1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মার্কিন বিমানবাহী রণতরীতে ভয়াবহ অগ্নিকান্ড - দৈনিক ময়মনসিংহের খবর
শনিবার, ৩০ মে ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
শিরোনাম :
পাঁচ হাজার অসচ্ছল পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করেছেন ময়মনসিংহ সিটি কর্পোরেশন মুছে ফেলা যায়না সাবেক মেয়র টিটু’র অবদান ! হালুয়াঘাটে বিপুল সংখক ভারতীয় শাড়ি থ্রীপিসসহ আটক ২ জন ফুলবাড়ীয়া বিশিষ্ট ব্যবসায়ী আনিছুর রহমানের জানাযা নামাজ সম্পন্ন বেগুনবাড়ি এলাকায় নিখোঁজের তিনদিন পর বিজয়ের লাশ উদ্ধার প্রস্তুতি শেষ, রাত থেকে শুরু হজের আনুষ্ঠানিকতা আদালত প্রাঙ্গণে রণক্ষেত্র: কক্সবাজারে প্রকাশ্যে গুলি, আহত ৫ ময়মনসিংহে ভুয়া ফেসবুক আইডি বানিয়ে দাবীদার সাংবাদিক নেতার প্ররোচনায় সাংবাদিকেরা নামে মামলা! ময়মনসিংহে পতিতা নেত্রী সর্দানী লাভলীর অপরাধ সাম্রাজ্যে গড়েছেন অঢেল অর্থ সম্পদের পাহাড়! ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

মার্কিন বিমানবাহী রণতরীতে ভয়াবহ অগ্নিকান্ড

Reporter Name
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ জুলাই, ২০২০
  • ৩৪৭ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের সান ডিয়েগো নৌ ঘাঁটিতে বিমানবাহী রণতরীতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ২২ জন আহত হয়েছেন। এদের মধ্যে ১৮ সৈন্য ও ৪ বেসামরিক ব্যক্তি আহত হয়েছে। গতকাল রবিবার (১২ জুলাই) সকালে এ ঘটনা ঘটে।

মার্কিন নৌবাহিনীর অন্যতম মুখপাত্র কৃষ্ণা জ্যাকসন বলেছেন, রণতরীটি মেরামতের জন্য ওই নৌ ঘাঁটিতে নোঙর করা হয়েছিল। বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। এ ঘটনায় অন্তত ১৮ সেনা ও চার বেসামরিক ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাদের কারও অবস্থা আশঙ্কাজনক নয়। তবে এতে যুদ্ধজাহাজটির অপূরণীয় ক্ষতি হয়েছে বলে জানান তিনি।

ইউএসএস বোনহোম রিচার্ড নামের রণতরীটি সমুদ্রে দায়িত্ব পালনের সময় সর্বোচ্চ ১,০০০ সেনা বহন করতে সক্ষম হলেও এটিতে আগুন ধরে যাওয়ার সময় এটিতে প্রায় ২০০ ক্রু উপস্থিত ছিল।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD