1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
এসআই আনোয়ার হোসেন আবারও শ্রেষ্ঠ পুরস্কার পেলেন - দৈনিক ময়মনসিংহের খবর
রবিবার, ২১ জুন ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহ সদরে পার্টনার কংগ্রেসে কৃষি উন্নয়ন ও জলবায়ু সহনশীলতা নিয়ে আলোচনা ধর্ষণ ধামাচাপায় মধ্যরাতের সালিশ: জড়িতদের গ্রেপ্তারে কঠোর হুঁশিয়ারি এসপির ময়মনসিংহে গ্রাম আদালত বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন নিজের অর্থায়নে সড়ক সংস্কার করে স্থানীয় মানুষের প্রশংসায় ভাসছেন প্রচারবিমুখ আলতাব হোসেন আকন্দ প্রধানমন্ত্রীর অগ্রাধিকার কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহে বৃক্ষরোপণ করেন প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী ধোবাউড়ার আলোচিত ধর্ষণ ও হত্যা মামলার তদন্তে পুলিশ সুপারের সক্রিয় ভূমিকার জন্য প্রশংসিত ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন -তথ্য প্রতিমন্ত্রী অঘটনপটয়সী আয়াসরা সব পারে! মিঠামইনের হাওরে নৌ-ডাকাতির ঘটনায় আন্তজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার, নৌকা ও দেশীঅস্ত্র উদ্ধার ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালার তৃতীয় দিনের সমাপনী দিবস অনুষ্ঠিত

এসআই আনোয়ার হোসেন আবারও শ্রেষ্ঠ পুরস্কার পেলেন

স্টাফ রিপোর্টার ::
  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪
  • ৩২৫ বার পড়া হয়েছে

মেধাবী ও চৌকস অফিসার হিসাবে এসআই মো: আনোয়ার হোসেন এর গ্রহণযোগ্যতা রয়েছে। অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে গুরুত্বপূর্ণ কাজগুলো তিনি একের পর এক সফলতা পেয়ে যাচ্ছেন। এই সফলতার স্বীকৃতি হিসেবে এসআই আনোয়ার হোসেন জেলায় শ্রেষ্ঠ এসআই হিসাবে পুরস্কার পেলেন।

১৯ ডিসেম্বর (বৃহস্পতিবার) ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় জেলা পুলিশের অভিভাবক পুলিশ সুপার আজিজুল ইসলাম কোতোয়ালী মডেল থানার এসআই (উপ-পরিদর্শক) আনোয়ার হোসেন এর হাতে শ্রেষ্ঠ পুরস্কার তুলে দেন।

তথ্য সূত্রে জানা যায়, এসআই আনোয়ার হোসেন কোতোয়ালী মডেল থানার সেকেন্ড অফিসার এবং তিনি অনেকবার শ্রেষ্ঠ পুরস্কারে ভূষিত হয়েছেন। কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মো: শফিকুল ইসলাম খান এর নির্দেশনায় এসআই আনোয়ার হোসেন সঙ্গীয় ফোর্স টাঙ্গাইলে অভিযান পরিচালনা করেন। সেই অভিযানে আলোচিত ময়মনসিংহ নগরীর থানাঘাট এলাকার শিব মন্দির থেকে শিবলিঙ্গ চুরির মূলহোতা প্রশান্ত কর্মকার’কে গ্রেফতারসহ শিবলিঙ্গ উদ্ধার করেন। এই সফলতায় এসআই আনোয়ার হোসেন মাসিক কল্যাণ সভায় নভেম্বর-২০২৪ মাসের জেলায় শ্রেষ্ঠ এসআই হিসাবে ভূষিত হন।

জেলা পুলিশ লাইন্সে শেডে মাসিক কল্যাণ সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার আজিজুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD