্পতিবার আদালতে পাঠিয়েছে পুলিশ। এ অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD