1. admin@mymensingherkhobor.com : admin :
  2. amin@mymensingherkhobor.com : Amin :
  3. info@mymensingherkhobor.com : Aziz :
  4. editor@mymensingherkhobor.com : Editor :
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহে যৌনকর্মী ও তৃতীয় লিঙ্গের সদস্যদের মাঝে শীতবস্ত্র বিতরণ - দৈনিক ময়মনসিংহের খবর
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
শিরোনাম :
ঈদের আগে যানজটের চিন্তা, সমাধানে জেলা প্রশাসকের টেবিলে দীর্ঘ বৈঠক মমেক হাসপাতালে রোগীদের সেবার মানউন্নয়ন নিশ্চিত করার আহবান -ওয়াহাব আকন্দ এমপি মিঠামইনে উপজেলা চত্বরে বৃক্ষরোপণ ও বিতরণ করলেন এমপি ফজলুর রহমান ময়মনসিংহে ক্লুলেস হত্যা মামলা ৪৮ ঘন্টার মধ্যে ৩ জন গ্রেফতারঃ আলামত উদ্ধার নথিভিত্তিক তথ্য না পাওয়ার অভিযোগ: তথ্য কমিশনে অভিযোগ,ডিআইজি বরাবর আপিল ময়মনসিংহে কিশোর গ্যাংয়ের আতঙ্কে শহরবাসী ময়মনসিংহে শ্রেষ্ট পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান ময়মনসিংহের গাঙিনাপাড় সড়ক ফুটপাত ব্যবসায়ীদের দখলেঃ মাসে ১৫ লাখ টাকা চাদাবাজীর অভিযোগ ময়মনসিংহ সদরের ভাবখালী ইউনিয়ন ভূমি কর্মকর্তার ঘুষ বাণিজ্যে অতিষ্ঠ সেবাগ্রহীতারা ময়মনসিংহে চাঁদাবাজি থেকে সশস্ত্র দৌরাত্ম্য: প্রশাসনিক নীরবতায় প্রশ্ন আইনের শাসন নিয়ে

ময়মনসিংহে যৌনকর্মী ও তৃতীয় লিঙ্গের সদস্যদের মাঝে শীতবস্ত্র বিতরণ

Reporter Name
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ জানুয়ারী, ২০২৩
  • ৩০৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ। ময়মনসিংহ রেঞ্জ পুলিশের অতিরিক্ত ডিআইজি আবিদা সুলতানা বলেন, আজকে যাদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে। তারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী। বর্তমানে তারা পিছিয়ে পড়া নয়। তাদেরকে একসাথে নিয়ে পথচলতে আমরা কাজ করছি। আমরা সবাই এক। বৈষম্য দুর করতে বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি ট্যুরিস্ট পুলিশ হাবিবুর রহমান কাজ করছেন। তিনি আরো বলেন, বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধ যাদুঘর তৈরির পিছনে হাবিবুর রহমানের অগ্রনী ভুমিকা রয়েছে।

ময়মনসিংহে যৌনকর্মী ও তৃতীয় লিঙ্গের সদস্যদের নিয়ে বিট পুলিশিং সমাবেশ ও শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্যকালে অতিরিক্ত ডিআইজি এ সব কথা বলেন।
শুক্রবার বিকালে নগরীর রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। ট্যুরিস্ট পুলিশ বাংলাদেশের অতিরিক্ত আইজিপির নেতৃত্বে পরিচালিত উত্তরণ ফাউন্ডেশনের আয়োজনে এবং ময়মনসিংহ জেলা পুলিশের ব্যবস্থাপনায় বিট পুলিশিং সমাবেশ ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা, পিপিএম-সেবা, এর সভাপতিত্ব করেন। এ সময় পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা বলেন, আপনাদের জন্ম হয়েছে এ দেশে স্বাধীনভাবে বেচে থাকার জন্য। আপনাদের অধিকার প্রতিষ্টায় জেলা পুলিশ কাজ করছে।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার, (প্রশাসন) রায়হানুল ইসলাম, হারভেষ্ট বাংলাদেশ ফাউন্ডেশন, জাতীয় পরিচালক, চার্জ অব গড মিনিস্টার্স, লালমনিরহাট এর নির্বাহী পরিচালক তপন কুমার বর্মন, উত্তরণ ফাউন্ডেশনের পরিচালক ও সমন্বয়ক এস এম মাহবুব হাসান।
সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন, কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ।
বাংলাদেশ বেতারের ঘোষক নাহিদ মন্ডলের সঞ্চালনায় সমাবেশে এছাড়া বক্তব্য রাখেন, মানবাধিকার জোট ময়মনসিংহের সভাপতি এ্যাডভোকেট নজরুল ইসলাম চুন্নু, সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আবুল কালাম আজাদ, ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অমিত রায়, সিটি কর্পোরেশনের কাউন্সিলর ফারুক হাসান, আঃ মান্নান, শীতল সরকার, গোধূলী নারী কল্যান সংস্থার নির্বাহী পরিচালক সৈয়দা সেলিনা আজাদ, এডাব ময়মনসিংহের সভাপতি ফারুক হোসেন, হিজরাদের পক্ষে আলোর পথে সংগঠনের সন্ধা ও সেতু বন্ধন হিজরা সংগঠনের জয়িতা তনু, শুকতারা কল্যাণ সংস্থার সভানেত্রী লাভলী।

সমাবেশে নগরীর ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নিহার রঞ্জন কৃষ্ণা, ১৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ আলম শেখ মাসুম উপস্থিত ছিলেন।

সমাবেশশেষে যৌনকর্মী ও তৃতীয় লিঙ্গের সদস্য সহ বিভিন্ন পর্যায়ের অসহায় মানুষের মাঝে ৬ শতাধিক শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD