1. admin@mymensingherkhobor.com : admin :
  2. amin@mymensingherkhobor.com : Amin :
  3. info@mymensingherkhobor.com : Aziz :
  4. editor@mymensingherkhobor.com : Editor :
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
নালিতাবাড়ীতে ৬৫০ বোতল ভারতীয় মদসহ যুবক গ্রেফতার - দৈনিক ময়মনসিংহের খবর
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
শিরোনাম :
মিঠামইনে মুক্তিযোদ্ধাকে হেনস্তার ঘটনায় মামলা ভালুকার ছেলে বাবাকে গুলির ঘটনায় মোর্শেদকে আসামী করে মামলা পরানগঞ্জ ইউনিয়ন বাসীকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানালেন ইউনিয়ন যুবদল সভাপতি পদপ্রার্থী আবু সাঈদ রাতভর লাইনে থেকেও মিলছে না জ্বালানি, ‘সিন্ডিকেটে’ পেট্রোল পাচ্ছে প্রভাবশালীরা দুদকের হস্তক্ষেপ প্রয়োজন ————————————– মিঠামইনের চমকপুরে অপরিকল্পিত বেড়িবাধের স্মৃতি নিয়ে দাঁড়িয়ে আছে কালভার্ট :বরাদ্দের বেশিরভাগ অর্থ লুট অন্তঃসত্ত্বা ‘পরিচয়হীন’ নারীর পাশে প্রশাসন: ধানীখোলায় ইউএনও’র মানবিক উদ্যোগে মিললো আশ্রয় ত্রিশালে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত নজরুল জন্মজয়ন্তীতে ত্রিশাল থেকেই সংস্কৃতি বদলের ডাক ত্রিশালে শিশু নির্যাতনের ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার ‎জাহাঈীর আলম ময়মনসিংহ ‎ ময়মনসিংহে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৮৯০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৪

নালিতাবাড়ীতে ৬৫০ বোতল ভারতীয় মদসহ যুবক গ্রেফতার

পুলক রায়, শেরপুর ::
  • প্রকাশের সময় : রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫
  • ৬৬১ বার পড়া হয়েছে

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বারমারী আন্ধারুপাড়ার খলচান্দা এলাকা হতে শেরপুর জেলা পুলিশ সুপার আমিনুল ইসলামে’র দিকনির্দেশনায় নালিতাবাড়ী থানা পুলিশের অভিযানে ৬৫০ বোতল ভারতীয় আমদানি নিষিদ্ধ মদসহ ওয়াসিম মিয়া(৩০) নামে একজনকে গ্রেফতার করা হয় । রবিবার ০৫ জানুয়ারি মধ্য রাতে গোপন সংবাদের ভিত্তিতে মাদকসহ তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক কারবারি উপজেলার আন্ধারুপাড়া এলাকার ইদ্রীস আলী’র পুত্র। বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানা অফিসার ইনচার্জ সোহেল রানা জানান, রবিবার মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে, ভারতীয় সীমান্ত দিয়ে একটি মাদকের চোরা চালান আনা হচ্ছে এবং আমরা সেই সংবাদেই সেখানে ফোর্সসহ অবস্থান নিয়ে থাকি। আমাদের দেখে মাদক কারবারি কয়েকজন দৌড়ে পালালেও ওয়াসিম নামের একজনকে আটক করি এবং তারই হেফাজতে থাকা ৬৫০ বোতল ভারতীয় মদ জব্দ করি।

উদ্ধারকৃত মাদক দ্রব্যের বাজার মূল্য আনুমানিক প্রায় ৭ লাখ টাকা। ধৃত মাদক কারবারির নামে নালিতাবাড়ী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। রবিবার ধৃত মাদক কারবারিকে আদালতে সোপর্দও করা হয়।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD