1. admin@mymensingherkhobor.com : admin :
  2. amin@mymensingherkhobor.com : Amin :
  3. info@mymensingherkhobor.com : Aziz :
  4. editor@mymensingherkhobor.com : Editor :
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
নালিতাবাড়ীর ফাতেমা রাণীর তীর্থস্থানে বন্যহাতির তান্ডব - দৈনিক ময়মনসিংহের খবর
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
শিরোনাম :
মিঠামইনে মুক্তিযোদ্ধাকে হেনস্তার ঘটনায় মামলা ভালুকার ছেলে বাবাকে গুলির ঘটনায় মোর্শেদকে আসামী করে মামলা পরানগঞ্জ ইউনিয়ন বাসীকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানালেন ইউনিয়ন যুবদল সভাপতি পদপ্রার্থী আবু সাঈদ রাতভর লাইনে থেকেও মিলছে না জ্বালানি, ‘সিন্ডিকেটে’ পেট্রোল পাচ্ছে প্রভাবশালীরা দুদকের হস্তক্ষেপ প্রয়োজন ————————————– মিঠামইনের চমকপুরে অপরিকল্পিত বেড়িবাধের স্মৃতি নিয়ে দাঁড়িয়ে আছে কালভার্ট :বরাদ্দের বেশিরভাগ অর্থ লুট অন্তঃসত্ত্বা ‘পরিচয়হীন’ নারীর পাশে প্রশাসন: ধানীখোলায় ইউএনও’র মানবিক উদ্যোগে মিললো আশ্রয় ত্রিশালে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত নজরুল জন্মজয়ন্তীতে ত্রিশাল থেকেই সংস্কৃতি বদলের ডাক ত্রিশালে শিশু নির্যাতনের ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার ‎জাহাঈীর আলম ময়মনসিংহ ‎ ময়মনসিংহে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৮৯০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৪

নালিতাবাড়ীর ফাতেমা রাণীর তীর্থস্থানে বন্যহাতির তান্ডব

 পুলক রায়,নালিতাবাড়ী,শেরপুরঃ
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪
  • ২৮৩ বার পড়া হয়েছে

 শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বারমারী সাধু লিওর খ্রিষ্টধর্মপল্লীতে স্থাপিত ফাতেমা রাণীর তীর্থস্থানে বন্যহাতির পাল তান্ডব চালিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে। বন্যহাতি মঙ্গলবার (৭ মে) রাতব্যাপী তান্ডব চালিয়ে ওই ধর্মপল্লীর ক্রুশ ও গুম্বজ ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে। সুত্রমতে, মঙ্গলবার রাত আনুমানিক ১২ টার দিকে ৪০/৫০ টির একদল বন্যহাতি খাবারের সন্ধানে কাঁটা তারের বেড়া ভেঙ্গে সাধু লিওর খ্রিষ্টধর্মপল্লীতে ঢুকে পড়ে তান্ডব চালাতে থাকে। এসময় ওই ধর্মপল্লীর ফাতেমা রাণীর তীর্থস্থানে খ্রিষ্টভক্তদের ধর্মীয় প্রার্থনা করতে সিঁড়ি পথে স্থাপিত ৪ টি ক্রুশ ও ৩ টি গম্বুজ ভেঙ্গে গুড়িয়ে দেয়। একইসাথে মিশন এলাকার মাদার মেরির মূর্তির চারপাশের গ্রিলের ক্ষতি করেছে। এছাড়া গাছের কাঁঠাল খেয়ে সাবার করেছে বন্যহাতির পাল। রাতে মুহুর্তেই ধর্মপল্লীর ভেতরে বসবাসরতদের মাঝে আতংক ছড়িয়ে পড়ে। তারা গ্রামবাসীদের সহায়তায় মশাল জ্বালিয়ে ডাকচিৎকার করে খরকুটায় আগুন লাগিয়ে প্রতিরোধ গড়ে তোলেন। পরে বন্যহাতির দলটি ভোররাতে মিশন এলাকা ত্যাগ করে। বারমারী সাধু লিও খ্রিষ্টধর্মপল্লীর পালপুরোহিত রেভারেন্ড ফাদার তরুণ বনোয়ারী জানান, বন্যহাতির দল মঙ্গলবার রাতে কাঁটা তারের বেড়া ভেঙ্গে মিশন এলাকায় প্রবেশ করে ৪ টি ক্রুশ ও ৩ টি গম্বুজ ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে। এতে প্রায় তিন লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তিনি আরো বলেন, আমরা সারারাত নির্ঘুম থেকে গ্রামবাসীর সহযোগিতায় বন্যহাতি তাড়িয়েছি। উল্লেখ্য, গত প্রায় ২০ দিন যাবত বন্যহাতির পালটি নালিতাবাড়ী উপজেলার গারো পাহাড়ি বিভিন্ন এলাকায় তান্ডব চালিয়ে কৃষকের বোরো ফসল খেয়ে সাবার করেছে। বসতবাড়িতে হামলা চালিয়ে লন্ডভন্ড করেছে। এমনকি ওই এলাকার বাতকুচি গ্রামের কৃষক উমর আলী কৃষককে শুঁড় দিয়ে পেচিয়ে পিষে হত্যা করেছে। দীর্ঘ দুই যুগ ধরে এভাবে জানমালের ক্ষয়ক্ষতি করলেও হাতির অত্যাচার বন্ধে স্থায়ী কোন পদক্ষেপ গ্রহন করা হচ্ছে না বলে জানান এলাকাবাসী।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD