মাদক ছেড়ে সুস্থ জীবনে ফেরায় কর্মের ব্যবস্থা করলেন কোতোয়ালির ওসি শাহ কামাল
Reporter Name
প্রকাশের সময় :
সোমবার, ১ মে, ২০২৩
৩১০
বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ। মাদক ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসায় পুরস্কৃত ও কর্মসংস্থানের ব্যবস্থা করেছে ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানা পুলিশ। তারা হলো, কালিঝুলি সিদ্দিক মাস্টার রোডের সজিব আহম্মেদ ও সানকি পাড়া নয়নমনি মার্কেট সংলগ্ন এলাকার হুমায়ুন কবির। কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ রবিবার তাদেরকে পুরস্কৃত করে এবং তাদের কর্মসংস্থানের ব্যবস্থা নিশ্চিত করেন।
পুলিশ জানায়, কোতোয়ালি মডেল থানার মানবিক ও দায়িত্বশীল ওসি শাহ কামাল আকন্দ মাদকসেবী ও তাদের পরিবারকে রক্ষা করতে
মাদকাসক্ত থাকা অবস্থায় কতক মাদকাসক্ত এবং তাদের পরিবারের সদস্যদের নিয়ে পৃথকভাবে কয়েকদফা বৈঠক করেন। বৈঠকে মাদকের কুফল, সুফল সম্পর্কে ব্যাপক আলোচনা ও পরামর্শ দেন। এক পর্যায়ে ওসির পরামর্শে কতক মাদকাসক্ত তাদের পরিবার ও পুলিশের সহায়তায় মাদক নিরাময় কেন্দ্রে সেবা গ্রহণ করে সুস্থতালাভ করেন। রবিবার মাদক নিরাময় কেন্দ্র থেকে সেবা গ্রহন করে সুস্থ্য হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসেন কালিঝুলি সিদ্দিক মাস্টার রোডের সজিব আহম্মেদ ও সানকি পাড়া নয়নমনি মার্কেট সংলগ্ন এলাকার হুমায়ুন কবির। এ দুই সুস্থ ব্যক্তি পরিবার ও মানবিক দায়িত্বশীল পুলিশ কর্মকর্তা ওসি শাহ কামাল আকন্দের কাছে দেয়া তাদের কথার প্রমাণ বহন করতে এবং কৃতজ্ঞতা জানাতে কোতোয়ালি মডেল থানায় তার অফিসে সাক্ষাৎ করেন। এ সময় ওসি শাহ কামাল আকন্দ তাদেরকে পুরস্কৃত এবং কর্মসংস্থানের ব্যবস্থা নিশ্চিত করেন। এর আগেও আরো কয়েক মাদকাসক্ত চিকিৎসা নিয়ে সুস্থ জীবনে ফিরে আসলে ওসি তাদেরকেও পুরস্কৃত করেন। ওসি শাহ কামাল আকন্দ বলেন, মাদকাসক্তের এই অভিশাপ থেকে মাদকাসক্ত ব্যক্তি ও তাদের পরিবারকে রক্ষা করতে আইনগত ব্যবস্থার পাশাপাশি তাদেরকে কাউন্সিলিংয়ের মাধ্যমে সুস্থ জীবনে ফিরিয়ে আনতে কাজ করছি। এদের মাঝে অনেকেই আমার পরামর্শ গ্রহণ করে চিকিৎসা নিয়ে সুস্থ জীবনে ফিরে এসেছে। যারা সুস্থ জীবনে ফিরে এসেছে তাদেরকে নানা পেশায় কর্মসংস্থানে আমার সাধ্যমত চেষ্টা করছি। এই চেষ্টা অব্যাহত থাকবে। এ জন্য তিনি সমাজের বিত্তবানদের সহযোগিতা কামনা করেছেন।