1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
পোষা কুকুর দেখিয়ে দিল মনিবের লাশ - দৈনিক ময়মনসিংহের খবর
শনিবার, ৩০ মে ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
শিরোনাম :
পাঁচ হাজার অসচ্ছল পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করেছেন ময়মনসিংহ সিটি কর্পোরেশন মুছে ফেলা যায়না সাবেক মেয়র টিটু’র অবদান ! হালুয়াঘাটে বিপুল সংখক ভারতীয় শাড়ি থ্রীপিসসহ আটক ২ জন ফুলবাড়ীয়া বিশিষ্ট ব্যবসায়ী আনিছুর রহমানের জানাযা নামাজ সম্পন্ন বেগুনবাড়ি এলাকায় নিখোঁজের তিনদিন পর বিজয়ের লাশ উদ্ধার প্রস্তুতি শেষ, রাত থেকে শুরু হজের আনুষ্ঠানিকতা আদালত প্রাঙ্গণে রণক্ষেত্র: কক্সবাজারে প্রকাশ্যে গুলি, আহত ৫ ময়মনসিংহে ভুয়া ফেসবুক আইডি বানিয়ে দাবীদার সাংবাদিক নেতার প্ররোচনায় সাংবাদিকেরা নামে মামলা! ময়মনসিংহে পতিতা নেত্রী সর্দানী লাভলীর অপরাধ সাম্রাজ্যে গড়েছেন অঢেল অর্থ সম্পদের পাহাড়! ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

পোষা কুকুর দেখিয়ে দিল মনিবের লাশ

স্টাফ রিপোটার ::
  • প্রকাশের সময় : শনিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩৫৯ বার পড়া হয়েছে

টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সহবতপুর ইউনিয়নের বীর সলিল গ্রামের মো. ফরিদ মিয়া (৪০) এর মরদেহ খুঁজে বের করলো তার পোষা কুকুর। এ ঘটনার খবর পেয়ে থানা পুলিশ দ্রুত এসে মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

২৫ ফেব্রুয়ারী শনিবার আনুমানিক দুপুর ১২ টার সময়, সেলো মেশিনের ঘর থেকে বীর সলিল গ্রামের মৃত তোরাব আলীর ছেলে মো. ফরিদ মিয়া (৪০) এর মুখ, হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে। মৃতের শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন দেখতে পাওয়া গিয়েছে বলে জানায় তার পরিবার ও প্রত্যক্ষদর্শীরা।

ঘটনাস্থলে গিয়ে, পরিবারের সাথে কথা বলে জানা যায়, গতরাত আনুমানিক ১১টা পর্যন্ত রাড়িতে সে ছিল এবং মেশিন চালিয়েছে। সকালে ফরিদের মেশিন না চালানোতে কৃষকরা তাকে খোঁজ করতে থাকে।

এছাড়াও ফরিদের পোষা কুকুর মেশিন ঘরের চারপাশে কান্না-কাটি, খোরা-খুরি ও হাউমাউ করায়, এলাকাবাসী মেশিন ঘরের ফাঁক দিয়ে তাকিয়ে ফরিদের হাত-পা বাঁধা মরদেহ দেখতে পায়। পরে তার পরিবারকে জানালে, পরিবার এসে সেখান থেকে ফরিদের মরদেহ বাড়িতে নিয়ে আসে।

এ ঘটনায় থানা-পুলিশকে খবর দিলে, ঘটনা স্থল পরিদর্শন করে, লাশ উদ্ধার করে আইনগত পদক্ষেপ নিচ্ছে।

এমন বর্বর হত্যাকান্ডের খান পেয়ে সহবতপুর ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান মো. তোফায়েল আহমেদ মোল্লা, ঘটনা স্থলে গিয়ে নিহতের পরিবারেকে সান্ত্বনা দিয়ে, থানা পুলিশকে সহযোগিতা করেন। এ সময় তিনি বলেন, আমি এমন হত্যাকান্ডের কঠিন শাস্তি দাবি করছি।

এ এস পি এস এম মনসুর মুসা (মির্জাপুর সার্কেল) এ বিষয়ে বলেন, আমরা খবর পেয়ে দ্রুত ঘটনা স্থল পরিদর্শন করে হত্যা কান্ডের আলামত অনুসন্ধান করছি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রেরণ ও মামলা গ্রহণের চলমান রয়েছে। তদন্ত সাপেক্ষে এ হত্যাকান্ডের কারন ও হত্যাকারী গ্রেফতার সম্ভব হবে, এমনটাই প্রত্যাশা করছি।

এ হত্যাকান্ডে পুরো গ্রামের শোকের ছায়া নেমে আসে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD