1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ত্রিশালের অপরাধ নির্মূলে ওসি মনসুর আহাম্মদ - দৈনিক ময়মনসিংহের খবর
রবিবার, ২১ জুন ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহ সদরে পার্টনার কংগ্রেসে কৃষি উন্নয়ন ও জলবায়ু সহনশীলতা নিয়ে আলোচনা ধর্ষণ ধামাচাপায় মধ্যরাতের সালিশ: জড়িতদের গ্রেপ্তারে কঠোর হুঁশিয়ারি এসপির ময়মনসিংহে গ্রাম আদালত বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন নিজের অর্থায়নে সড়ক সংস্কার করে স্থানীয় মানুষের প্রশংসায় ভাসছেন প্রচারবিমুখ আলতাব হোসেন আকন্দ প্রধানমন্ত্রীর অগ্রাধিকার কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহে বৃক্ষরোপণ করেন প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী ধোবাউড়ার আলোচিত ধর্ষণ ও হত্যা মামলার তদন্তে পুলিশ সুপারের সক্রিয় ভূমিকার জন্য প্রশংসিত ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন -তথ্য প্রতিমন্ত্রী অঘটনপটয়সী আয়াসরা সব পারে! মিঠামইনের হাওরে নৌ-ডাকাতির ঘটনায় আন্তজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার, নৌকা ও দেশীঅস্ত্র উদ্ধার ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালার তৃতীয় দিনের সমাপনী দিবস অনুষ্ঠিত

ত্রিশালের অপরাধ নির্মূলে ওসি মনসুর আহাম্মদ

স্টাফ রিপোর্টার ::
  • প্রকাশের সময় : সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪
  • ৫৮৪ বার পড়া হয়েছে

ময়মনসিংহের ত্রিশাল থানার অফিসার ইনচার্জ হিসেবে মনসুর আহাম্মদ এর যোগদানের পর অনেকটাই বদলে গেছে উপজেলার আইনশৃঙ্খলা-পরিস্থিতি।
পুলিশ শাসক নয়- জনগণের সেবক’ এ মন্ত্রে উজ্জীবিত হয়ে এখন ত্রিশালের জনসাধারণকে সেবা দিয়ে যাচ্ছেন ওসি মনসুর আহাম্মদ।
সর্বশেষ ৫ আগষ্টের আগে ও পরে চরম উত্তেজনাকর একটা পরিস্থিতিতে ২৩ সেপ্টেম্বর ত্রিশাল থানার মনসুর আহাম্মদ যোগদান করেন ।
এরপর কঠোর হাতে অপরাধ দমন, বিচক্ষণতার সাথে রাজনৈতিক পরিস্থিতি স্বাভাবিক রাখা, নানা ধরনের উদ্ভাবনী পন্থা ও পদ্ধতির মাধ্যমে যানযট মোকাবেলা, চুরি ছিনতাই প্রতিরোধ, বাল্যবিয়ে ও ইভটিজিং নিয়ন্ত্রণ, যেকোন ধরনের সন্ত্রাসী কর্মকান্ড কঠোর হাতে দমন, একের পর এক হারানো মোবাইল ফোন উদ্ধারে সফলতায় গত ২৪ অক্টোবর ময়মনসিংহের পুলিশ লাইন্সে বিশেষ কল্যান সভায় ত্রিশাল থানার সার্বিক কার্যক্রমে ওয়ারেন্ট তামিল, মাদক অভিযান, নিয়মিত মামলার আসামীদের গ্রেফতার, মামলা নিষ্পত্তি, থানায় আগত জনসাধারনকে পুলিশী সেবায় সঠিকভাবে দায়িত্ব পালন, চোরাই মালামাল উদ্বারসহ বি়ভিন্ন সফলতার কারনে পুলিশ সুপার ময়মনসিংহ মহোদয় ওসি মনসুর আহাম্মদ কে বিশেষ পুরস্কার প্রদান করেন।
এছাড়াও ২৩ সেপ্টেম্বর পরবর্তী সহিংসতা রোধে সাহসী ভুমিকা রাখা, যোগদানের পর থেকে ত্রিশাল থানায় খুন, ধর্ষন, চাঁদাবাজি, বাড়িঘর ভাঙচুর, দোকানপাট লুটপাট, সংঘবদ্ধ বিভিন্ন অপরাধ দমন, মাদক নির্মূল সহ বিভিন্ন কাজের মাধ্যমে প্রশংসা কুড়িয়েছেন।
মিডিয়া ও জনবান্ধব এ কর্মকর্তার আচরনে মুগ্ধ ত্রিশালের জনগন। জনবান্ধব ও মিডিয়াবান্ধব ওসি হিসেবে পরিচিত মনসুর আহমেদ স্মার্ট টাইম ম্যানেজমেন্ট, মেধা, দক্ষতা, পরিশ্রম, দ্রুততম সময়ের মধ্যে ঘটনাস্থলে উপস্থিতির কারণে মানুষের ভূয়সী প্রশংসাও পেয়েছেন তিনি।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD