1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহ ডিবি'র হাতে ৭ পিস ইয়াবাসহ গ্রেফতার ১ - দৈনিক ময়মনসিংহের খবর
রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহ সদরে পার্টনার কংগ্রেসে কৃষি উন্নয়ন ও জলবায়ু সহনশীলতা নিয়ে আলোচনা ধর্ষণ ধামাচাপায় মধ্যরাতের সালিশ: জড়িতদের গ্রেপ্তারে কঠোর হুঁশিয়ারি এসপির ময়মনসিংহে গ্রাম আদালত বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন নিজের অর্থায়নে সড়ক সংস্কার করে স্থানীয় মানুষের প্রশংসায় ভাসছেন প্রচারবিমুখ আলতাব হোসেন আকন্দ প্রধানমন্ত্রীর অগ্রাধিকার কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহে বৃক্ষরোপণ করেন প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী ধোবাউড়ার আলোচিত ধর্ষণ ও হত্যা মামলার তদন্তে পুলিশ সুপারের সক্রিয় ভূমিকার জন্য প্রশংসিত ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন -তথ্য প্রতিমন্ত্রী অঘটনপটয়সী আয়াসরা সব পারে! মিঠামইনের হাওরে নৌ-ডাকাতির ঘটনায় আন্তজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার, নৌকা ও দেশীঅস্ত্র উদ্ধার ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালার তৃতীয় দিনের সমাপনী দিবস অনুষ্ঠিত

ময়মনসিংহ ডিবি’র হাতে ৭ পিস ইয়াবাসহ গ্রেফতার ১

স্টাফ রিপোর্টার ::
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪
  • ২৬৯ বার পড়া হয়েছে

ময়মনসিংহ ডিবি এর  অভিযানে মাদক ব্যবসায়ীর পরিহিত বারমজি স্যান্ডেলের ভিতর গাম দিয়ে পেষ্টিং পলিথিনে মোড়ানো অবস্থায় ৭০০ পিস নেশাজাতীয় ইয়াবা ট্যাবলেটসহ ১ জনকে গ্রেফতার করেছে।

পুলিশ জানায় অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা,ময়মনসিংহের নির্দেশে এসআই(নিঃ) মোঃ আলাউদ্দিন সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার কোতোয়ালী মডেল থানাধীন পাটগুদাম বাসষ্ট্যান্ড মসজিদ সংলগ্ন খাবার হোটেল ইফতেখার এর সামনে সরকারী পাকা রাস্তার উপর হতে ২৫ ডিসেম্বর সকাল ০৯.৪০ ঘটিকায় মাদক ব্যবসায়ী  কাজী আনিছুর রহমান (৪০), তার বাবার নাম পিতা মৃতঃ হাবিবুর রহমান, মাতা মৃতঃ জাহানারা বেগম, সাং-মুকুন্দপুর, থানা-বিজয়পুর, জেলা-ব্রাহ্মণবাড়ীয়াকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে, তাহার পরিহিত বাম পায়ের বারমজি স্যান্ডেলের ভিতর গাম দিয়ে পেষ্টিং করা পলিথিনে মোড়ানো নেশাজাতীয় ইয়াবা ট্যাবলেট আছে। আসামীর নিজ হাতে তাহার পরিহিত বাম পায়ের বারমজি স্যান্ডেলের ভিতর হতে বাহির করিয়া দেওয়া মতে ৭০০(সাতশত) পিস নেশাজাতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামি দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত।

উদ্ধারকৃত ৭০০ পিস নেশাজাতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধারের বিষয়ে গ্রেফতারকৃত ০১ জন আসামীর বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করে আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD