1. admin@mymensingherkhobor.com : admin :
  2. amin@mymensingherkhobor.com : Amin :
  3. info@mymensingherkhobor.com : Aziz :
  4. editor@mymensingherkhobor.com : Editor :
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহে ডিবি'র অভিযানে মাদকসহ ২ জন গ্রেফতার - দৈনিক ময়মনসিংহের খবর
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
শিরোনাম :
ত্রিশালে ডাকাতি ব্যবসায়ীকে খুন করে ১৫ লাখ টাকা লুট ময়মনসিংহ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রকল্প বাস্তবায়ন নিয়ে সাবেক নির্বাহী প্রকৌশলীর ব্যাখ্যা ময়মনসিংহ সদর-৪ আসনে ‘নীরব ভোট বিপ্লবের’অপেক্ষায় জামায়াত ময়মনসিংহ-৪ আসনে দাঁড়ি পাল্লা প্রতীকের প্রার্থী কামরুল আহসান এমরুল এর ব্যাপক গণসংযোগ কোতোয়ালি পুলিশের অভিযানে ছিনতাইকারীরা এলাকা ছাড়ছে ময়মনসিংহে পুলিশের উপর হামলার মামলার আসামিরা প্রক্যশো ঘুরে বেড়াচ্ছে সকল ধর্মের নারীদের সমান মর্যাদা ও নিরাপত্তার প্রতিশ্রুতি দিলেন- ডা. শফিকুর রহমান মিঠামইনে অজ্ঞাতনামা লাশ উদ্ধার ময়মনসিংহে সদর এলজিইডির উন্নয়ন কার্যক্রমে অনিয়মের অভিযোগ গৌরীপুর কলেজ ছাত্রীর আত্নহত্যা!

ময়মনসিংহে ডিবি’র অভিযানে মাদকসহ ২ জন গ্রেফতার

স্টাফ রিপোর্টার ::
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২৫
  • ১০১০ বার পড়া হয়েছে

ময়মনসিংহ ডিবি’র  এর অভিযানে ৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ০২ জন।

পুলিশ জানায়, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা,ময়মনসিংহের নির্দেশে এসআই(নিঃ) মোঃ রফিকুল ইসলাম সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার কোতোয়ালী মডেল থানাধীন স্বদেশী বাজার মা মিষ্টান্ন ভান্ডার দোকানের সামনে পাঁকা রাস্তার উপর হতে ০১ জানুয়ারি ২০২৫ খ্রিঃ তারিখ ১৪.৩০ ঘটিকায় ৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী রিংকু প্রসাদ গুপ্ত (৩১), পিতা-দিলীপ চান হালয়, মাতা-সন্ধা কানু, সাং-ইশ্বরগ্রাম, থানা-মুক্তাগাছা, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামি দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত।

অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা,ময়মনসিংহের নির্দেশে এসআই(নিঃ) মোঃ সোহরাব আলী সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার ভালুকা থানাধীন জামির দিয়া মাস্টার বাড়ী সাকিনস্থ ঢাকা ময়মনসিংহ মহা সড়কের পশ্চিম পার্শ্বে মাহ্‌দীন সোয়েটার লিঃ সামনে হতে ০১ জানুয়ারি ২০২৫ খ্রিঃ তারিখ ২২.৩৫ ঘটিকায় ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী মোঃ মিন্টু মিয়া (৩২), পিতা-গোলাম মোস্তফা, মাতা-মোছাঃ আমেনা খাতুন, সাং-আমিরাবাড়ী কাশিগঞ্জ বাজারের পূর্ব পাশে, থানা-ত্রিশাল, জেলা-ময়মনসিংহ এ/পি সাং-জামিরদিয়া মাস্টার বাড়ী রমজান আলী এর ভাড়াটিয়া, থানা-ভালুকা, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামি দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ০১টি মাদক মামলা আছে।

উদ্ধারকৃত ৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারের বিষয়ে গ্রেফতারকৃত ০২ জন আসামীর বিরুদ্ধে কোতোয়ালী মডেল  ও ভালুকা মডেল থানায় মামলা দায়ের করে আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD