
গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করিয়া মোট ১২ জন আসামীদেরকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, এসআই (নিঃ) মাসুদ জামালী, কোতোয়ালী মডেল থানা, ময়নসিংহ সংগীয় অফিসার ও ফোর্স সহ স্থানীয় লোকজনদের সহায়তায় কোতোয়ালী মডেল থানাধীন খাগডহর ঘুন্টি মধ্যপাড়া সাকিন হতে চুরি মামলার আসামী মোজাম্মেল হক তন্ময়(২১)’কে গ্রেফতার করা হয়।
এসআই (নিঃ) আশিকুল হাসান, কোতোয়ালী মডেল থানা, ময়নসিংহ সংগীয় অফিসার ও ফোর্সসহ ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন খাগডহর ঘুন্টি সাকিনস্থ রেলক্রসিং সংলগ্ন রুহুল এর মাংসের দোকানের সামনে পাকা রাস্তার উপর হতে ০১জন মাদক ব্যবসায়ী বিজয়(২৬)কে গ্রেফতার করা হয়। আসামীর নিকট হতে ১০ পাতায় মোট ১০০ (একশত)পিস Tapentadol যুক্ত Tapal নামীয় ট্যাবলেট, যাহার প্রতিটি ট্যাবলেটের ওজন ০.২৬ গ্রাম করে মোট ওজন (১০০x০.২৬)=২৬ (ছাব্বিশ)গ্রাম, যাহার প্রতিটির ট্যাবলেটের মূল্য ২০০ (দুইশত)টাকা করে মোট (১০০x২০০)=২০,০০০/-(বিশ হাজার)টাকা উদ্ধার করা হয়।
এএসআই (নিঃ) আয়েছ মিয়া, কোতোয়ালী মডেল থানা, ময়নসিংহ সংগীয় ফোর্স এর সহায়তায় অত্র থানাধীন শম্ভুগঞ্জ মোড়স্থ সরকারী পাকা রাস্তার উপর হতে অন্যান্য মামলার আসামী মোঃ সাইফুল ইসলাম (৪২) কে গ্রেফতার করা হয়।
ইহাছাড়াও এসআই(নিঃ) মনিরুজ্জামান ০১টি জিআর, এসআই(নিঃ) ফারুক হোসেন ০১টি সিআর, এসআই(নিঃ) টিটু সরকার ০১টি সিআর, এসআই(নিঃ)তাইজুল ইসলাম ০১টি জিআর, এসআই(নিঃ)আলী আকবর ০১টি সিআর সাজাপ্রাপ্ত, এসআই(নিঃ)সাজ্জাদ হোসেন ০১টি সিআর সাজাপ্রাপ্ত, এএসআই(নিঃ)ফরহাদ হোসেন ০১টি সিআর সাজাপ্রাপ্ত, এএসআই(নিঃ)মাসুম রানা ০১টি সিআর সাজাপ্রাপ্ত, এএসআই(নিঃ)সোহরাব হোসেন ০১টি সিআর সর্বমোট ০২টি জিআর, ০৩টি সিআর এবং ০৪টি সিআর সাজা তামিল করা হয়।
সিআর সাজাপ্রাপ্ত আসামী ০৪ জন। তারা হলেন, রবীন্দ্র চন্দ্র দাস, রবীন্দ্র চন্দ্র দাস , মোঃ শাহাব উদ্দিন), ও এম বজলুল করিম।
সিআর আসামী ০৩ জন । তারা হলেন, রবীন্দ্র চন্দ্র দাস, এস এম আলম, ও মোঃ শফিকুল ইসলাম ভুইয়া।
জিআর আসামী ০২ জন। মোঃ মুত্তা ওরফে মুক্তার হোসেন ও রবীন্দ্র চন্দ্র দাস।
প্রত্যেক আসামীদের চালান মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়।