1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহ জেলা পুলিশের রিজার্ভ অফিস পরিদর্শনে ডিআইজি - দৈনিক ময়মনসিংহের খবর
রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহ সদরে পার্টনার কংগ্রেসে কৃষি উন্নয়ন ও জলবায়ু সহনশীলতা নিয়ে আলোচনা ধর্ষণ ধামাচাপায় মধ্যরাতের সালিশ: জড়িতদের গ্রেপ্তারে কঠোর হুঁশিয়ারি এসপির ময়মনসিংহে গ্রাম আদালত বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন নিজের অর্থায়নে সড়ক সংস্কার করে স্থানীয় মানুষের প্রশংসায় ভাসছেন প্রচারবিমুখ আলতাব হোসেন আকন্দ প্রধানমন্ত্রীর অগ্রাধিকার কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহে বৃক্ষরোপণ করেন প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী ধোবাউড়ার আলোচিত ধর্ষণ ও হত্যা মামলার তদন্তে পুলিশ সুপারের সক্রিয় ভূমিকার জন্য প্রশংসিত ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন -তথ্য প্রতিমন্ত্রী অঘটনপটয়সী আয়াসরা সব পারে! মিঠামইনের হাওরে নৌ-ডাকাতির ঘটনায় আন্তজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার, নৌকা ও দেশীঅস্ত্র উদ্ধার ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালার তৃতীয় দিনের সমাপনী দিবস অনুষ্ঠিত

ময়মনসিংহ জেলা পুলিশের রিজার্ভ অফিস পরিদর্শনে ডিআইজি

স্টাফ রিপোটারঃ
  • প্রকাশের সময় : সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫
  • ২৪২ বার পড়া হয়েছে

 সোমবার (২৭ জানুয়ারি, ২০২৫ খ্রি.) নির্ধারিত সফরসূচি অনুযায়ী ময়মনসিংহ জেলা পুলিশের রিজার্ভ অফিস বার্ষিক পরিদর্শনের নিমিত্তে ময়মনসিংহ পুলিশ লাইনস্-এ গমন করেন ময়মনসিংহ রেঞ্জের সম্মানিত ডিআইজি, জনাব ড. মোঃ আশরাফুর রহমান। এসময় তিনি, এম এম মোহাইমেনুর রশিদ পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) এর নেতৃত্বে জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যদের সমন্বয়ে গঠিত ০৮টি কন্টিনজেন্ট, পতাকাবাহী দল ও পুলিশের ঐতিহ্যবাহী বাদক দলের সুশৃংখল- মনমুগ্ধকর পরিদর্শন প্যারেডে অভিবাদন গ্রহণ এবং পরিদর্শন করেন ডিআইজি।

পরিদর্শনকালে ডিআইজি, প্যারেডে অংশ গ্রহণকারী সকল পুলিশ সদস্যের ডিসিপ্লিন, ফিটনেস, টার্ন আউট এবং প্যারেড দক্ষতা মূল্যায়ণ করে চৌকস পুলিশ সদস্যদের পুরস্কৃত করেন। তিনি পরিদর্শনান্তে কুচকাওয়াজের ভূয়সী প্রশংসা করেন এবং উপস্থিত সকল অফিসার ও ফোর্সের উদ্দেশ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন।
পরে ডিআইজি সরেজমিনে রিজার্ভ অফিসের সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন। এসময় ডিআইজি রিজার্ভ অফিস, ডিপার্টমেন্টাল স্টোর, ক্লোথিং স্টোর, রেশন স্টোর, পুলিশ হাসপাতাল, মোটরযান শাখার বিভিন্ন গুরুত্বপূর্ন রেজিস্টারসহ আনুষঙ্গিক সকল কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণপূর্বক গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন এবং পরিদর্শন সম্পন্ন করে পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন।
এসময় পুলিশ সুপার, ময়মনসিংহ কাজী আখতার উল আলম সহ জেলা পুলিশ ময়মনসিংহের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD