1. admin@mymensingherkhobor.com : admin :
  2. amin@mymensingherkhobor.com : Amin :
  3. info@mymensingherkhobor.com : Aziz :
  4. editor@mymensingherkhobor.com : Editor :
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ফুলপুরে উদ্ধার হওয়া মরদেহটি মায়ের বলে দাবি করেছেন মরিয়ম - দৈনিক ময়মনসিংহের খবর
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
মধুপুর গড়ে গুলির ভয় দেখিয়ে গারো পরিবারের ঘরবাড়ি ভাঙার অভিযোগ আশুলিয়ায় মাদক, কিশোর গ্যাং ও সন্ত্রাসের অভিযোগে বিতর্কিত ‘ইয়াবা সজীব’, ছাত্রদল থেকে বহিষ্কারের দাবি এলাকাবাসীর মিঠামইনে নারী নির্যাতন মামলার আসামি সাইফুল প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে ময়মনসিংহের পরানগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষে, নারীসহ আহত অন্তত ৪ ফুলপুরকে সকল পেশাশ্রেণীর মানুষের বাসযোগ্য উপজেলা হিসাবে গড়তে চান সিরাজুম মুনীর রিফাত ময়মনসিংহে ভয় ও অপরাধ: চাঁদাবাজি–লুটপাট –সশস্ত্র হামলার বিরুদ্ধে কার্যকর প্রশাসনিক পদক্ষেপের দাবি দৈনিক প্রতিদিনের কাগজ’ পত্রিকার প্রকাশনা বন্ধে হাইকোর্টের রুল শাওন হত্যায় অধিকতর তদন্তেও ফাসাতে পারেনি আমিনুল হক শামীম ও সাফাকে ময়মনসিংহ মহানগর প্রেসক্লাবে আন্তরিক ইফতার মাহফিল অনুষ্ঠিত ঈদের আগে যানজটের চিন্তা, সমাধানে জেলা প্রশাসকের টেবিলে দীর্ঘ বৈঠক

ফুলপুরে উদ্ধার হওয়া মরদেহটি মায়ের বলে দাবি করেছেন মরিয়ম

স্টাফ রিপোর্টার ::
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২২
  • ২৮১ বার পড়া হয়েছে

 ১০ সেপ্টেম্বর ময়মনসিংহের ফুলপুর উপজেলার বওলা ইউনিয়নের পূর্বপাড়া গ্রামের কবর স্থান থেকে উদ্ধার হওয়া অর্ধগলিত বস্তাবন্ধী রহিমা বেগমের লাশটি নিজের মায়ের বলে দাবী করেছেন খুলনার দৌলতপুর থানার উত্তর বনিকপাড়া মহেশ্বরপাশা মহল্লার মৃত মান্নান হাওলাদারের ছোট মেয়ে মরিয়ম আক্তার। নিখোঁজ হওয়া মায়ের লাশ সনাক্তের জন্য (২৩ সেপ্টেম্বর) শুক্রবার সকাল সাড়ে দশটায় তিন বোনসহ ফুলপুর থানায় আসেন তিনি। কয়েকদিন আগে পুলিশী উদ্ধারকৃত অজ্ঞাত বস্তাবন্দী রহিমা বেগমের লাশ সনাক্তে জব্দকৃত কাপড়-চোপড় ও সেলোয়ারের রং দেখে মরিয়ম বলেন, এটিই আমার মায়ের লাশ। সেলোয়ারটি আমার মায়ের এবং জামাটা আমাদের বাসার ভাড়াটে মহিলার। উল্লেখ্য যে, গত ২৭ শে আগস্ট রাত সাড়ে দশটার দিকে পানি আনতে বাসার নিচে যান মরিয়ম আক্তারের মাতা রহিমা খাতুন। পরে আর তাকে খোঁজে পাইনি তার পরিবার। এ বিষয়ে ফুলপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ্ আল মামুন বলেন, তারা উক্ত লাশের ডিএনএ প্রোফাইল ম্যাচ করাতে আগ্রহী। আমরা পরবর্তী আইনগত কার্যক্রম গ্রহণে তৎপর আছি।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD