1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহে বিভাগীয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা - দৈনিক ময়মনসিংহের খবর
রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহ সদরে পার্টনার কংগ্রেসে কৃষি উন্নয়ন ও জলবায়ু সহনশীলতা নিয়ে আলোচনা ধর্ষণ ধামাচাপায় মধ্যরাতের সালিশ: জড়িতদের গ্রেপ্তারে কঠোর হুঁশিয়ারি এসপির ময়মনসিংহে গ্রাম আদালত বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন নিজের অর্থায়নে সড়ক সংস্কার করে স্থানীয় মানুষের প্রশংসায় ভাসছেন প্রচারবিমুখ আলতাব হোসেন আকন্দ প্রধানমন্ত্রীর অগ্রাধিকার কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহে বৃক্ষরোপণ করেন প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী ধোবাউড়ার আলোচিত ধর্ষণ ও হত্যা মামলার তদন্তে পুলিশ সুপারের সক্রিয় ভূমিকার জন্য প্রশংসিত ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন -তথ্য প্রতিমন্ত্রী অঘটনপটয়সী আয়াসরা সব পারে! মিঠামইনের হাওরে নৌ-ডাকাতির ঘটনায় আন্তজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার, নৌকা ও দেশীঅস্ত্র উদ্ধার ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালার তৃতীয় দিনের সমাপনী দিবস অনুষ্ঠিত

ময়মনসিংহে বিভাগীয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

স্টাফ রিপোটারঃ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫
  • ২১৬ বার পড়া হয়েছে

সমাজসেবা অধিদফতরাধীন ময়মনসিংহ বিভাগের বিভিন্ন প্রতিষ্ঠানের শিশুদের অংশ গ্রহণে বিভাগীয় পর্যায়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ জানুয়ারি) ময়মনসিংহ বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের আয়োজনে ময়মনসিংহ, শম্ভুগঞ্জ, সরকারি শিশু পরিবার (বালক) মাঠে এ বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

বিভাগীয় কমিশনার মোঃ মোখতার আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহাপরিচালক সমাজসেবা অধিদপ্তর মোঃ সাইদুর রহমান খান।

স্বাগত বক্তব্যে বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে সরকারি শিশু পরিবার পিতৃ-মাতৃহীন শিশুদের ভরণ-পোষণ, শিক্ষা, প্রশিক্ষণ এবং উপযুক্ত মর্যাদায় সমাজে পূর্ণবাসনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। আজকের এই বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা তারই একটি ধারাবাহিক অংশ।

প্রধান অতিথি বলেন, এই দিনটির জন্য আমরা সারা বছর অপেক্ষা করে থাকি। শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য খেলাধুলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার গুরুত্ব অপরিসীম। তিনি আরো বলেন, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শুধু তাদের মানসিক বিকাশের জন্য নয় বরং তাদের নিজেদের প্রতি আত্মবিশ্বাস, নেতৃত্ব দেওয়া শক্তি এবং নিজেকে আরো সামনে এগিয়ে নিয়ে যাওয়ার শক্তি বাড়ায়। তাই আমাদের প্রত্যাশা এই অনুষ্ঠানের প্রভাব তাদের ব্যক্তি জীবনে পাশাপাশি সামাজিক জীবনে এর প্রভাব প্রতিফলিত হোক।

সভাপতির বক্তব্যে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার বলেন, সমাজসেবা অধিদপ্তর দেশব্যাপী যে সেবামূলক কাজ করে যাচ্ছে, এ বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এর একটি অংশ বিশেষ।এছাড়াও সমাজে পিছিয়ে যাওয়া শিশুদের অধিকার সুরক্ষা, উন্নয়ন ও সামাজিক নিরাপত্তা নিশ্চিতকল্পে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে।

তিনি আরো বলেন, ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শিশুদের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সুন্দর হোক এবং শতবর্ষ যাবৎ চলতে থাকো এটাই আমার প্রত্যাশা।

বক্তব্য শেষে, ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ, শেরপুর, জামালপুর ও নেত্রকোনা জেলার সরকারি শিশু পরিবার (বালক ও বালিকা) শিক্ষার্থীদের ডিসপ্লে এবং ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে প্রতিযোগিতায় বিজয়ীরা প্রধান অতিথির কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক লুৎফুন নাহার, অতিরিক্ত পরিচালক বিভাগীয় সমাজসেবা কার্যালয় দেবাশিস সরদার, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দসহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার গণমাধ্যম কর্মী।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD