1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় মডেল মসজিদ ভার্চুয়ালী উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা - দৈনিক ময়মনসিংহের খবর
বুধবার, ২৪ জুন ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ধর্মীয় উগ্রবাদ মোকাবেলায় তওহীদের ভিত্তিতে ঐক্যের আহ্বান ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে দালালচক্রের দৌরাত্ম্য ময়মনসিংহ সদরে ৩হাজার ৩শ জন প্রান্তিক কৃষককে রোপা আমন বীজ ও সার বিতরণ ময়মনসিংহ সদরে পার্টনার কংগ্রেসে কৃষি উন্নয়ন ও জলবায়ু সহনশীলতা নিয়ে আলোচনা ধর্ষণ ধামাচাপায় মধ্যরাতের সালিশ: জড়িতদের গ্রেপ্তারে কঠোর হুঁশিয়ারি এসপির ময়মনসিংহে গ্রাম আদালত বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন নিজের অর্থায়নে সড়ক সংস্কার করে স্থানীয় মানুষের প্রশংসায় ভাসছেন প্রচারবিমুখ আলতাব হোসেন আকন্দ প্রধানমন্ত্রীর অগ্রাধিকার কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহে বৃক্ষরোপণ করেন প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী ধোবাউড়ার আলোচিত ধর্ষণ ও হত্যা মামলার তদন্তে পুলিশ সুপারের সক্রিয় ভূমিকার জন্য প্রশংসিত ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন -তথ্য প্রতিমন্ত্রী

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় মডেল মসজিদ ভার্চুয়ালী উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

Reporter Name
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩
  • ৯০১ বার পড়া হয়েছে

এম এ আজিজ, স্টাফ রিপোর্টার ॥ ময়মনসিংহের ফুলবাড়িয়ায় উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রটি প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণবভন থেকে ভার্চুয়ালী যুক্ত হয়ে এই ধর্মীয় প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন করেন। প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে ৫৬৪ টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন’ শীর্ষক প্রকল্পের আওতায় তৃতীয় ধাপে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার সকালে ৫০টি মডেল মসজিদের উদ্বোধন করেন ।


ময়মনসিংহ ফুলবাড়িয়া মডেল মসজিদ প্রাঙ্গণে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সদস্য মোঃ মোসলেম উদ্দিন এডভোকেট, বিভাগীয় কমিশনার শফিকুর রেজা বিশ্বাস, ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সাবিনা আলম, রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য, জেলা প্রশাসক মোস্তাফিজার রহমান, পুলিশ সুপার মাছুম আহমেদ ভূইয়া, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাহিদুল করিম, উপজেলা আওয়ালীগের সভাপতি এডভোকেট ইমদাদুল হক সেলিম, পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি এবং উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক হারুন অর রশিদ প্রমূখ। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কয়েকজনের সাথে ভার্চুয়ালি যুক্ত হয়ে মতবিনিময় করেন।
ফুলবাড়িয়া উপজেলা ইউএনও মোহাম্মদ নাহিদুল করিম জানান, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন তৃতীয় পর্যায়ে যে ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করেন, তা আমাদের জন্য একটি বড় পাওয়া। সে অনুযায়ী আমরা কাজ করেছি। সকলের সহযোগিতায় অনুষ্ঠানটি সফল হয়েছে।
ময়মনসিংহ গণপুর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী রাশেদ আহসান বলেন, ইতোমধ্যে মসজিদের সকল কাজ শেষ হয়েছে। উদ্বোধনের পর মুসল্লীদের নামাজ আদায়ের জন্য মসজিদটি উন্মুক্ত করে দেয়া হবে।
মডেল মসজিদটি শীতাতপ নিয়ন্ত্রিত পুরুষ, মহিলা ও প্রতিবন্ধীদের জন্য রয়েছে আলাদা নামাজের জায়গা। রয়েছে অর্ধশত মানুষের একসাথে অজুর ব্যবস্থা রয়েছে। হজ গমনেচ্ছুদের জন্য রেজিস্ট্রেশন ও প্রশিক্ষণের ব্যবস্থা, ইমাম প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্র, ইসলামিক লাইব্রেরি, অটিজম কর্নার, লাশ দাফনের পূর্বের আনুষ্ঠানিকতা, হিফজখানা, প্রাক-প্রাথমিক ও কোরআন শিক্ষার ব্যবস্থা, ইসলামী সাংস্কৃতিক সম্মেলন কক্ষ এবং গাড়ি পার্কিং সুবিধা সহ মসজিদটি সার্বক্ষণিক নিরাপত্তায় সিসি ক্যামেরা বসানো হয়েছে ।

 

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD