1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহে কোতোয়ালির অভিযানে বিভিন্ন অপরাধের দায়ে গ্রেফতার ১৩ - দৈনিক ময়মনসিংহের খবর
শনিবার, ৩০ মে ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
পাঁচ হাজার অসচ্ছল পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করেছেন ময়মনসিংহ সিটি কর্পোরেশন মুছে ফেলা যায়না সাবেক মেয়র টিটু’র অবদান ! হালুয়াঘাটে বিপুল সংখক ভারতীয় শাড়ি থ্রীপিসসহ আটক ২ জন ফুলবাড়ীয়া বিশিষ্ট ব্যবসায়ী আনিছুর রহমানের জানাযা নামাজ সম্পন্ন বেগুনবাড়ি এলাকায় নিখোঁজের তিনদিন পর বিজয়ের লাশ উদ্ধার প্রস্তুতি শেষ, রাত থেকে শুরু হজের আনুষ্ঠানিকতা আদালত প্রাঙ্গণে রণক্ষেত্র: কক্সবাজারে প্রকাশ্যে গুলি, আহত ৫ ময়মনসিংহে ভুয়া ফেসবুক আইডি বানিয়ে দাবীদার সাংবাদিক নেতার প্ররোচনায় সাংবাদিকেরা নামে মামলা! ময়মনসিংহে পতিতা নেত্রী সর্দানী লাভলীর অপরাধ সাম্রাজ্যে গড়েছেন অঢেল অর্থ সম্পদের পাহাড়! ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

ময়মনসিংহে কোতোয়ালির অভিযানে বিভিন্ন অপরাধের দায়ে গ্রেফতার ১৩

Reporter Name
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ মে, ২০২৩
  • ২৬৩ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ। ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় পৃথক অভিযানে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।
কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এর নির্দেশে বিভাগী নগরী ও সদর এলাকার আইন শৃংখলা নিয়ন্ত্রণ, চুরি ছিনতাই ডাকাতি ও মাদক প্রতিরোধসহ আদালতের পরোয়ানা ভুক্ত ও সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের গ্রেফতারে নিয়মিত অভিযান চলছে। এরই ধারাবাহিকতায় সোমবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় ১৩ জনকে গ্রেফতার করা হয়।
এর মাঝে এসআই উত্তম কুমার দাসের নেতৃত্বে একটি টীম অভিযান চায়না মোড় এলাকা থেকে দ্রুত বিচার মামলার আসামী জুলহাস, আনোয়ার হোসেনকে দেশীয় অস্ত্র সহ, এসআই আজগর আলীর নেতৃত্বে একটি টীম আকুয়া ভাঙ্গাপুল এলাকা থেকে ভরণ পোষন আইন মামলার আসামী সাব্বির হোসেন, এসআই দিদার আলমের নেতৃত্বে একটি টীম গলগন্ডা মীরবাড়ী এলাকা থেকে অন্যান্য মামলার আসামী বুলবুল মীর, এসআই উত্তম কুমার দাসের নেতৃত্বে একটি টী দাপুনিয়া সাকিনস্থ দাপুনিয়া ইউনিয়ন ভূমি অফিসের সামনে থেকে মাদক মামলার আসামী মোঃ সোবহান, পিটু ওরফে আরমান আলী, এমদাদুল, আজমল হোসেনকে হেরোইনসহ, এসআই মোঃ শাহজালালের নেতৃত্বে একটি টীম চরপাড়া এলাকা থেকে ভরণ পোষন আইন মামলার আসামী আশিকুর রহমান রুমান, এসআই ত্রিদীপ কুমার বীরের নেতৃত্বে একটি টীম সিরতা এলাকা থেকে মারামারি মামলার আসামী মাসুদ মিয়া, এএসআই হযরত আলীর নেতৃত্বে একটি টীম কাঠগোলা বাজার এলাকা থেকে অন্যান্য মামলার আসামী মোঃ ইসমাইল হোসেন বাবু, মোঃ অনিক মিয়া, সাদ্দাম হোসেনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতদেরকে সোমবার  আদালতে পাঠিয়েছে পুলিশ। এ অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD