1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ছাত্রদল নেতা বাবু চৌধুরী’র আয়োজনে ময়মনসিংহে জিয়াউর রহমানের ৮৯তম জন্মদিন পালন - দৈনিক ময়মনসিংহের খবর
রবিবার, ২১ জুন ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহ সদরে পার্টনার কংগ্রেসে কৃষি উন্নয়ন ও জলবায়ু সহনশীলতা নিয়ে আলোচনা ধর্ষণ ধামাচাপায় মধ্যরাতের সালিশ: জড়িতদের গ্রেপ্তারে কঠোর হুঁশিয়ারি এসপির ময়মনসিংহে গ্রাম আদালত বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন নিজের অর্থায়নে সড়ক সংস্কার করে স্থানীয় মানুষের প্রশংসায় ভাসছেন প্রচারবিমুখ আলতাব হোসেন আকন্দ প্রধানমন্ত্রীর অগ্রাধিকার কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহে বৃক্ষরোপণ করেন প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী ধোবাউড়ার আলোচিত ধর্ষণ ও হত্যা মামলার তদন্তে পুলিশ সুপারের সক্রিয় ভূমিকার জন্য প্রশংসিত ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন -তথ্য প্রতিমন্ত্রী অঘটনপটয়সী আয়াসরা সব পারে! মিঠামইনের হাওরে নৌ-ডাকাতির ঘটনায় আন্তজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার, নৌকা ও দেশীঅস্ত্র উদ্ধার ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালার তৃতীয় দিনের সমাপনী দিবস অনুষ্ঠিত

ছাত্রদল নেতা বাবু চৌধুরী’র আয়োজনে ময়মনসিংহে জিয়াউর রহমানের ৮৯তম জন্মদিন পালন

স্টাফ রিপোর্টার ::
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২৫
  • ২৮৪ বার পড়া হয়েছে

 শিক্ষা ঐক্য প্রগতির পতাকাবাহী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের আদর্শিক জনক, মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও আধুনিক বাংলাদেশের স্থপতি, জাতীয়তাবাদের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে জেলা ছাত্রদলের সর্বাধিক নির্যাতিত ও সর্বোচ্চ কারাবরনকারী ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের সহ-সভাপতি গোলাম মোস্তফা বাবু চৌধুরী’র আয়োজনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

ময়মনসিংহ নগরীর প্রাণকেন্দ্রস্থ স্বনামধন্য নূরানী এতিমখানা ও মাদ্রাসায় উক্ত মিলাদ ও দোয়া মাহফিল এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের ২নং সহ-সভাপতি গোলাম মোস্তফা বাবু চৌধুরী বক্তব্য রাখেন।

বক্তব্যে গোলাম মোস্তফা বাবু চৌধুরী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ১৯ দফা বাস্তবায়নে নিরলস কাজ করছে ছাত্রদল। ২৪ এর আন্দোলনে শহীদ জিয়াউর রহমান এর বীরত্ব রাজপথের আন্দোলনে অনুপ্রেরণা হয়ে কাজ করেছে।

গোলাম মোস্তফা বাবু চৌধুরী ২৪ এর আন্দোলনে নিহত সকল শহীদ ও গত ১৭ বছরে নিহত সকল নেতাকর্মীদের রুহের আত্মার মাগফেরাত কামনা করেন এবং আহত সকল যোদ্ধাদের সুস্থতা কামনা করেন।

এসময় তিনি লন্ডনে চিকিৎসাধীন বিএনপি’র চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসা শেষে সুস্থ হয়ে দেশে ফিরে আসার জন্য সৃষ্টিকর্তার রহমত কামনা করেন।

ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের নেতাকর্মীদের মাঝে আলোচনা রয়েছে যে, ২নং সহ-সভাপতি গোলাম মোস্তফা বাবু চৌধুরী এবার দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি প্রার্থী।

মিলাদ ও দোয়া মাহফিল এবং আলোচনা সভায় ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD