1. admin@mymensingherkhobor.com : admin :
  2. amin@mymensingherkhobor.com : Amin :
  3. info@mymensingherkhobor.com : Aziz :
  4. editor@mymensingherkhobor.com : Editor :
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহে কোতোয়ালীর অভিযানে দুঃসাহসিক চুরিসহ বিভিন্ন অভিযোগে গ্রেফতার ১৯ ॥ প্রাইভেটকার উদ্ধার - দৈনিক ময়মনসিংহের খবর
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
মধুপুর গড়ে গুলির ভয় দেখিয়ে গারো পরিবারের ঘরবাড়ি ভাঙার অভিযোগ আশুলিয়ায় মাদক, কিশোর গ্যাং ও সন্ত্রাসের অভিযোগে বিতর্কিত ‘ইয়াবা সজীব’, ছাত্রদল থেকে বহিষ্কারের দাবি এলাকাবাসীর মিঠামইনে নারী নির্যাতন মামলার আসামি সাইফুল প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে ময়মনসিংহের পরানগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষে, নারীসহ আহত অন্তত ৪ ফুলপুরকে সকল পেশাশ্রেণীর মানুষের বাসযোগ্য উপজেলা হিসাবে গড়তে চান সিরাজুম মুনীর রিফাত ময়মনসিংহে ভয় ও অপরাধ: চাঁদাবাজি–লুটপাট –সশস্ত্র হামলার বিরুদ্ধে কার্যকর প্রশাসনিক পদক্ষেপের দাবি দৈনিক প্রতিদিনের কাগজ’ পত্রিকার প্রকাশনা বন্ধে হাইকোর্টের রুল শাওন হত্যায় অধিকতর তদন্তেও ফাসাতে পারেনি আমিনুল হক শামীম ও সাফাকে ময়মনসিংহ মহানগর প্রেসক্লাবে আন্তরিক ইফতার মাহফিল অনুষ্ঠিত ঈদের আগে যানজটের চিন্তা, সমাধানে জেলা প্রশাসকের টেবিলে দীর্ঘ বৈঠক

ময়মনসিংহে কোতোয়ালীর অভিযানে দুঃসাহসিক চুরিসহ বিভিন্ন অভিযোগে গ্রেফতার ১৯ ॥ প্রাইভেটকার উদ্ধার

Reporter Name
  • প্রকাশের সময় : শনিবার, ২২ অক্টোবর, ২০২২
  • ২৭১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥ ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে হত্যা মামলার আসামী, দুঃসাহসিক চুরিসহ বিভিন্ন অপরাধে ১৯ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় গ্রেফতারকৃতদের হেফাজত থেকে একটি চোরাই প্রাইভেটকার জব্দ করে পুলিশ। শনিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় পৃথক এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।
কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা’র নির্দেশে বিভাগীয় নগরীসহ সদর এলাকার আইন শৃংখলা নিয়ন্ত্রণ, চুরি-ছিনতাই, ডাকাতি ও মাদক প্রতিরোধসহ অপরাধীদের গ্রেফতারে কোতোয়ালী পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই মাঝে গত ২৪ ঘন্টায় ১৯ জনকে গ্রেফতার করে পুলিশ।
এর মাঝে জমি সংক্রান্ত বিরোধে ভুমি দস্যুর হাতে আঃ বারেক খুন হওয়ার এক ঘন্টার ভুমি দস্যু জুলু মিয়া ও তার ছেলে রুপককে পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ ফারুক হোসেন ও ১ নং ফাড়ির ইনচার্জ এসআই আনোয়ার হোসেন অভিযান চালিয়ে গ্রেফতার করে। এসআই হাবিবুর রহমানের নেতৃত্বে একটি টীম নাসিরাবাদ কলেজ কেন্দ্র থেকে পাবলিক পরীক্ষা আইনের আসামী ওয়াদুদ মিয়া, এসআই আনোয়ার হোসেন নেতৃত্বে একটি টীম রাজধানী থেকে দুঃসাহসিক চুরি মামলার আসামী নাজমুল ওরফে লিয়াকত, শাকিল হাসান, রানা, সোহাগ মিয়া, গোলাম রব্বানী ওরফে কবির ও মনির হোসেনকে একটি চোরাই প্রাইভেটকার সহ গ্রেফতার করে। এসআই হাবিবুর রহমানের নেতৃত্বে একটি টীম আকুয়া ডন মোড় থেকে চুরি মামলার আসামী মোহাম্মদ আলী ও মোঃ সোলায়মান, এসআই সাইদুর রহমানের নেতৃত্বে একটি টীম কাঠগোলা বাজার থেকে অন্যান্য মামলার আসামী নুর ইসলামকে গ্রেফতার করে।


এছাড়া এসআই কামরুল হাসান, দিদার আলম, আনিছুর রহমান, এএসআই আঃ সাত্তার, ইকবাল হোসেন, গোলাম ফারুক পৃথক অভিযান পরিচালনা করে আদালতের পরোয়ানাভুক্ত আরো ৭ আসামীকে গ্রেফতার করে। তারা হলো, মোঃ শিমুল মিয়া, অনিক, মোঃ রেজাউল করিম, মোঃ রুবেল হোসেন, ডায়না হিজরা ও কাজী মনিরুজ্জামান। এদের মাঝে একই ব্যক্তির নামে একাধিক ওয়ারেন্ট রয়েছে বলে পুলিশ জানায়। ওসি শাহ কামাল আকন্দ আরো বলেন, অপরাধ নিয়ন্ত্রণে এ অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD