1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
নবাগত পুলিশ সুপারের সাথে ময়মনসিংহ প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় - দৈনিক ময়মনসিংহের খবর
রবিবার, ৩১ মে ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচ হাজার অসচ্ছল পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করেছেন ময়মনসিংহ সিটি কর্পোরেশন মুছে ফেলা যায়না সাবেক মেয়র টিটু’র অবদান ! হালুয়াঘাটে বিপুল সংখক ভারতীয় শাড়ি থ্রীপিসসহ আটক ২ জন ফুলবাড়ীয়া বিশিষ্ট ব্যবসায়ী আনিছুর রহমানের জানাযা নামাজ সম্পন্ন বেগুনবাড়ি এলাকায় নিখোঁজের তিনদিন পর বিজয়ের লাশ উদ্ধার প্রস্তুতি শেষ, রাত থেকে শুরু হজের আনুষ্ঠানিকতা আদালত প্রাঙ্গণে রণক্ষেত্র: কক্সবাজারে প্রকাশ্যে গুলি, আহত ৫ ময়মনসিংহে ভুয়া ফেসবুক আইডি বানিয়ে দাবীদার সাংবাদিক নেতার প্ররোচনায় সাংবাদিকেরা নামে মামলা! ময়মনসিংহে পতিতা নেত্রী সর্দানী লাভলীর অপরাধ সাম্রাজ্যে গড়েছেন অঢেল অর্থ সম্পদের পাহাড়! ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

নবাগত পুলিশ সুপারের সাথে ময়মনসিংহ প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময়

স্টাফ রিপোর্টার ::
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২২
  • ৩২০ বার পড়া হয়েছে

 : ময়মনসিংহে নবাগত পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভ’ঞা শনিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধায় ময়মনসিংহ প্রেসক্লাবে ক্লাব সদস্য এবং সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন। সভার শুরুতেই ক্লাব সদস্যবৃন্দ ফুল দিয়ে শুভেচ্ছা জানান নবাগত পুলিশ সুপারকে। পুলিশ সুপারও সাংবাদিকদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বাবুল হোসেন এর সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভ’ঞা। তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে নগরীর যানজট সর্ম্পকে বলেন, যানজটের মূল সমস্যা ইজিবাইক। আপনাদের সহযোগিতায় তা নিরসন করতে চাই। তা বাস্তবায়ন কঠিন কাজ। পূজার পর নগরীর ভিতরে কোন বাসষ্ট্যান্ড থাকবে না। তিনি আরো বলেন,ইতি মধ্যেই ট্রাফিক ব্যবস্থায় অতিরিক্ত ২০ জনকে নিয়োগ দেয়া হয়েছে। আগামীতে জনবল পেলে আমি অগ্রাধিকার ভিত্তিতে ট্রাফিকে আরো লোক নিয়োগ দেয়া হবে। শহরের প্রত্যাশা নিয়ে বক্তব্য রাখেন সাংবাদিক নিয়ামুল কবির সজল, আতাউল করিম খোকন, অমিত রায়, আতাউর রহমান জুয়েল, মোশারফ হোসেন, রাকিবুল হাসান রুবেল, হারুন অর রশিদ, মোঃ আমিনুল ইসলাম, সাদিকুর রহমান, মতিউল আলম, বাবলি আকন্দ প্রমুখ। এসময় দৈনিক স্বদেশ সংবাদ পত্রিকার সম্পাদক শ্রী জগদীশ চন্দ্র সরকার, দৈনিক স্বজন পত্রিকার সম্পাদক মোঃ শাহজাহান, আজকের বাংলাদেশ পত্রিকার সম্পাদক এডভোকেট আব্দুর রাজ্জাক, প্রেসক্লাবের অন্যান্য সদস্যবৃন্দসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD