1. admin@mymensingherkhobor.com : admin :
  2. amin@mymensingherkhobor.com : Amin :
  3. info@mymensingherkhobor.com : Aziz :
  4. editor@mymensingherkhobor.com : Editor :
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে গ্রেফতার ১৬ - দৈনিক ময়মনসিংহের খবর
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
দৈনিক প্রতিদিনের কাগজ’ পত্রিকার প্রকাশনা বন্ধে হাইকোর্টের রুল শাওন হত্যায় অধিকতর তদন্তেও ফাসাতে পারেনি আমিনুল হক শামীম ও সাফাকে ময়মনসিংহ মহানগর প্রেসক্লাবে আন্তরিক ইফতার মাহফিল অনুষ্ঠিত ঈদের আগে যানজটের চিন্তা, সমাধানে জেলা প্রশাসকের টেবিলে দীর্ঘ বৈঠক মমেক হাসপাতালে রোগীদের সেবার মানউন্নয়ন নিশ্চিত করার আহবান -ওয়াহাব আকন্দ এমপি মিঠামইনে উপজেলা চত্বরে বৃক্ষরোপণ ও বিতরণ করলেন এমপি ফজলুর রহমান ময়মনসিংহে ক্লুলেস হত্যা মামলা ৪৮ ঘন্টার মধ্যে ৩ জন গ্রেফতারঃ আলামত উদ্ধার নথিভিত্তিক তথ্য না পাওয়ার অভিযোগ: তথ্য কমিশনে অভিযোগ,ডিআইজি বরাবর আপিল ময়মনসিংহে কিশোর গ্যাংয়ের আতঙ্কে শহরবাসী ময়মনসিংহে শ্রেষ্ট পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান

ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে গ্রেফতার ১৬

স্টাফ রিপোর্টার :
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ জানুয়ারী, ২০২৩
  • ২৭৪ বার পড়া হয়েছে

গত ২৪ ঘন্টায় (১৫ জানুয়ারী) ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করে মোট ১৬ জনকে বিভিন্ন অপরাধে গ্রেফতার করেছে।
এসআই(নিঃ) মাসুদ জামালী এর নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করিয়া ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন রাজগঞ্জ সাহেব কাচারী বাজার সাকিনস্থ মোঃ আনছার আলীর চায়ের দোকানের পশ্চিম পার্শ্বে ফাঁকা জায়গার উপর হতে ০১জন মাদক ব্যবসায়ী মোঃ সুমন(২৮)কে গ্রেফতার করেন এবং আসামীর নিকট হতে ১০(দশ)পুরিয়া হেরোইন, যাহার ওজন ০৫(পাঁচ)গ্রাম উদ্ধার করা হয়।

এসআই(নিঃ) কামরুল হাসান এর নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করিয়া ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন খাডহর এলাকা হতে দস্যুতার চেষ্টা পুরাতন মামলায় আসামী সিয়াম (২৫)কে গ্রেফতার করেন।
এসআই(নিঃ)মোঃ সোহেল রানা, ০২নং ফাড়ি এর নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করিয়া ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন সেহড়া চামড়া গুদাম্ ও বাঘমারা এলাকা হতে নিয়মিত মামলার আসামী আবু বোরহান রানা(৩২) ও বাবু(২৫)দ্বয়কে গ্রেফতার করেন।
এসআই(নিঃ) কুমোদলাল দাস এর নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করিয়া অত্র থানাধীন খাগডহর বাজার এলাকা হতে নিয়মিত মামলার আজাদ (১৮)কে গ্রেফতার করেন।
এএসআই(নিঃ)আবুল হাসান সংগীয় ফোর্স সহ থানা এলাকা হতে অন্যান্য মামলায় আসামী মোঃ রবিন (৩২)কে গ্রেফতার করেন।
এএসআই(নিঃ)আমিরুল ইসলাম সংগীয় ফোর্স সহ থানা এলাকা হতে অন্যান্য মামলায় আসামী মোঃ সুমন মিয়া (৩৫) ও মোঃ সাইদুল ইসলাম বাদল (৪৫)দ্বয়কে গ্রেফতার করেন।
ইহা ছাড়াও এসআই(নিঃ)মামুন, আনোয়ার হোসেন, শারমিন জাহান শাম্মী, এএসআই নূরে আলম, ছামিউল হক থানা এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করিয়া ০৬টি সিআর এবং এসআই(নিঃ)মনিতোষ মজুমদার ০১টি জিআর বডি তামিল করেন। জিআর গ্রেফতারী পরোয়ানায় মোঃ শাহ নেওয়াজ পাপ্পুকে গ্রেফতার করেন এবং সিআর গ্রেফতারী পরোয়ানায় এ.কে.এম ফজলুল হক, আনার (৩০) আশরাফ (৪৫), ফাতেমা(২৫) ও মোঃ কাওসার আহাম্মেদ উল্লেখ্য যে, একই ব্যক্তির নামে একাধিক ওয়ারেন্ট রহিয়াছে।
গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হইয়াছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD