1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহে সিআইপি শামীমসহ মৃত ব্যক্তিও হয়েছে আসামী - দৈনিক ময়মনসিংহের খবর
রবিবার, ২১ জুন ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহ সদরে পার্টনার কংগ্রেসে কৃষি উন্নয়ন ও জলবায়ু সহনশীলতা নিয়ে আলোচনা ধর্ষণ ধামাচাপায় মধ্যরাতের সালিশ: জড়িতদের গ্রেপ্তারে কঠোর হুঁশিয়ারি এসপির ময়মনসিংহে গ্রাম আদালত বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন নিজের অর্থায়নে সড়ক সংস্কার করে স্থানীয় মানুষের প্রশংসায় ভাসছেন প্রচারবিমুখ আলতাব হোসেন আকন্দ প্রধানমন্ত্রীর অগ্রাধিকার কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহে বৃক্ষরোপণ করেন প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী ধোবাউড়ার আলোচিত ধর্ষণ ও হত্যা মামলার তদন্তে পুলিশ সুপারের সক্রিয় ভূমিকার জন্য প্রশংসিত ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন -তথ্য প্রতিমন্ত্রী অঘটনপটয়সী আয়াসরা সব পারে! মিঠামইনের হাওরে নৌ-ডাকাতির ঘটনায় আন্তজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার, নৌকা ও দেশীঅস্ত্র উদ্ধার ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালার তৃতীয় দিনের সমাপনী দিবস অনুষ্ঠিত

ময়মনসিংহে সিআইপি শামীমসহ মৃত ব্যক্তিও হয়েছে আসামী

স্টাফ রিপোটারঃ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫
  • ৫২০ বার পড়া হয়েছে

 ময়মনসিংহে সিআইপি মোঃ আমিনুল হক শামীম স্ব-রাস্ট্র উপদেস্টার কাছে লিখিত অভিযোগ দাখিল করে দাবী করেছেন কাল্পনিক ঘটনা দেখিয়ে তাকে বিভিন্ন মিথ্যা মামলায় জড়িয়ে এফআইআর করা হয়েছে। তিনি দাবী করেছেন, তাকে ময়মনসিংহে বিভিন্ন মিথ্যা মামলায় জড়ানো হয়েছে। এ ব্যপারে রেজ্ঞ ডিআইজিকে একাধিক বার অবহিত করেও কোন ফল পাননি। তিনি অভিযোগে উল্লেখ করেছেন পুলিশ বাদী হয়ে দায়ের করা মামলায় কবরের কংকালকেও আসামী করা হয়েছে।
মোঃ আমিনুল হক শামীম তার আবেদনে উল্লেখ করেছেন, গত ১৭ নভেম্বর ও ২৭ নভেম্বর ময়মনসিংহ রেঞ্জের ডিআইজিকে পত্র মারফত বিস্তারিত অবহিত করেন। ডিআইজি কোন ব্যবস্থা গ্রহন না করে গত ১২ ডিসেম্বর পুলিশ বাদী ও স্বাক্ষী হয়ে আরেকটি সন্ত্রাস বিরোধ আইনে মিথ্যা মামলা করে যাহার মামলা নং-৩৬ । যেখানে ক্রমিক নং-৬৮, মোঃ শহিদুল ইসলাম কায়সার বহুদিন আগেই মারা গেছেন।
সুত্র জানিয়েছে মামলায় ঘটনাস্থলে যাদের নেতৃত্বে মিটিং দেখানো হয়েছে তাদের অনেকেই ৫ আগষ্টের পর দেশের বাইরে অবস্থান করছেন। বিগত জুলাই আগষ্টের বৈষম্যবিরোধী ও ছাত্র আন্দোলনের নেতা সাগর হত্যা হওয়ার পর সর্ব প্রথম আমিনুল হক শামীম তার ভেরিফাইড ফেসবুক পেইজে সাগর হত্যায় জড়িত কারা এবং তাদের শাস্তি দাবী করে পোস্ট করেন। তিনি তার সকল ব্যবসায়ীক কাগজপত্র যেখানে কোন রাজনৈতিক সুবিধা বা অবৈধ আয়ের উৎস রয়েছে কিনা তা যাচাই-বাছাই করার জন্য ডিআইজিসহ বিভিন্ন সংস্থাকে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য অবহিত করে, পুলিশ ক্লিয়ারেন্স প্রদান ও বিদেশ গমনাগমনে নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য অনুরোধ জ্ঞাপন করেন। তাতেও কোন কাজ হয়নি।

আমিনুল হক শামীম আরো উল্লেখ্য করেন, সাগর হত্যা মামলায় তাকে সন্দেহভাজন আসামী হিসেবে উল্লেখ করে, যা সম্পূর্ন ভিত্তিহীন এবং অসত্য।
আমিনুল হক শামীম ব্যক্তিগতভাবে একজন সাধারন ব্যবসায়ী। তিনি ৩ বার সিআইপি অর্জন লাভ করেন। এফবিসিসিআই এর সাবেক ভাইস প্রেসিডেন্ট ছিলেন এবং বর্তমানে ময়মনসিংহ চেম্বারের সভাপতি। বিগত ২০১৬-২০১৭ সালে তিনি আওয়ামী লীগে যোগদান করেন। তিনি জামালপুরে পড়ালেখা করেন। সেখানে তিনি ছাত্রদলের সভাপতির দায়িত্ব পালন করেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD