1. admin@mymensingherkhobor.com : admin :
  2. amin@mymensingherkhobor.com : Amin :
  3. info@mymensingherkhobor.com : Aziz :
  4. editor@mymensingherkhobor.com : Editor :
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
গণমাধ্যমকর্মীদের সাথে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি'র মতবিনিময় সভা - দৈনিক ময়মনসিংহের খবর
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মিঠামইনে মুক্তিযোদ্ধাকে হেনস্তার ঘটনায় মামলা ভালুকার ছেলে বাবাকে গুলির ঘটনায় মোর্শেদকে আসামী করে মামলা পরানগঞ্জ ইউনিয়ন বাসীকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানালেন ইউনিয়ন যুবদল সভাপতি পদপ্রার্থী আবু সাঈদ রাতভর লাইনে থেকেও মিলছে না জ্বালানি, ‘সিন্ডিকেটে’ পেট্রোল পাচ্ছে প্রভাবশালীরা দুদকের হস্তক্ষেপ প্রয়োজন ————————————– মিঠামইনের চমকপুরে অপরিকল্পিত বেড়িবাধের স্মৃতি নিয়ে দাঁড়িয়ে আছে কালভার্ট :বরাদ্দের বেশিরভাগ অর্থ লুট অন্তঃসত্ত্বা ‘পরিচয়হীন’ নারীর পাশে প্রশাসন: ধানীখোলায় ইউএনও’র মানবিক উদ্যোগে মিললো আশ্রয় ত্রিশালে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত নজরুল জন্মজয়ন্তীতে ত্রিশাল থেকেই সংস্কৃতি বদলের ডাক ত্রিশালে শিশু নির্যাতনের ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার ‎জাহাঈীর আলম ময়মনসিংহ ‎ ময়মনসিংহে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৮৯০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৪

গণমাধ্যমকর্মীদের সাথে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি’র মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার ::
  • প্রকাশের সময় : সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ৬৬৪ বার পড়া হয়েছে
 ময়মনসিংহ জেলার স্থানীয় ও জাতীয় পর্যায়ের গণমাধ্যমকর্মীদের সাথে ময়মনসিংহ জেলা পুলিশের আয়োজনে রেঞ্জ ডিআইজি  ডঃ মোঃ আশরাফুর রহমান মতবিনিময় করেছেন।
৯ সেপ্টেম্বর সোমবার সকালে শহীদ বীর মুক্তিযোদ্ধা পুলিশ সুপার মুন্সী কবির উদ্দিন আহমেদ মাল্টিপারপাস শেডে (কল্যাণ শেড) এই মতবিনিময় সভা হয়।
রেঞ্জ ডিআইজি ডঃ আশরাফুর রহমানের সভাপতিত্বে সভায় বৈষম্যবিরোধী আন্দোলনকালীন সময় এবং বর্তমান সময়ের আইন শৃংখলা পরিস্থিতি ও করণীয় নিয়ে আলোচনা হয়।
সভায় স্বাগত বক্তব্যে ময়মনসিংহের পুলিশ সুপার মোঃ আজিজুল ইসলাম বৈষম্যবিরোধী আন্দোলনে নিহতদের আত্বার মাগফেরাত কামনা ও ক্ষতিগ্রস্থদের সহমর্মিতা জানান। বৈষম্যবিরোধী আন্দোলনে যে পরিবেশ সৃষ্টি হয়েছে এবং আইন রক্ষায় সকলের সহযোগিতায় একে অপরের পরিপুরক হিসেবে কাজ করবো।
সভায় সাংবাদিকদের পক্ষে কথা বলেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অমিত রায়, নিউজ চ্যানেলের হোসাইন শাহিদ, সাংবাদিক শামসুল আলম খান, স্বাধীন চৌধুরী, মোঃ আইয়ুব আলী, মোঃ সাইফুল ইসলাম, মোঃ নজরুল ইসলাম, শিবলী সাদিক খান।
সভায় অতিরিক্ত ডিআইজি (অর্থ) সৈয়দ আবু সায়েম, অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট এন্ড অপারেশন) মোহাম্মদ শফিকুর রহমান, খন্দকার খালিদ বিন নুর কমান্ড্যান্ট ইন সার্ভিস ট্রেনিং সেন্টার ময়মনসিংহ
সহ রেঞ্জ ও জেলা পুলিশের উর্দ্বতন পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
পুলিশ কবে থেকে পুরোদমে কাজ শুরু করবে সাংবাদিকদের এমন প্রশ্নের রেঞ্জ ডিআইজি ডঃ মোঃ আশরাফুর রহমান বলেন, অনেক রক্তের উপর দাড়িয়ে কথা বলছি।প্রতিটি রক্তের দাবি ছিল। তিনি আরো ৭১ এর স্বাধীন একদিনে আসেনি। তিনি ৯০ এর উদ্বৃতি দিয়ে বলেন, ২০২৪ সালের আন্দোলন মাত্র দুইদিনেই হয়নি। এই আন্দোলনে আবেগ ছিল। বাকরুদ্ধ অবস্থা থেকে আজকের এই অবস্থা। তিনি সকল শহীদের মাগফেরাত কামনা এবং  আহতদের সহমর্মিতা জানিয়ে আরো বলেন, দুইদিনে আগে ময়মনসিংহে যোগদান করেই সাংবাদিকদের সাথে কথা বলে করণীয় নিয়ে এবং পুলিশকে আগের পর্যায়ে জনগনের কাছের পুলিশ হিসেবে সেই লক্ষে কাজ করতে চাই। জনগণের আস্থায় পুলিশকে নিয়ে আসতে চাই এ জন্য সহযোগিতা চাই। আমরা আইনের পুলিশ থাকতে চাই। অভিযোগ ক্ষতিয়ে না দেখে হয়রানির লক্ষে কাউকে গ্রেফতার করা হবেনা।পুলিশ বাদি হয়ে কোন মামলা করবে না।
বর্তমান সময়ে সকল ধরনের সমস্যা নিরসনে চেষ্টা করে যাব। পুলিশের সেটাব পরিবর্তন হচ্ছে। ট্রমা থেকে বের করে আনার চেষ্টা করছি। আগামী এক সপ্তাহের মধ্যে পুরোদমে কাজ শুরু করবে। এ জন্য সংবাদকর্মীদের সঠিক লেখনী ও প্রচরণার মাধ্যমে সহযোগীতা কামনা করছি। যাতে সিআরপিসি ও পিআরবি অনুসারে পুলিশ সঠিকভাবে কাজ করতে পারে।
নগরীর যানজট ও রাস্তার উন্নয়ন এবং জনভোগান্তি দুর করতে সংশ্লিষ্ট সকলের সাথে কথা বলে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD