1. admin@mymensingherkhobor.com : admin :
  2. amin@mymensingherkhobor.com : Amin :
  3. info@mymensingherkhobor.com : Aziz :
  4. editor@mymensingherkhobor.com : Editor :
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ফুলপুরে যত্রতত্র মেলে গ্যাসের সিলিন্ডার! - দৈনিক ময়মনসিংহের খবর
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহের পরানগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষে, নারীসহ আহত অন্তত ৪ ফুলপুরকে সকল পেশাশ্রেণীর মানুষের বাসযোগ্য উপজেলা হিসাবে গড়তে চান সিরাজুম মুনীর রিফাত ময়মনসিংহে ভয় ও অপরাধ: চাঁদাবাজি–লুটপাট –সশস্ত্র হামলার বিরুদ্ধে কার্যকর প্রশাসনিক পদক্ষেপের দাবি দৈনিক প্রতিদিনের কাগজ’ পত্রিকার প্রকাশনা বন্ধে হাইকোর্টের রুল শাওন হত্যায় অধিকতর তদন্তেও ফাসাতে পারেনি আমিনুল হক শামীম ও সাফাকে ময়মনসিংহ মহানগর প্রেসক্লাবে আন্তরিক ইফতার মাহফিল অনুষ্ঠিত ঈদের আগে যানজটের চিন্তা, সমাধানে জেলা প্রশাসকের টেবিলে দীর্ঘ বৈঠক মমেক হাসপাতালে রোগীদের সেবার মানউন্নয়ন নিশ্চিত করার আহবান -ওয়াহাব আকন্দ এমপি মিঠামইনে উপজেলা চত্বরে বৃক্ষরোপণ ও বিতরণ করলেন এমপি ফজলুর রহমান ময়মনসিংহে ক্লুলেস হত্যা মামলা ৪৮ ঘন্টার মধ্যে ৩ জন গ্রেফতারঃ আলামত উদ্ধার

ফুলপুরে যত্রতত্র মেলে গ্যাসের সিলিন্ডার!

গোলাম মোস্তফা ::
  • প্রকাশের সময় : শনিবার, ১৯ নভেম্বর, ২০২২
  • ২৫১ বার পড়া হয়েছে

ময়মনসিংহের ফুলপুরে যত্রতত্র বিক্রি হচ্ছে এলপিজি গ্যাসের সিলিন্ডার।উপজেলার পৌর এলাকাসহ ১০ টি ইউনিয়নের চিত্র একই রকম।

ইলেকট্রনিকের দোকান,মুদি,মনোহরি ও পানের দোকান সহ বিভিন্ন দোকানে বিক্রি হচ্ছে বিভিন্ন কোম্পানির গ্যাস সিলিন্ডার।রাস্তার পাশে টেবিলে কন্টেইনারে রেখে বিক্রি হচ্ছে পেট্রোল-ডিজেল।

নিয়ম-নীতি উপেক্ষা করে অবাধে বিক্রি হচ্ছে এসব এলপি গ্যাস সিলিন্ডার ও পেট্রোল।অধিকাংশ বিক্রেতার নেই কোনো বিস্ফোরক লাইসেন্স।

উপজেলার ১০ ইউনিয়নের সব হাট-বাজারেই অবৈধভাবে গ্যাস সিলিন্ডারের এই রমরমা ব্যবসা চলছে।হাত বাড়ালেই যেকোনো সময় গ্যাস সিলিন্ডার পাওয়া যায় দোকান থেকে।বিক্রির কোনো নিয়ম-নীতি জানে না এসব গ্যাস সিলিন্ডার ব্যবসায়ীরা।বিক্রিতেও কোনো নিয়ম-নীতি মানছে না তারা।

এ ব্যাপারে উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ইনচার্জ মো.আল আমিনের সঙ্গে যোগাযোগ করা হলে বলেন,উপজেলায় গ্যাস সিলিন্ডারের অবৈধভাবে ব্যবসা চলছে তা আমাদের জানা আছে।যদিও এটি সরকারি নিয়ম মেনে চলা উচিত।কিন্তু তা কেউই মানছে না,সাধারণের জন্য ঝুঁকিপূর্ণ জেনেও যত্রতত্র ভাবে এ ব্যবসা চালিয়ে যাচ্ছেন কিছু ব্যবসায়ী।আমরা অবৈধ ব্যবসায়ীদের বার বার সতর্ক করে দিয়েছি।

এলাকার সচেতন মহল বলছেন,পৌর এলাকাসহ উপজেলার সর্বত্র ব্যঙের ছাতার মতো যত্রতত্র অবৈধ ভাবে গ্যাস সিলিন্ডার বিক্রির দোকান হচ্ছে তাতে যেকোনো মুহূর্তে ভয়াবহ দুর্ঘটনা ঘটে প্রাণহানির আশঙ্কা রয়েছে।এ ব্যাপারে তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।

এ বিষয়ে ফুলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শীতেষ চন্দ্র সরকার বলেন,শিগগিরই মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান পরিচালনা করে অবৈধ দোকানির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD