1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহে কোতোয়ালীর অভিযানে সাজা ও পরোয়ানাভুক্তসহ গ্রেফতার ১৭ - দৈনিক ময়মনসিংহের খবর
শনিবার, ৩০ মে ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
শিরোনাম :
পাঁচ হাজার অসচ্ছল পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করেছেন ময়মনসিংহ সিটি কর্পোরেশন মুছে ফেলা যায়না সাবেক মেয়র টিটু’র অবদান ! হালুয়াঘাটে বিপুল সংখক ভারতীয় শাড়ি থ্রীপিসসহ আটক ২ জন ফুলবাড়ীয়া বিশিষ্ট ব্যবসায়ী আনিছুর রহমানের জানাযা নামাজ সম্পন্ন বেগুনবাড়ি এলাকায় নিখোঁজের তিনদিন পর বিজয়ের লাশ উদ্ধার প্রস্তুতি শেষ, রাত থেকে শুরু হজের আনুষ্ঠানিকতা আদালত প্রাঙ্গণে রণক্ষেত্র: কক্সবাজারে প্রকাশ্যে গুলি, আহত ৫ ময়মনসিংহে ভুয়া ফেসবুক আইডি বানিয়ে দাবীদার সাংবাদিক নেতার প্ররোচনায় সাংবাদিকেরা নামে মামলা! ময়মনসিংহে পতিতা নেত্রী সর্দানী লাভলীর অপরাধ সাম্রাজ্যে গড়েছেন অঢেল অর্থ সম্পদের পাহাড়! ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

ময়মনসিংহে কোতোয়ালীর অভিযানে সাজা ও পরোয়ানাভুক্তসহ গ্রেফতার ১৭

Reporter Name
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৫৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥ ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে সাজা ও পরোয়ানাভুক্তসহ বিভিন্ন অপরাধের দায়ে ১৭ জনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় পৃথক এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।
কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মাছুম আহাম্মেদ ভুঞা’র নির্দেশে বিভাগীয় নগরী ও সদর এলাকার আইন শৃংখলা নিয়ন্ত্রণ, চুরি ছিনতাই ডাকাতি ও মাদক প্রতিরোধসহ আদালতের পরোয়ানাভুক্ত ও সাজাপ্রাপ্ত পলাতক আসামীদের গ্রেফতার করে চলমান মামলা সমুহের কার্যক্রম দ্রুততম সময়ে নিস্পত্তি করতে কোতোয়ালী পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই অংশ হিসেবে মঙ্গলবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় ১৭ জনকে গ্রেফতার করা হয়েছে।


এর মাঝে এসআই কামরুল হাসানের নেতৃত্বে একটি টীম বিদ্যাগঞ্জ বাজার এলাকা থেকে বিশেষ ক্ষমতা আইনের মামলার আসামী নূরে আলম হারুন, এসআই মনিতোষ মজুমদারের নেতৃত্বে একটি টীম দক্ষিন চর কালিবাড়ী থেকে মাদক মামলার আসামী বায়জিদ মিয়া, এসআই উমর ফারুকের নেতৃত্বে একটি টীম পাটগুদাম ব্রীজ মোড় এলাকা থেকে দস্যুতার চেষ্টা মামলার আসামী মোঃ মহির উদ্দিন, এএসআই হুমায়ুন কবিরের নেতৃত্বে একটি টীম চর দূর্গাপুর থেকে অন্যান্য মামলার আসামী মোঃ ইসমাইল, মোঃ মাহবুবুর রহমান খোকা, হাফিজ, মোঃ হুমায়ুন কবির খোকন, পরিমল চন্দ্র দে, মোঃ মারুফ হাসান, এএসআই আমিরুল ইসলামের নেতৃত্বে একটি টীম পাটগুদাম হাজী কাশেম আলী কলেজের সামনে থেকে অন্যান্য মামলার আসামী মোঃ আলামিন ও মোঃ মনির হোসেনকে গ্রেফতার করে।
এছাড়া এসআই মোঃ শাহজালাল, ফারুক আহমেদ, এএসআই নূরে আলম, মিজানুর রহমান, সুজন চন্দ্র সাহা পৃথক অভিযান পরিচালনা সাজাপ্রাপ্ত একজনসহ আরো ৫ জনকে পরোয়ানাভুক্ত পলাতককে গ্রেফতার করে। তারা হলো, মোঃ জাবেদ হোসেন, মোঃ হেকমত মিস্ত্রী, মোঃ হারুন মিয়া, সবুর মিয়া, মোঃ মিলন মিয়া ও আরিফুল ইসলাম মনির। তাদেরকে মঙ্গলবার আদালতে পাঠিয়েছে পুলিশ। এ অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশ জানায়।

 

 

 

 

 

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD