1. admin@mymensingherkhobor.com : admin :
  2. amin@mymensingherkhobor.com : Amin :
  3. info@mymensingherkhobor.com : Aziz :
  4. editor@mymensingherkhobor.com : Editor :
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বিএনপির নৈরাজ্য ঠেকাতে চর ইশ্বরদিয়া ইউনিয়ন যুবলীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত - দৈনিক ময়মনসিংহের খবর
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
ভালুকায় কবিতা আড্ডা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মশার নগরী ময়মনসিংহ! দেখাবাল নেই সিটি করপোরেশনের অনুমোদন ও অনুমোদনহীন যানবাহনে তীব্র যানজট : কে দিলো এতো অটোর অনুমোদন? কিশোরগঞ্জে পিডিবির সহকারী প্রকৌশলীর বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন  মধুপুর গড়ে গুলির ভয় দেখিয়ে গারো পরিবারের ঘরবাড়ি ভাঙার অভিযোগ আশুলিয়ায় মাদক, কিশোর গ্যাং ও সন্ত্রাসের অভিযোগে বিতর্কিত ‘ইয়াবা সজীব’, ছাত্রদল থেকে বহিষ্কারের দাবি এলাকাবাসীর মিঠামইনে নারী নির্যাতন মামলার আসামি সাইফুল প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে ময়মনসিংহের পরানগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষে, নারীসহ আহত অন্তত ৪ ফুলপুরকে সকল পেশাশ্রেণীর মানুষের বাসযোগ্য উপজেলা হিসাবে গড়তে চান সিরাজুম মুনীর রিফাত ময়মনসিংহে ভয় ও অপরাধ: চাঁদাবাজি–লুটপাট –সশস্ত্র হামলার বিরুদ্ধে কার্যকর প্রশাসনিক পদক্ষেপের দাবি

বিএনপির নৈরাজ্য ঠেকাতে চর ইশ্বরদিয়া ইউনিয়ন যুবলীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত

শেখ মামুনুর রশিদ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৬৪ বার পড়া হয়েছে

ময়মনসিংহের সদর উপজেলার চর ইশ্বরদিয়া ইউনিয়ন যুবলীগের আয়োজনে,মঙ্গলবার বিকেলে বিএনপি জামাতের সন্ত্রাস, সহিংস রাজনীতি, প্রকাশ্যে অস্ত্রের মহড়া, জনগণ ও পুলিশের উপর হামলার প্রতিবাদে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন, চর ইশ্বরদিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোর্শেদ আলম জাহাঙ্গীর। প্রধান বক্তা হিসেবে উপস্হিত ছিলেন জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক এইচ এম ফারুক, বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা যুবলীগের আহবায়ক রাশেদুজ্জামান রুমান সহ অঙ্গ সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃত্ব বৃন্দ।

এ সময় বক্তারা বলেন, বিএনপি জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে আজকের এই শান্তি সমাবেশ। দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে বিএনপি বিভিন্ন ষড়যন্ত্র করে যাচ্ছে বলে মন্তব্য করেন বক্তারা। পাশাপাশি যুবলীগের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানিয়ে এইচ এম ফারুক বলেন, আগামী ১১ মার্চ জননেত্রী শেখ হাসিনা র জনসভা কে সফল করতে হবে। সেই লক্ষে সংগঠনের সকলকে সজাগ থাকতে হবে। আওয়ামী লীগ শান্তি চাই, সংঘাত নয়, আপনারা(বিএনপি) আন্দোলনের নামে জ্বালাও পোড়াও করবেন, আমরা( যুবলীগ) সেটা বরদাস্ত করবো না।জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করবো। দেশ যখন উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে, তখনই স্বাধীনতা বিরোধীরা ওঠে পড়ে লেগেছে। বিএনপি, সরকারের বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে,বর্তমানে বিশ্বব্যাপী নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের আকাশচুম্বী মূল্য বৃদ্ধি। এটা শুধু আমাদের দেশে নয়। কাজেই গুজবে খান না দেওয়ার আহবান জানান এইচ এম ফারুক।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD