1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহের চরাঞ্চলে ৫ টাকায় মিলছে ফুলকপি - দৈনিক ময়মনসিংহের খবর
রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহ সদরে পার্টনার কংগ্রেসে কৃষি উন্নয়ন ও জলবায়ু সহনশীলতা নিয়ে আলোচনা ধর্ষণ ধামাচাপায় মধ্যরাতের সালিশ: জড়িতদের গ্রেপ্তারে কঠোর হুঁশিয়ারি এসপির ময়মনসিংহে গ্রাম আদালত বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন নিজের অর্থায়নে সড়ক সংস্কার করে স্থানীয় মানুষের প্রশংসায় ভাসছেন প্রচারবিমুখ আলতাব হোসেন আকন্দ প্রধানমন্ত্রীর অগ্রাধিকার কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহে বৃক্ষরোপণ করেন প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী ধোবাউড়ার আলোচিত ধর্ষণ ও হত্যা মামলার তদন্তে পুলিশ সুপারের সক্রিয় ভূমিকার জন্য প্রশংসিত ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন -তথ্য প্রতিমন্ত্রী অঘটনপটয়সী আয়াসরা সব পারে! মিঠামইনের হাওরে নৌ-ডাকাতির ঘটনায় আন্তজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার, নৌকা ও দেশীঅস্ত্র উদ্ধার ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালার তৃতীয় দিনের সমাপনী দিবস অনুষ্ঠিত

ময়মনসিংহের চরাঞ্চলে ৫ টাকায় মিলছে ফুলকপি

মোঃ সোহেল মিয়া
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
  • ২৯৮ বার পড়া হয়েছে

কিছু দিন আগেও যে ফুলকপির দাম ছিল ৩০থেকে ৪০ টাকা, তা-ই এখন বিক্রি হচ্ছে ৫ টাকায়!

এখনো পুরোপুরি ভাবেই আসতে শুরু করেনি শীতকালীন সবজি ফুলকপি। আগাম জাতের কিছু ফুলকপি বাজারে আসতে শুরু করলেও পাওয়া যাচ্ছে না কাঙ্খিত দাম। আর কাঙ্খিত দাম না পাওয়ায় চরম হতাশা আর দুঃশ্চিন্তায় ভুগছেন চাষীরা। এমনটাই জানান আগাম ফুলকপি চাষি কয়েকজন।

ময়মনসিংহ সদর উপজেলার চরাঞ্চলের বোররচর ও পরানগঞ্জ দুইটি ইউনিয়নে ফুলকপি বেশি চাষ হয়েছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, চরাঞ্চলের দুইটি ইউনিয়নে কয়েকটি গ্রামে আগাম জাতের ফুলকপি চাষ হয়েছে। বিশেষ করে চক শ্র‍্যামরামপুর,চর শ্রীকলদী, ফদিয়ার চর,সহ বোররচর ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামগুলোতে ফুলকপি চাষ হয়েছে।

এলাকার কৃষক মাহাবুব জানান, এবার তিনি দুই বিঘা জমিতে ফুলকপি চাষ করেছেন। প্রথম দিকে ভালো দাম পেলেও এখন মজুরি খরচও উঠছে না। ফুলকপি গ্রামগঞ্জের আশপাশের হাট-বাজারে এখন ৫ টাকায় খুরচা বিক্রি হচ্ছে।

সবজি চাষিরা জানান খরচের তুলনায় পানির দরে ফুলকপি বিক্রি করতে হচ্ছে। উৎপাদন খরচ তো দূরে থাক, মাঠ থেকে তুলে হাটে নিয়ে আসল খরচও উঠছে না।

দুইটি ইউনিয়নে শীতকালীন সবজির বাগানে বিপর্যয় দেখা দেয়ায় মৌসুমের শুরুতেই মাথায় হাত পড়েছে চরাঞ্চলের কৃষকদের। ক্ষতিগ্রস্থ কৃষকেরা জানিয়েছেন,উপজেলা কৃষি অফিস থেকে আর্থিক সাহায্য পাচ্ছেন না।

চক শ‍্যামরামপুর এলাকার কৃষক বাহাদুর আলী বলেন আমরা কষ্টে উৎপাদিত ফুলপপি-সবজির মূল্য পাচ্ছেন না। কিছুদিন আগে বৃষ্টির কারণে ফুলকপি, বেগুন, মরিচ, চাষে বিপর্যয়ে চাষিরা কিন্তু এই বিপর্যয়ে কৃষি বিভাগ কৃষকের পাশে দাঁড়ায়নি।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD