1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহ জেলা পরিষদের সাবেক সদস্য মন্তা এম্বুল্যান্স দিলেন মেডিকেল কলেজ হাসপাতালে - দৈনিক ময়মনসিংহের খবর
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ফুটবল খেলাকে কেন্দ্র করে বাবজু হত্যাকান্ডের বিচার ফাঁসীর দাবীতে মানববন্ধন ফুলপুরে নিখোঁজ যুবকের দেহাবশেষ উদ্ধার অপহরণ মামলায়  গ্রেফতার ৩ অর্থ গ্রহণের দৃশ্য ঘিরে ময়মনসিংহের বিআরটিএতে তদন্তের আবেদন, পদায়ন নিয়েও প্রশ্ন মুক্তাগাছা থানার ওসি’র টাকা লেনদেন নিয়ে ফেসবুকে চলছে সাফাই গাওয়া! বিমানমন্ত্রী মিল্লাতের নির্দেশেক্রমে আওয়ামী লীগে যোগদান করেন যুবদল নেতা নজরুল- বিএনপি সভাপতি মানিক ময়মনসিংহ অঞ্চলে তিন মাসে ৫ ট্রেন লাইনচ্যুত। জনদুর্ভোগ চরমে জনকল্যাণে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের ত্যাগ স্বীকার করতে হবে: বিমানমন্ত্রী মহাসড়কে চোরাচালান ও অবৈধ যানবাহন নিয়ন্ত্রণে দৃশ্যমান পদক্ষেপ নিয়েছে শ্যামগঞ্জ হাইওয়ে থানা ময়মনসিংহের মুক্তাগাছায় শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন ময়মনসিংহে স্বাস্থ্যসেবার গুরুত্ব শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

ময়মনসিংহ জেলা পরিষদের সাবেক সদস্য মন্তা এম্বুল্যান্স দিলেন মেডিকেল কলেজ হাসপাতালে

স্টাফ রিপোটার ::
  • প্রকাশের সময় : সোমবার, ৮ আগস্ট, ২০২২
  • ৩৬৩ বার পড়া হয়েছে

ময়মনসিংহ জেলা পরিষদের সদর উপজেলা এলাকার সদস্য, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও জেলা মটর মালিক সমিতির সভাপতি মমতাজ উদ্দিন মন্তা অসহায় মানুষের কল্যাণে জরুরি এবং মুমূর্ষু রোগী বহনের সুবিধার্থে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে একটি এম্বুল্যান্স প্রদান করেন। সোমবার ৮ আগষ্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বেগম ফজিলাতুন্নেছা মুজিবের জন্মদিন উপলক্ষে আনুষ্ঠানিকভাবে এই এম্বুল্যান্স বিতরণ করেন মমতাজ উদ্দিন মন্তা।

এ সময় মমতাজ উদ্দিন মন্তা বলেন, করোনাকালে, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় আক্রান্ত অসংখ্য রোগী ছিল। তাদের বহন করার জন্য উল্লেখযোগ্য পরিমান এম্বুল্যান্স ছিলনা। এছাড়া করোনাক্রাতদের চিকিৎসায় অক্সিজেন সিলিন্ডার সংকট ছিল। এই সিলিন্ডার বাইরে থেকে (ঢাকা) জোগান দিতে জেলা মটর মালিক সমিতি ও আমি ব্যক্তিগত তহবিল থেকে টাকা পয়সা দিয়ে প্রতিদিন সিলিন্ডার আনা নেয়া করি। ঐ সময় এম্বুল্যান্স ঘাটতি থাকায় আমি ঘোষণা দিয়েছিলাম ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে একটি এম্বুল্যান্স দিব। আজ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বেগম ফজিলাতুন্নেছা মুজিবের জন্মদিনে এই এম্বুল্যান্সটি হস্তান্তর করা হলো।মমতাজ উদ্দিন মন্তা আরো বলেন, আমি ময়মনসিংহ জেলা পরিষদের সদর উপজেলা এলাকার সদস্য হিসেবে জেলা পরিষদ থেকে প্রাপ্ত আমার অঞ্চলের বরাদ্ধ থেকে ২৮ লাখ টাকায় এই এম্বুল্যান্সটি কেনা হয়েছে। তার এই মানবিক উদ্যোগে ময়মনসিংহ জেলা পরিষদের সচিব লীরা তরফদার একান্তভাবে সহযোগিতা করেছেন। তিনি সচিব লীরা তরফদারকে ধন্যবাদ জানিয়েছেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD