1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহে কোতোয়ালীর অভিযানে সাজাপ্রাপ্তসহ গ্রেফতার সাত - দৈনিক ময়মনসিংহের খবর
শনিবার, ৩০ মে ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
শিরোনাম :
পাঁচ হাজার অসচ্ছল পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করেছেন ময়মনসিংহ সিটি কর্পোরেশন মুছে ফেলা যায়না সাবেক মেয়র টিটু’র অবদান ! হালুয়াঘাটে বিপুল সংখক ভারতীয় শাড়ি থ্রীপিসসহ আটক ২ জন ফুলবাড়ীয়া বিশিষ্ট ব্যবসায়ী আনিছুর রহমানের জানাযা নামাজ সম্পন্ন বেগুনবাড়ি এলাকায় নিখোঁজের তিনদিন পর বিজয়ের লাশ উদ্ধার প্রস্তুতি শেষ, রাত থেকে শুরু হজের আনুষ্ঠানিকতা আদালত প্রাঙ্গণে রণক্ষেত্র: কক্সবাজারে প্রকাশ্যে গুলি, আহত ৫ ময়মনসিংহে ভুয়া ফেসবুক আইডি বানিয়ে দাবীদার সাংবাদিক নেতার প্ররোচনায় সাংবাদিকেরা নামে মামলা! ময়মনসিংহে পতিতা নেত্রী সর্দানী লাভলীর অপরাধ সাম্রাজ্যে গড়েছেন অঢেল অর্থ সম্পদের পাহাড়! ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

ময়মনসিংহে কোতোয়ালীর অভিযানে সাজাপ্রাপ্তসহ গ্রেফতার সাত

Reporter Name
  • প্রকাশের সময় : রবিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩০৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥ ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে সাতজনকে গ্রেফতার করা হয়েছে। রবিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।
কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মাছুম আহম্মেদ ভুঞা’র নির্দেশে বিভাগীয় নগরী ও সদর এলাকার আইন শৃংখলা নিয়ন্ত্রণ, চুরি ছিনতাই ডাকাতি ও মাদক প্রতিরোধসহ আদালতের পরোয়ানাভুক্ত এবং সাজাপ্রাপ্তদের গ্রেফতারের মাধ্যমে চলমান মামলার কার্যক্রম দ্রুততম সময়ে নিস্পত্তি করতে কোতোয়ালী পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই অংশ হিসেবে রবিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় অভিযান চালিয়ে সাতজনকে গ্রেফতার করা হয়েছে।
এর মাঝে এসআই কামরুল হাসানের নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করে সানকিপাড়া সেনানিবাস গেইটের সামনে থেকে মাদক মামলার আসামী শাহাদত হোসেন সাগরকে ২০ পিস ইয়াবাসহ, এসআই আনোয়ার হোসেন-২ এর নেতৃত্বে একটি টীম চরপাড়া এলাকা থেকে ডাকাতির চেষ্টা মামলার আসামী মোঃ আকাশ মিয়া, এএসআই ভোলানাথ সাহার নেতৃত্বে একটি টীম বাউন্ডারী রোড রেললাইন সংলগ্ন এলকা থেকে অন্যান্য মামলার আসামী বিপ্লব ওরফে তোতলা বিপ্লবকে গ্রেফতার করে।
এছাড়া এএসআই মাহমুদুল হাসান, এসআই রাশেদুল ইসলাম, এএসআই সুজন চন্দ্র সাহা, মাহমুদুল হাসান পৃথক অভিযান পরিচালনা সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ আরো চারজনকে গ্রেফতার করে। তারা হলো, মোঃ আলামিন বাবু, মোঃ মোহন, সাইফুল ইসলাম ও ফরহাদ। রবিবার তাদেরকে আদালতে পাঠিয়েছে পুলিশ। এ অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশ জানায়।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD