1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
নিখোঁজের ৭ দিন পর কংস নদে পাওয়া গেছে বৃদ্ধ সুরুজ আলীর অর্ধগলিত লাশ! - দৈনিক ময়মনসিংহের খবর
সোমবার, ২৫ মে ২০২৬, ০১:০২ অপরাহ্ন
শিরোনাম :
বেগুনবাড়ি এলাকায় নিখোঁজের তিনদিন পর বিজয়ের লাশ উদ্ধার প্রস্তুতি শেষ, রাত থেকে শুরু হজের আনুষ্ঠানিকতা আদালত প্রাঙ্গণে রণক্ষেত্র: কক্সবাজারে প্রকাশ্যে গুলি, আহত ৫ ময়মনসিংহে ভুয়া ফেসবুক আইডি বানিয়ে দাবীদার সাংবাদিক নেতার প্ররোচনায় সাংবাদিকেরা নামে মামলা! ময়মনসিংহে পতিতা নেত্রী সর্দানী লাভলীর অপরাধ সাম্রাজ্যে গড়েছেন অঢেল অর্থ সম্পদের পাহাড়! ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার ধোবাউড়া সীমান্তে রকমারি পন্যের চোরাচালানের আড়ালে মাদকের বিস্তার ময়মনসিংহ ডিবি’র অভিযানে ৫ কেজি গাজা ও ইয়াবাসহ গ্রেফতার ৪ গফরগাঁওয়ে গাছে বাঁধা যুবকের দ্বিখণ্ডিত মরদেহের পরিচয় শনাক্ত এপ্রিলে জামালপুর জেলার পুলিশ সুপার শ্রেষ্ঠ

নিখোঁজের ৭ দিন পর কংস নদে পাওয়া গেছে বৃদ্ধ সুরুজ আলীর অর্ধগলিত লাশ!

স্টাফ রিপোর্টার ::
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ জানুয়ারী, ২০২৩
  • ৩১১ বার পড়া হয়েছে

 শাকুয়াই ইউপির চরপাড়া এলাকার মৃত ইউসুফ আলীর পুত্র অশীতিপর বৃদ্ধ সুরুজ আলীর লাশ নিখোঁজের ৭ দিন পর কংস নদ হতে উদ্ধার করেছে ফুলপুর থানা পুলিশ।তিনি ফুলপুরের জামিয়া আরাবিয়া আশরাফুল উলুম বালিয়া মাদ্রাসার বড়সভা শুনতে ৩০ ডিসেম্বর/২০২২ ইং তারিখ রোজ শুক্রবার জাহাঙ্গীরপুর মাঝের কান্দায় তার নিজ মেয়ের জামাই শাহাদাত হোসেনের বাড়ী হতে বের হয়ে নিখোঁজ হয়েছিলেন।

আজ বেলা ১১ টার দিকে বালিয়া ইউপির বড়ইকান্দি কলাপাড়া এলাকায় গ্রামবাসী কংস নদে লাশ ভাসতে দেখে থানা পুলিশকে খবর দেয়।পরে পুলিশ এসে বওলা ইউপির রামসোনা এলাকায় কংস নদ হতে অর্ধগলিত লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।খবর পেয়ে নিখোঁজ সুরুজ আলীর কন্যা জামাতাগন লাশ শনাক্ত করেছে বলে প্রত্যক্ষদর্শীরা এ প্রতিনিদিকে জানান।

বিশ্বস্থসূত্রে প্রকাশ,বৃদ্ধ সুরুজ আলীর পুত্র সন্তান না থাকায় তিনি ৪ কন্যার বাড়ীতে পালাক্রমে অবস্থান করতেন।বড়সভা উপলক্ষ্যে জামাতা শাহাদাতের বাড়ীতে বেড়াতে এসে তিনি আর বাড়ী ফিরেননি,এক সপ্তাহ পরে পাওয়া গেছে তার অর্ধ গলিত লাশ।নিখোঁজের ব্যাপারে থানায় জিডি ও ফেসবুকে একাধিক হারানো বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বলেও জামাতা শাহাদাত এ প্রতিনিদিকে জানান।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD